QuietVale

QuietVale Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from QuietVale, Gopalganj.

10/08/2026

seasonal আত্মীয়স্বজন বের হওয়া শুরু হয়ে গেছে!🙂

১৩ বছর বয়সী মা ৭ মাসের সন্তানকে ফিরে পেতে আদালতে!! এই মেয়েটির নাম জুঁই। জুঁইয়ের বয়স ১৩ হলেও যে বাচ্চাটাকে জুঁই কোলে ...
30/07/2026

১৩ বছর বয়সী মা ৭ মাসের সন্তানকে ফিরে পেতে আদালতে!!

এই মেয়েটির নাম জুঁই। জুঁইয়ের বয়স ১৩ হলেও যে বাচ্চাটাকে জুঁই কোলে আঁকড়ে ধরে ক্যামেরার সামনে মিষ্টি হাসি দিয়া আছে, বাচ্চাটা জুঁইয়েরই সাত মাসের সন্তান।

মাত্র ১১ বছর বয়সে ফেসবুকে পরিচয় থেকে ২২ বছর বয়সী সাকিব মিয়াকে বিয়ে করেছে জুঁই।
এক বছরের মাথায় স'ন্তানের জন্ম হয় আর এর পর পরই বাচ্চাটাকে রেখে জুঁইকে বাসা থেকে বের করে দেয় শাশুড়ি আর স্বামী।

সন্তানকে ফিরে পাওয়ার জন্য আদালতে গিয়ে আইনের আশ্রয় নিয়েছে এই কিশোরী মা।
পরবর্তীতে আইনের সহায়তায় বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।

মাত্র ১১ বছর বয়সে বা'ল্যবি*বা*হ আর এত অল্প বয়সে বাচ্চা জন্ম দেয়া, স্বামী ঘর থেকে বের করে দেয়া সবকিছু মিলিয়ে এই অল্প বয়সেই মেয়েটা জীবনের অনেক বাস্তবতা দেখে ফেলেছে।

তবে একটা বিষয় ভাবতে ভালো লাগছে। মায়ের ভালোবাসার কোনো বয়স হয়না। মা কিশোরী হোক আর প্রাপ্ত বয়স্ক হোক না কেনো। সন্তানের প্রতি ভালোবাসা সব বয়সের মায়েদেরই থাকে।

Live on YT.
30/07/2026

Live on YT.

29/07/2026

আগে সে মানুষ পরে সে বানসদ 🤯

স্বপ্ন যখন স্বপ্নদোষ হওয়ার পথে।
28/07/2026

স্বপ্ন যখন স্বপ্নদোষ হওয়ার পথে।

সেই একই ঘটনা ঘটেছিল ২০১৪ সালে। দায়িত্বরত শিক্ষক কাউন্টার ফয়েল (উত্তরপত্রের যে অংশটি বা কভার পৃষ্ঠার শুরুতে ছিঁড়ে রাখা...
28/07/2026

সেই একই ঘটনা ঘটেছিল ২০১৪ সালে। দায়িত্বরত শিক্ষক কাউন্টার ফয়েল (উত্তরপত্রের যে অংশটি বা কভার পৃষ্ঠার শুরুতে ছিঁড়ে রাখা হয়, অনেকে এটিকে টুথড মার্জিন অংশও বলেন) স্কুল মাঠে হারিয়ে ফেলেছিলেন। আমার এক বন্ধু সেটি পেয়েছিল। কিন্তু তার পরীক্ষা খারাপ হওয়ায় সে সবগুলো শিট বাসায় নিয়ে গিয়েছিল।

তার ধারণা ছিল, এগুলো নিয়ে গেলে সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে। কিন্তু পরের দিনই প্রায় সব জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হলে সে ভয় পেয়ে যায়। এ ঘটনায় সেই কক্ষে দায়িত্বরত শিক্ষকের চাকরি চলে গিয়েছিল। এমনকি পরীক্ষা কেন্দ্র বাতিলের সম্ভাবনাও যাচাই করতে তৎকালীন বোর্ডের কর্মকর্তারা স্কুলে এসেছিলেন।

ঠিক তিন দিন পরে আমি বিষয়টি জানতে পেরে সেই বন্ধুকে বুঝিয়ে শিটগুলো বাসা থেকে আনতে বলি। পরে সে সেগুলো নিয়ে এলে আমি অফিসে জমা দিয়ে বলি, “স্যার, রাস্তায় পেয়েছি।” সে যাত্রায় সবাই বেঁচে গিয়েছিল।

আজ বহুদিন পর সেই স্মৃতিটা মনে পড়ল।

প্রধানমন্ত্রীTarique Rahman, এই বিদেশি নাগরিকের দিকে একটু নজর দিন। উনার ছেলেকে উনার কাছে ফিরিয়ে দিন। এই ভদ্রলোক এত বছর ...
28/07/2026

প্রধানমন্ত্রীTarique Rahman, এই বিদেশি নাগরিকের দিকে একটু নজর দিন। উনার ছেলেকে উনার কাছে ফিরিয়ে দিন। এই ভদ্রলোক এত বছর ধরে বাংলাদেশে পড়ে আছেন শুধুমাত্র উনার ছেলের জন্য। এই বাবার আকুতি কি আপনার কাছে পৌঁছায় না?

এই আমেরিকান ভদ্রলোকের নাম গ্যারিসন লুটেল। তিনি ২০১৮ সালে ফারহানা করিমকে বিয়ে করেন। ফারহানা করিম যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তিন বছর আগে তাদের প্রথম সন্তান জন্ম হয়। যুক্তরাষ্ট্রে ফারহানা ও গ্যারিসনের নিজস্ব বাসাও ছিল।

২০২৩ সালের শুরুর দিকে ফারহানা আবার অন্তঃসত্ত্বা হন। অন্তঃসত্ত্বা অবস্থায়, জুন মাসে তিনি বাংলাদেশে চলে আসেন। তিনি জানান, এই সময়ে মা ও বোনের সঙ্গে থাকা জরুরি—এই কারণ দেখিয়েই বাংলাদেশে আসেন। কিন্তু দেশে আসার পর তিনি গ্যারিসনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। সন্তানদের কথা চিন্তা করে গ্যারিসন নিয়মিত ফারহানাকে টাকা পাঠিয়ে আসছিলেন।

কিন্তু অনেক দিন পার হয়ে গেলেও কোনো যোগাযোগ বা আপডেট না পেয়ে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে তিনি বহুবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। শেষ পর্যন্ত, যোগাযোগ করতে না পেরে তিনি অক্টোবর মাসে বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে যোগাযোগ করলেও ফারহানা দেখা করতে রাজি হননি, এমনকি সন্তানদেরও দেখতে দেননি।

একপর্যায়ে উত্তরা থানার পুলিশ এবং গ্যারিসন যে হোটেলে অবস্থান করছিলেন, তাদের সহযোগিতায় তিনি ফারহানার বাসায় যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ফারহানা করিম একজন কানাডিয়ান নাগরিকের সঙ্গে বসবাস করছেন। ফারহানার দাবি, তিনি ওই কানাডিয়ান ব্যক্তিকে বিয়েও করেছেন। এদিকে, এক মাস আগে ফারহানা আরও একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।

বাংলাদেশের আদালত ও আইন এই ভদ্রলোককে শুধু অসহায়ের মতো ঘুরিয়েই রাখছে। শেষ পর্যন্ত তিনি আজ গলায় ব্যানার ঝুলিয়ে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন।

আসলেই আর কত দিন এভাবে অসহায়ের মতো ঘুরবেন তিনি?

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এই ভদ্রলোকের কাছে তার ছেলে সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক। ❤️

Address

Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when QuietVale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share