Jokes for Life

Jokes for Life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jokes for Life, Arts and entertainment, Jamalpur Sadar Upazila.

15/10/2024

আমার টাকা মেরে খাওয়া সকল মানুষকে (!) জানাই বিশ্ব খাদ্য দিবসের শুভেচ্ছা....

01/01/2024

চাকরির প্রিপারেশন নেওয়ার পাশাপাশি জেনে রাখুন
বিয়ের প্রকারভেদ🤓

১। পারিবারিক বিয়ে হলোঃ ইলেকশন !

২। প্রেমের বিয়ে হলোঃ সিলেকশন !

৩। আর পালিয়ে বিয়ে হলোঃ স্বতন্ত্র !

৪। দুইজনের অমতে বিয়ে হলেঃ স্বৈরতন্ত্র !

৫। প্রেম করে পরে পারিবারিক ভাবে বিয়ে করা হলেঃ দলীয় মনোনয়ন !

৬। নিজের পছন্দের বিয়েতে পরিবারের বাধার সম্মুখীন হলেঃ বিরোধী দলের ষড়যন্ত্র !

৭। বিয়ে না করা হচ্ছেঃ একনায়কতন্ত্র !

৮। নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলোঃ গণতন্ত্র !

৯। কাজিনের সাথে বিয়ে হলেঃ রাজতন্ত্র !

১০। তাবিজ করে বিয়ে করলেঃ তন্ত্রমন্ত্র !

১১। বিয়ে এক্কেরেই হইতাসে না-আমলাতান্ত্রিক জটিলতা !

এখন বলেন কার কোনটা টার্গেট...🤔🥴

(c)

15/12/2022

অফিসের বস তার সুন্দরী সেক্রেটারি ফারিয়াকে
ডেকে বলল, "আমি এক সপ্তাহের জন্য অফিস
ট্যুরে থাইল্যান্ড যাচ্ছি। যাবে নাকি আমার সাথে?
লেটস এনজয়!"😏
ফারিয়া তার স্বামী সোহেলকে ফোনে বলল,
"সোহেল আমি এক সপ্তাহের জন্য - অফিসের
কাজে থাইল্যান্ড যাচ্ছি। তুমি কোনো দুষ্টামি করো
না কিন্তু! ভালো ভাবে থেকো।"🥶
সোহেল তার গার্লফ্রেন্ড সামিয়াকে ফোন
করে বলল, "আমার স্ত্রী দেশের বাইরে
যাচ্ছে, বাসা খালি। তুমি এক সপ্তাহের জন্য চলে
এসো। লেটস এনজয়(!)"😎
সামিয়া তার ছাত্র রনিকে ফোন করে বলল,
"শোনো আমি এক সপ্তাহ পারিবারিক(!) কাজে ভয়াবহ
ব্যস্ত থাকব, তোমার এই সপ্তাহ ছুটি। তুমি এনজয়(!)
কর!"😘
রনি তার বাবাকে ফোন করে বলল, ‌"বাবা, কাল
থেকে আমার প্রাইভেট সাতদিনের জন্য বন্ধ। তুমি
এই সাতদিন কোথাও যেতে পারবে না, তোমার
সাথে অনেক মজা করব! লেটস এনজয়!"🤭
ছেলের ফোন পেয়ে বাবা অফিসের
সেক্রেটারিকে বলল, ‌"ফারিয়া, আমার অন্য আর একটা
জরুরি কাজ পড়ে গেছে। এই সপ্তাহে থাইল্যান্ড
যাওয়া হচ্ছে না। ট্রিপটা ক্যানসেল করতে হচ্ছে।"🤑
ফারিয়া তার স্বামী সোহেলকে ফোনে বলল,
"শোনো আমার যাওয়া হচ্ছে না। ট্যুর ক্যানসেল
হয়ে গেছে। তোমাকে একা একা থাকতে হবে
না।আমি আছি পাশে। লেটস এনজয়!"😐
সোহেল তার গার্লফ্রেন্ড সামিয়াকে সঙ্গে
সঙ্গে ফোন করে বলল, "এই শুনো, আমার
স্ত্রী কোথাও যাচ্ছে না তাই তোমার আর কষ্ট
করে আসতে হবে না!"🤩
তাই শুনে সামিয়া তার ছাত্র রনিকে ফোন করে বলল,
"আমার পারিবারিক যে কাজটা ছিল সেটা মিটে গেছে।
তুমি কাল সকাল থেকে যথারীতি পড়তে আসবে।"🥳
রনি সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে বলল,
"বাবা আমি এই সপ্তাহে আর ফ্রি হতে পারলাম না। কারণ
প্রাইভেট ম্যাডাম একটু আগে যেতে বলেছে।
সামনে পরীক্ষা, অনেক পড়তে হবে!"😢🥱
সঙ্গে সঙ্গে রনির বাবা ফারিয়াকে ফোন করে
বলল, "শোনো, আমার যে অন্য আরেকটা
ইমপোর্টেন্ট কাজ ছিল সেটা তোমার জন্য
ক্যানসেল করেছি। চল কালই থাইল্যান্ড যাব। ব্যাগট্যাগ
গুছিয়ে ফেল। লেটস এনজয়!"😠
সঙ্গে সঙ্গে ফারিয়া আবার ফোন দিল😜
সোহেলকে। সোহেল দিল সামিয়াকে। সামিয়া দিল
রনিকে...
to be continue.....😅

30/09/2022

এখন তো বুঝছেন?
মীনা নায়িকা না হতে চেয়ে কেন পায়খানা চাইসিল?

শাকিব খান এর ভয়ে।

19/09/2022

এক হাতি🐘 আর এক গাধার🐐 মাঝে আকাশের রঙ নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলছে। হাতি বললো আকাশ নিল, আর গাধা বললো আকাশ লাল। সমস্যা সমাধানের জন্য উভয় বাঘের 🦁 কাছে গেলেন। বাঘ বললো, হাতিকে গর্তে ফেলে দেও! হাতি বললো আমাকে কেন শাস্তি দেবেন🤷‍♂️, আমি তো সঠিকটাই বলেছি।
বাঘ বললো, এই জন্যই ত, তুই যখন বুঝতে পারছিস তুই সঠিক, তারপরেও গাধার সাথে তর্ক করতে গেলি কেন??👨‍⚖️ এটাই তোর সব থেকে বড়ো অপরাধ।😤

14/07/2022

ট্রেনের কামরায় গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি অ্যাটাচি নিয়ে উঠলেন। তিনি হকার নন। অধ্যাপক টাইপ চেহারা।

প্রশ্ন করলেন -- আচ্ছা পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌলার পরাজয়ের কারণ কি?

সকলেই চুপ করে শুনতে থাকলেন তার কথা। কেউ কোনও কথা বলছেন না দেখে তিনি আবার শুরু করলেন --

পলাশীর প্রান্তরে সেদিন নবাব সিরাজদৌলার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্পসংখ্যক থাকা সত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ, মীর জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন। কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়। সত্য ইতিহাস জানতে হবে।

একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন -- তবে সত্য ইতিহাসটা কি?
সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশীর আমবাগান তখন শূন্য। মীর জাফর তার আয়ত্তাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক। নবাবের সৈন্যরা তবে গেলো কোথায়? নিশ্চয়ই কোনও চাল খেলেছে।

হঠাৎই নজর পড়লো আমগাছের দিকে। একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখল যে নবাবের সৈন্যরা আমগাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত।

ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করলো। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টুপটুপ করে ঝরে পড়তে লাগল নবাবের সৈন্য। আহ!

ভদ্রলোকের বলার ভঙ্গিতে যাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা। তিনি আবার বলে উঠলেন --

নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন, কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। আমগাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? কি ছিল ষড়যন্ত্র?

যাত্রীদের সকলের মনে প্রশ্ন জেগে উঠল। তাই তো, আমগাছের ডাল নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসত না সৈন্যদের অবস্থান!

ভদ্রলোক বললেন --
কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কে বলতে পারবেন?

যথারীতি সকলেই চুপ করে থাকলেন। ভাবগতিক এমন যে; আমরা জানি না, আপনিই বরং বলে দিন।

তিনি তখন এটার্চি খুললেন। একটি জিনিস বার করে সকলকে দেখিয়ে বললেন --

ডাল নড়ে ওঠার কারণ ছিল -- চুলকানি। দাদ। চর্মরোগ। বড় মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের ছিল চুলকানি। এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেত।
আমি এনেছি চুলকানির মলম। মাত্র ত্রিশ টাকা দাম।

08/02/2022

আজব একটা মাস ঽলো এই February😂
7th Feb : Rose Day
8th Feb : Propose Day
9th Feb : Choelate Day
10th Feb : Teddy Day
11th Feb : Promise Day
12th Feb : Kiss Day
13th Feb : Hug day
14th Feb : Veletines Day
15th Feb : Slep Day
16th Feb : Kick Day
17th Feb : perfume Day
18th Feb : Flirting Day
19th Feb : confession Day
20th Feb : Missing Day
21th Day : Break up Day
আরো কিছু আছে..............?

31/12/2021

বোম ফাটিয়ে মানুষ-রোগী-জীবজগতের ঘুম নষ্ট করবেন! আর সারাবছর শান্তিতে ঘুমাতে চাইবেন?..🐸
what a logic 🐕
Happy new year 2022..💐

11/11/2021

ভার্সিটি লাইফ শেষে তিন বন্ধু (নন্টে , ফন্টে ও কেল্টু মিত্র) মিলে একটা একটা স্টার্টআপ খুলল ডিটেকটিভ এজেন্সি খুলল কারণ মার্কেটে এটার লোক খুব কমই প্রতিযোগী করা সহজ হবে। বলা যেতে পারে তিন গোয়েন্দা পড়েই তাদের মাথায় এই স্ট্যাটাপ আইডিয়াটা আছে আসলে এই বিষয় নিয়ে তারা কন্সার্ন অফ তারাও ১০-১০০ উপন্যাস পড়ে এবং কিছু এর বই পড়তে শুরু করে আইন-ক্রাইম। ডিটেকটিভ এজেন্সি খুলে তারা ভাবতে থাকে তাদের কাছ থেকে কারা কেস সলভ করাবে...
তো...শুরু করে নিজেরাই কিভাবে করে তারাই পারে কিভাবে সোনার গহনা চুরি হলে তারা খুঁজে দিতে পারে কিভাবে কোন একটা তদন্ত করতে ইত্যাদি....এই নোটবুকে তারা বিভিন্ন জিনিস নোট করে রাখতে বিভিন্ন ক্রাইম খবর-টবর তারা এনালাইসিস করতে তাদের প্র্যাকটিস বাড়াত আসলে একজনের ফ্রেন্ড ছিল ক্রাইম ফরেনসিক নিয়ে পড়াশোনা করছে আর কি আরেকজন আইনকানুন নিয়ে পড়াশোনা করেছে তো এরকমই তো তাদের মধ্যে দুইজন ভার্সিটির থেকে বের হয়েছে তৃতীয়জন সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে এবং তারা এক্সপেরিয়েন্স আছে কম্পিউটার বিষয়ক জিনিসপত্র..🙄🤨😒.
যে ডিটেকটিভ এজেন্সি টা খুলেছে সেটা বন্ধ হয় হয় হয় অবস্থা এরকম তখন তারা কি করবে ভাবা যায় এই মুহুর্তে সাড়ে দশটার পরে একটা কল আসে তাদের জন্য কি ব্যাপার আমাদের এই অফিশিয়াল নাম্বারে কোন কল আসেনি আজকে আসছে কেন তারা চিন্তিত"!!
তার তারা কলটি ধরল। ফোনের ভিতর থেকে একটা মহিলার আওয়াজ আসল
" ছাদে আসলাম ছাদে আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতারি আসেন"
অর্থাৎ তাদের এজেন্সির নিচতলায় ঘটনা স্থান ৬ তলায়। তারা খুশিতে ঘটনাস্থলে যায় বলা যায় তারা খুশি হয়েছে বরঞ্চ কারণ তারা তিন মাস ধরে বেকার ছেলে এখন আপাতত একটা কেস হয়ত হাতে জুটলো সে জন্য এত খুশি! 😑
তারা ছাদের চিলেকোঠায় গিয়ে পর্যবেক্ষণ করে তিন বন্ধু বডিটাকে তিনভাবে তিন দিক থেকে দেখছে দেখতে দেখতে হঠাৎ করে দেখে লাশের হাতে কলম। কলম দেখে তারা অবাক হয়ে গেছে এবং তারা সঙ্গে সঙ্গে আশপাশ দিয়ে ঘষতে থাকে দেখে তাদের আশপাশে তাদের টেবিলের বাসার ভিতরে বইখাতা সবকিছু এলোমেলো হয়ে আছে শুধু বই-খাতা এলোমেলো হয়ে আছে অফসেট পেপার এর ছড়াছড়ি বিভিন্ন রকমের জিনিসপত্র এভাবে ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তারপর সব এলোমেলো জিনিস থেকে তারা এটা পর্যবেক্ষণ করার পরে জানতে পারে ছেলেটি একটি ভার্সিটির স্টুডেন্ট, কারন তারা তার আইডি কার্ড পেয়েছে!
এবং দেখতে পারে ছেলেটি তার নিজ মোবাইল থেকেই তাদেরকে কল দিয়েছিল আর পাশেই রাখা রয়েছে তাদের জন্য একটি পেপার যেখানে এজেন্সির এড ছিল...
এক বন্ধু বলল যে ছেলেটা তো কল দেয়নি যে করেছে সে বলল একটা মেয়ে ছিল সে কল দিয়েছে সমস্যাটা আরো গভীরে যাচ্ছে...... 🤥🤥
এটা কি মার্ডার নাকি সুইসাইড ভাবতে শুরু করে
হুট করেই একটি মহিলা দৌড়ে এলো ঘরের ভিতরে দৌড়ে এলো এবং এক গ্লাস পানি ছুড়ে মারল লাশের মুখের উপর আশ্চর্য হয়ে গেলাম লাশটির উঠে পড়ল আর হাপাচ্ছে। এইরকম মিরাক্কেল কিভাবে সম্ভব হলো তা আমরা ভাবতে চাচ্ছি এক বন্ধু জিজ্ঞেস করল কে আপনি কি করলে কিভাবে হল এগুলো কেমনে সম্ভব😱😱
তার তারপর পর মহিলাটি তার মুখ খুলতে শুরু করে এবং জানায় যে বিল্ডিং এর সবাই বের হয়ে গেছে কাজে। কিন্তু একটি বাসায় সে কাজ করে কাপড় চোপড় ধোয়ার পরে সে ছাদে আসে কাপড় গুলো মেলেদিতে, তারপর এসে দেখে এই ঘটনা।
তারপর আমি জিনিস তিন বন্ধুর মধ্যে একজন জিজ্ঞেস করে তাহলে আপনি আমাদের কল দিলেন কেন ??
তখন মহিলাটির জবাব দিয়ে ওঠে যে আমার কাছে এই সামনে এই পেপার ছিল এই নাম্বারে আপনাদের ঠিকানাটাই ছিল এই বাসার ঠিকানা চাইছিল তাই আপনাদেরকে কল দেই তিনজন ছেলেমানুষ আসবেন বিষয়টা দেখবেন একটু সাহায্য করবেন আর আমি যে বাসায় গিয়ে কাপড়-চোপড় ধুয়ছি তার জন্য বাসার পানি শেষ হয়ে গেছে এবং বাড়িওয়ালার কাছে যাই মোটর ছারার কথা ও এই ঘটনা জানাতে...🚶‍♀️
তাই এই ভাইয়ের টিপ-মোবাইল থেকে পেপারে দেওয়া আপনাদের নাম্বারে কল দেই ।🗣️
একদিকে যে বেহুস হয়েছিল সে উঠে বসল । এবং আবার তার পড়ার টেবিলে গিয়ে কি জানি করতে বসল....
বন্ধু গিয়ে তা দেখল এবং ফিরে আসল।
🤯
মহিলাটি ছিলো কাজের বুয়া তার আরো কাজ আছে ,.. সে ওই তিন বন্ধুর মত বেকার না সে ছেলেটাকে বুঝিয়ে শুনিয়ে চলে গেলো। ওই তিন গোয়েন্দা ও চলে আসল তাদের আস্তানা তে...আসার পর তারা ভাবতে থাকি কি একটা অবস্থা🥸🥸
তারপরে তার বাকি দুই বন্ধু দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করল তুমি ওখানে গিয়ে কী দেখলে ছেলেটা কি করছিল...
সে উত্তরে বলল ছেলেটা আসলে তার ভার্সিটির ডেডলাইনের আগে এসাইনমেন্টের করতে করতে বেহুঁশ হয়ে পড়েগেছিল।
ছেলেটার মিড এক্সাম সামনে...🥲
এক বন্ধু বলে উঠল ... ভাগ্যিস মহিলাটি বিষয় টি দেখেছিল নাহলে পত্রিকায় আসত
" এসাইনমেন্টে করতে করতে মরন " 💩

হঠাৎ- আবার সেই কাজের মহিলা এসে জিজ্ঞেসবাদ করল আমাদের । আপনারা কারা ? নিচতলার সবি দোকান আপ্নারা ২ রুম ভাড়ানিয়ে কি করেন?

তিন বন্ধু একে ওপরের দিকে তাকাল এবং একটি মুচকি হাসি দিয়ে বলল .....

আমারা হলাম - " বেকার ডিটেকটিভ ∆"🕵️‍♀👮‍♂️👨‍⚖️

01/11/2021

তারা বলে ম্যাম দের উপর ক্রাস খাইস না... এসব ভালো না নজর দিবি না
🙄অথচ তারাই স্যার দের বিয়ে করে ফেলে! 😑
তখন আমারা কিছু বলি?
বান্ধবী ফ্যাক্ট!!

30/07/2021

😅 টিকা নেওয়ার থেকে পনুসাইটে যাওয়াও সহজ। ১৮+ হইলেই চলে 🙃

13/05/2021



Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Jokes for Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share