18/11/2025
Customer Service বলতে আমরা অনেকেই খুব সহজ কিছু জিনিস বুঝি—দুটো টেমপ্লেট, “Sir/Madam” সম্বোধন, আর প্রয়োজনে একটা লিংক শেয়ার করে দেওয়া। হ্যাঁ, এগুলো service–এর অংশ ঠিকই…কিন্তু এর ভেতরে satisfaction–এর ছোঁয়া খুব কমই থাকে। সময় বদলেছে, গ্রাহকের চাহিদাও বদলেছে।
আগে মানুষ তথ্যের জন্য আসত, আর আজ মানুষ আসে attention, empathy, আর human communication–এর জন্য। একজন customer যখন আপনার কাছে আসে, তার মনেও অনেক অদৃশ্য অনুভূতি থাকে—সে চায় কেউ তার কথা শুনুক,তার সমস্যা বুঝুক,তাকে নিজের মতো করে space দিক।
কিন্তু যদি আপনি শুধু টেমপ্লেট কপি–পেস্ট করে দেন—হ্যাঁ, আপনি service দিলেন,কিন্তু satisfaction দিতে পারেননি।আর এই satisfaction না থাকলে দীর্ঘমেয়াদে কোনো ব্র্যান্ডই customer ধরে রাখতে পারে না।
-ছোট্ট একটা উদাহরণ দেখুন
একজন customer আপনাকে ইনবক্সে মেসেজ দিল—“এটা কি আপনার কাছে আছে?” আপনি যদি শুধু একটা লিংক পাঠিয়ে বলেন— “এখানে দেখুন।” তাহলে আপনি service ঠিকই করলেন। কিন্তু গ্রাহকের মনে কি কোনো অনুভূতি তৈরি হলো? কোনো connection তৈরি হলো? হলো না।
অন্যভাবে যদি আপনি বলতেন—“জী, এখানে দেখে নিতে পারেন। তবে চাইলে আপনার requirements গুলো বলুন— আমি আপনার জন্য আরও specific option সাজেস্ট করতে পারি।” এই এক লাইনেই কথোপকথন শুরু হয়ে গেল। গ্রাহক অনুভব করল—“এই ব্র্যান্ডটা আমাকে গুরুত্ব দিচ্ছে।” সেখানেই শুরু হলো bond, জন্ম নিল trust,
আর trust তৈরি হলেই গ্রাহক হয়ে যায় repeat customer।
-কেন শুধু Service যথেষ্ট নয়?
কারণ ব্র্যান্ড গড়ে ওঠে তিনটি স্তম্ভের উপর—
* Service – আপনি কীভাবে সাহায্য করলেন
* Satisfaction – আপনার সাহায্য তাকে কতটা খুশি করলো
* Experience – গ্রাহকের মনে আপনি কী অনুভূতি রেখে গেলেন
Service অনেকেই দেয়, কিন্তু satisfaction দিতে পারে অল্প কয়েকজন। আর এই satisfaction–ই ব্র্যান্ডকে আলাদা করে।
-Customer-এর মন বোঝা সবচেয়ে বড় শিল্প
একজন customer দামও ভুলতে পারে, ডেলিভারি টাইমও ভুলতে পারে, কিন্তু ব্র্যান্ড তাকে কেমন অনুভব করিয়েছিল—সেটা কোনোদিন ভুলে না। যদি আপনি তাকে space দেন, তার কথা শোনেন, তাকে importance দেন—সে শুধু কিনেই যাবে না,সে মনে রাখবে,সে বিশ্বাস করবে,সে ফিরে আসবে।
এখনকার যুগে ব্র্যান্ডের আসল শক্তি এটাই— Communication, Connection, আর মানবিক Interaction।