26/06/2026
১ ঘণ্টা। মাত্র ৬০ মিনিট। এই সময়ের মধ্যেই GTA 6 প্রি-অর্ডার থেকে ১ বিলিয়ন ডলার তুলে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
মানে এক ঘণ্টায় প্রায় ৮ হাজার ৫০০ কোটি টাকা। বাংলাদেশের অনেক বড় বাজেটের প্রজেক্টও এই টাকায় হয়ে যায়, আর এখানে একটা গেম সেটা কামাবে সকালের নাস্তা শেষ হওয়ার আগেই।
আজ ২৫ জুন থেকে GTA 6 এর প্রি-অর্ডার শুরু। গেমটা বাজারে আসবে ১৯ নভেম্বর, PS5 আর Xbox Series X/S এ।
ভবিষ্যদ্বাণীটা করেছেন Insider Gaming এর Tom Henderson, ইন্ডাস্ট্রির অন্যতম নির্ভরযোগ্য লিকার। তার কথাটা শুনলে গায়ে কাঁটা দেয় - "GTA V এক বিলিয়ন কামিয়েছিল ৩ দিনে, এই গেমটা সেটা কামাবে ১ ঘণ্টায়, easy।"
হিসাবটা একটু বুঝিয়ে বলি। ১ ঘণ্টায় ১ বিলিয়ন মানে ১ ঘণ্টায় ১ কোটি ২০ থেকে ১ কোটি ৪০ লক্ষ কপি বিক্রি। অনেক AAA গেম তাদের পুরো জীবনে এত কপি বিক্রি করতে পারে না।
এখন আসল মজার অংশটা শুনেন।
GTA 6 বানাতে খরচ হয়েছে আনুমানিক ১ থেকে ১.৫ বিলিয়ন ডলার, এযাবৎকালের সবচেয়ে দামি গেম। মানে রিলিজের আগেই, শুধু প্রি-অর্ডারেই তারা পুরো খরচ তুলে ফেলবে। গেম একটা কপিও "আসলে" বিক্রি হওয়ার আগে।
তবে এখানে একটা কথা বলে রাখি।
এই ১ বিলিয়ন ফিগারটা এখনো একটা প্রজেকশন, Rockstar বা Take-Two এর অফিশিয়াল ঘোষণা না। গেমের দামও এখনো কনফার্ম না, রিটেইলার লিস্টিং বলছে ৮০ থেকে ১০০ ডলার হতে পারে। তাই আসল সংখ্যাটা কাল প্রি-অর্ডার খোলার পরেই বোঝা যাবে।
আমার তো মনে হচ্ছে গেম এখন আর শুধু "গেম" নাই, রীতিমতো একটা গ্লোবাল কালচারাল ইভেন্ট হয়ে গেছে, যেটা সিনেমা-মিউজিক সবকিছুকে ছাড়িয়ে যাচ্ছে।
একটা সফটওয়্যার প্রোডাক্ট এক ঘণ্টায় যা কামাবে, সেটার সাথে পুরো একটা দেশের অর্থনীতির তুলনা চলে।
Its A Crazy Time To Live In 🙂