R.B Govt. High School,Joypurhat

R.B Govt. High School,Joypurhat আর. বি. সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহ?

১৯৪৬ খ্রিষ্টাব্দ ইং জানুয়ারি
জয়পুরহাট সদরে তৎকালীন সময়ে কোন বিদ্যালয় ছিলনা। খনজনপুর উচ্চ বিদ্যালয় ছিল যা এখান থেকে ৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল। রামদেও বাজলা সাহেব তৎকালীন সময়ে এ জমিটা (বর্তমান বিদ্যালয় ক্যাম্পাস) ক্রয় করেছিলেন। তিন ভাই যথাক্রমে রামদেও বাজলা, দূর্গা দত্ত বাজলা ও কেদারনাথ বাজলা এই বিদ্যালয়ের প্রতিষ্টা লগ্নে এককালীন টাকাও দিয়েছিলেন। রামদেও বাজলা দিয়েছিলন ৫,০০

০/- (পাঁচ হাজার) টাকা, দূর্গা দত্ত বাজলা দিয়েছিলেন ১২,০০০/- (বার হাজার) টাকা, এবং কেদারনাথ বাজলা দিয়েছিলেন ১০,০০০/- (দশ হাজার) টাকা । তৎকালীন কমিটির সিদ্ধান্ত অনুযারী রামদেও বাজলার নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে রামদেও বাজলার ছেলে সোহান লাল বাজলা ২০ (কুড়ি) বছর বিদ্যালয়টি পরিচালনা করেছিলেন । তিনি অসুস্থ্য হবার পর তার ছেলে চাদঁ বাজলা বিদ্যালয়টি পরিচালনা করেন। এরপর বিদ্যালয়টির উন্নয়নের জন্য বাহিরের কিছু শিক্ষানুরাগী ব্যাক্তি বিভিন্নভাবে সহযোগীতা করেন। পরবর্তীতে বিদ্যালয়টি সরকারের নিকট হস্তান্তর হয়ে যায়। বর্তমানে বিদ্যালয়টিতে সরকারের সকল সুযোগ সুবিধা বিদ্যমান এবং জয়পুরহাট জেলার কেন্দ্র স্থলে অবস্থিত। বিদ্যালয়টি জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপিঠ বলে পরিচিত। বিদ্যালয় প্রতিষ্ঠার সময় বিদ্যালয় কমিটির সেক্রেটারী ছিলেন মহরুম আঃ রাজ্জাক চৌধুরী।

বিদ্যালয়ের নামঃ আর. বি. সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট।

সম্পূর্ন নামঃ রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট।

স্থাপিতঃ ০২-০২-১৯৪৬ ইং

জাতীয়করনঃ ০১-০৬-১৯৭৭ ইং


একাডেমিক ভবন সংখ্যাঃ ৫

কম্পিউটার ল্যাবঃ ১টি

লাইব্রেরীঃ ১ টি

বিজ্ঞানাগার / ল্যবরেটরীঃ ১ টি

আবাসিক হোষ্টেলঃ ১ টি

ক্যাম্পাসের আয়তনঃ ৩.৮৯ একর।

অবস্থানঃ জয়পুরহাট সদর।



পঠিত শ্রেনীঃ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী।

বিদ্যালয় চলাকালীন সময়কালঃ
সকাল ৭.১৫ থেকে দুপুর ১২ টা (প্রভাতি)

দুপুর ১২ টা থেকে বিকেল ৪.৩০ (দিবা)

Address

Joypur, Rājshāhi
Jaypur Hat
5900

Opening Hours

Monday 07:30 - 16:30
Tuesday 07:30 - 16:30
Wednesday 07:30 - 16:30
Thursday 07:30 - 16:30
Saturday 07:30 - 16:30
Sunday 07:30 - 16:30

Telephone

+88057162566

Alerts

Be the first to know and let us send you an email when R.B Govt. High School,Joypurhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to R.B Govt. High School,Joypurhat:

Share