23/08/2026
: 1869
From: যোগ্য হয়ে পরিচয় দিব।
To: Jannatul Ferdous Nitu
Dept: AIS
আমি আপনাকে ভালোবাসি!
খুব বেশি ভালোবাসি। আপনি সুন্দর, তবে আপনার ব্যক্তিত্ব আরও বেশি সুন্দর। আমি কখনো হয়তো বলতে পারব না, আমি কতটা পছন্দ করি আপনাকে।
আপনার হরিণ চোখের চাহনি, কেন জানি এক বিনয় প্রকাশ করে। মৃদু কণ্ঠ যেন অসম্ভব আবেদনময়ী। আমার যদি দুবিঘা জমি থাকিতো, লিখিয়া দিতাম ওই কণ্ঠের আবেদনে।
আপনার হাসি যেন বিরল! বৃষ্টির পর আকাশের প্রথম রংধনুর মতো! হঠাৎ আসে, কিন্তু মনে থেকে যায়। যতটা সময় আপনাকে হাসতে দেখি, বারবার মনে হয় আমার দুনিয়া বোধ হয় থেমে গেছে। আপনি মেয়েটা কেন জানি, হাসিতেও বিনয়ী।
অনেক পছন্দ করি, জানি না কতটুকু ভালোবাসি। তবে কোনো দিন যোগ্য হলে বলব আমি কে! নতুবা অযোগ্য ব্যক্তি আপনার যোগ্য না। চেষ্টা করছি যোগ্য হবার। জানি না, ততটা সময় আপনি অবিবাহিত থাকবেন কি না! যদি অবিবাহিত থেকে যান, আমি একবার হলেও এসে বলব, আমি তোমাকে বিয়ে করতে চাই!
ইতি
আপনাকে নিয়ে ভাবা ভাবুক।