Usama's Calligraphy

Usama's Calligraphy I am Usama Haque. Professional Calligraphy Artist and Graphic Designer.
01684156938 (Whatsapp)
(1)

Art of Faith Exhibition 2026Organizing Artist হিসেবে আমিও থাকছি।📍 বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা📅 ১১–১৬ সেপ্টেম্বর...
22/08/2026

Art of Faith
Exhibition 2026

Organizing Artist হিসেবে আমিও থাকছি।

📍 বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
📅 ১১–১৬ সেপ্টেম্বর ২০২৬

শিল্পকর্ম জমাদান কার্যক্রম অলরেডি শুরু হয়েছে, আগ্রহী শিল্পীরা দ্রুত কাজ জমা দিয়ে দিবেন।

প্রদর্শনীর ডিটেইলস এবং কাজ জমা দেওয়ার ফর্ম কমেন্ট বক্সে দিয়েছি।

আরবি ক্যালিগ্রাফি পেইন্টিং ❤️এক্রেলিক কালার দিয়ে আঁকা।ক্যালিগ্রাফি: হাল ইলা মারাদ্দিম মিন সাবিল।অর্থ: ফিরে যাওয়ার কি কোন...
21/08/2026

আরবি ক্যালিগ্রাফি পেইন্টিং ❤️
এক্রেলিক কালার দিয়ে আঁকা।

ক্যালিগ্রাফি: হাল ইলা মারাদ্দিম মিন সাবিল।
অর্থ: ফিরে যাওয়ার কি কোনো পথ আছে?

এটি সূরা আশ-শূরা, আয়াত ৪৪-এর অংশ। এখানে আল্লাহ বলেছেন আখেরাতে জালিমরা শাস্তি দেখার পর আফসোস করে বলবে 'তাদের কি আবার দুনিয়ায় ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে?' অর্থাৎ শাস্তি দেখে তারা দুনিয়ায় ফিরে গিয়ে ভালো কাজ করার আকাঙ্খা করবে কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকবেনা।

ক্যালিগ্রাফি শেখাতে গিয়ে কিছু মানুষের এতো সুন্দর ভালোবাসা ও আন্তরিকতা অর্জন করতে পারবো সেটা কখনো ভাবিনি, এটা সত্যিই আমার...
20/08/2026

ক্যালিগ্রাফি শেখাতে গিয়ে কিছু মানুষের এতো সুন্দর ভালোবাসা ও আন্তরিকতা অর্জন করতে পারবো সেটা কখনো ভাবিনি, এটা সত্যিই আমার জন্য অনেক বড় পাওয়া ❤️

নিউইয়র্ক থেকে আমার ক্যালিগ্রাফি কোর্সের স্টুডেন্ট বড় আপু পারভীন জলি আপু এই সুন্দর ক্যালিগ্রাফি টুল কিট সেটটি উপহার পাঠিয়েছেন!
গিফটটা যতটা সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর এর পেছনের ভালোবাসাটা!

জাযাকাল্লাহ আপু, খুব খুশি হয়েছি! দূর দেশ থেকে আপনার এই ভালোবাসা আন্তরিকতা ও সম্মান আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন 🤍

ডাকসু আয়োজিত ক্যালিগ্রাফি এবং আর্ট ও জুলাই গ্রাফিতি প্রতিযোগিতায় কাজ জমা দেওয়ার সময় আরো ৩ দিন বাড়িয়েছে! যারা এখনো কাজ দি...
20/08/2026

ডাকসু আয়োজিত ক্যালিগ্রাফি এবং আর্ট ও জুলাই গ্রাফিতি প্রতিযোগিতায় কাজ জমা দেওয়ার সময় আরো ৩ দিন বাড়িয়েছে!
যারা এখনো কাজ দিতে পারেননি আগামী ২৩ আগস্ট রবিবার পর্যন্ত জমা দিতে পারবেন, যারা ঢাকার বাহিরে আছেন কুরিয়ারের মাধ্যমেও কাজ জমা দিতে পারবেন।

অনেকেই বেশ কিছু বিষয়ে কনফিউশান থাকায় আমাকে জিজ্ঞাসা করেছেন আমি সরাসরি আয়োজনের সাথে অন্তর্ভুক্ত না থাকায় উত্তর দিতে পারিনাই, তবে আমি আয়োজকদের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেছি।

# রানিং স্টুডেন্ট ছাড়া কেও কাজ জমা দিতে পারবে কিনা?
- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্টদের পাশাপাশি যে কেও এই প্রতিযোগিতায় অংশ করতে পারবেন, স্টুডেন্ট হওয়া বাধ্যতামূলক না।

# কোনো নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে কিনা?
- আর্ট এবং গ্রাফিতির ক্ষেত্রে জুলাই কেন্দ্রিক কাজ করতে হবে, ক্যালিগ্রাফির ক্ষেত্রে সাবজেক্ট নির্ধারণ নেই।

# আর্টওয়ার্ক সাইজ কতো এবং ফ্রেম করে দিতে হবে কিনা?
- ফ্রেমিং ছাড়াও কাজ দিতে পারবেন তবে ক্যানভাসের কাজ দিতে হবে, যে কোনো সাইজের কাজ দিতে পারবেন।

# প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে কিনা?
- কোনো ফি লাগবেনা, শুধু কাজ জমা দিলেই হবে তবে কাজের পেছনে নাম ঠিকানা এবং কন্টাক্ট নাম্বারটা দিবেন তাহলে আয়োজকরা আপনাকে খুজে পাবে।

# কাজ জমা দিবো কিভাবে?
- মূল কাজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভবনের দ্বিতীয় তলায় ডাকসুর অফিসে জমা দিয়ে আসবেন।

# অনলাইনের মাধ্যমে কাজ পাঠানো যাবে কিনা?
- হ্যা, স্টেডফাস্টে কুরিয়ার করতে পারবেন, ডাকসুর ঠিকানায়।
দ্বিতীয় তলা, ডাকসু ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
+880 1906-046497, +880 1676-410716.

# যারা পুরস্কার পাবে তাদের কাজ ফেরত দেওয়া হবে কিনা?
- প্রোগ্রাম শেষে আর্টিস্টরা তাদের কাজ ফেরত পাবেন, যারা পুরস্কার পাবেন তাদের কাজও ফেরত নিতে পারবেন তবে ডাকসু চাচ্ছে বাছাইকৃত আর্টওয়ার্কগুলোর কিছু অংশ ডাকসুর স্মৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণ করে রাখতে। আর্টিস্টের অনুমতি সাপেক্ষে অন্যান্য আর্টওয়ার্কও সংরক্ষণ বা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। কেউ রাখতে না চাইলে ফেরত নিতে পারবেন।

আরো ডিটেইলস জানতে ডাকসুর পেইজে যোগাযোগ করবেন।

আর্টিস্টদের জমাকৃত আর্টওয়ার্ক নিয়ে ডাকসু এক্সিবিশনের আয়োজন করবে, এক্সিবিশনের দিন ফলাফল ঘোষণা করা হবে। এক্সিবিশনের তারিখ, স্থান ডাকসু পেইজে জানিয়ে দিবে।
ডাকসুর অফিশিয়াল পেইজ এবং তাদের পোস্টগুলো ফলো করবেন, কমেন্ট বক্সে প্রতিযোগিতার মূল পোস্টের লিংক দিয়েছি।

Arabic Logo Design Digital Workকী লেখা আছে বলতে পারবেন?
18/08/2026

Arabic Logo Design
Digital Work

কী লেখা আছে বলতে পারবেন?

ক্যালিগ্রাফি আর্টিস্টদের জন্য দারুণ আয়োজন! আর্ট অব ফেইথ প্রদর্শনী ২০২৬ভেন্যু: জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকাদেশের যে কোনো প...
17/08/2026

ক্যালিগ্রাফি আর্টিস্টদের জন্য দারুণ আয়োজন!

আর্ট অব ফেইথ প্রদর্শনী ২০২৬
ভেন্যু: জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেও এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারবে।

সম্পূর্ণ ডিটেইলস কমেন্ট বক্সে দিয়েছি।

Arabic Logo Design Digital Work
16/08/2026

Arabic Logo Design
Digital Work

আমার কাজগুলোর জন্য পাওয়া অসংখ্য রিভিউ ও ভালোবাসার কথার মাঝে, এই রিভিউটি আমার কাছে একটু আলাদা, একটু বেশি ভালোলাগার ❤️একজন...
15/08/2026

আমার কাজগুলোর জন্য পাওয়া অসংখ্য রিভিউ ও ভালোবাসার কথার মাঝে, এই রিভিউটি আমার কাছে একটু আলাদা, একটু বেশি ভালোলাগার ❤️

একজন আপু তাঁর বেবি পৃথিবীতে আসার আগেই ঠিক করে রাখা নামের ক্যালিগ্রাফি নিয়েছিলেন। বেবি জন্মের পর সেই ক্যালিগ্রাফির সঙ্গে ছোট্ট বেবির ছবি তুলে যেভাবে আমাকে পাঠিয়েছেন দৃশ্যটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে!

একটি নাম, একটি শিল্পকর্ম, আর তার সঙ্গে জড়িয়ে থাকা জীবনের সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত, এর চেয়ে সুন্দরভাবে আমার কাজকে আর কীভাবেই বা উপস্থাপন করা যায়!

শিল্পী হিসেবে আমার কাজ যখন কারও জীবনের এমন একটি স্মরণীয় মুহূর্তের অংশ হয়ে ওঠে, তখন সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
এমন ভালোবাসা ও সুন্দর উপস্থাপনাই আমাকে আরও যত্ন নিয়ে কাজ করতে, আরও নতুন কিছু সৃষ্টি করতে অনুপ্রাণিত করে ❤️

14/08/2026

পিতামাতার জন্য দোয়ার ক্যালিগ্রাফি ❤️

৪ কুল ক্যালিগ্রাফি ❤️জলরং দিয়ে আঁকা।
13/08/2026

৪ কুল ক্যালিগ্রাফি ❤️
জলরং দিয়ে আঁকা।

Address

Hazaribag

Alerts

Be the first to know and let us send you an email when Usama's Calligraphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Usama's Calligraphy:

Shortcuts

Share