Sompa Min

Sompa Min ***★The guide,the guardian of my heart, and soul.Off all my moral being. Nor perchance.★*** YoUnGsTeR

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহার শুভক্ষণে আপনাকে ও আপনার পরিবারকে জানাই 🌙 ঈদ...
06/06/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহার শুভক্ষণে আপনাকে ও আপনার পরিবারকে জানাই
🌙 ঈদুল আযহার শুভেচ্ছা 🌙
আল্লাহ্‌ আমাদের সকল ত্যাগ কবুল করুন, আমাদের ঈমান আরও মজবুত করুন, আর শান্তি, সহানুভূতি ও ভালোবাসায় ভরে উঠুক এই পৃথিবী।

تقبل الله منا ومنكم

খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরেঃটানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে বাড়ছে হবিগঞ্জের নদ-নদীর পানি। এরমধ্যে খোয়াই নদীর প্রায় সব...
01/06/2025

খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরেঃ

টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে বাড়ছে হবিগঞ্জের নদ-নদীর পানি। এরমধ্যে খোয়াই নদীর প্রায় সবগুলো পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলা শহরসহ খোয়াই নদীর দুই পারে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

#ও #টানা #ওপর

30/05/2025

ঘুর্ণিঝড় শক্তির প্রভাব ভয়াবহ আকার ধারন করেছে। উপকুলীয় এলাকা ভোলার তজুমুদ্দিনে রিং বেড়ির উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বাতাসের গতি আগের চেয়ে আরো তীব্র আকার ধারন করেছে।

29/05/2025

>>>ব্রেকিং নিউজ

28/05/2025

আগে একদল বলতো "উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন"।

আর এখন আরেক দল বলে
" নির্বাচন, নির্বাচন, নির্বাচন"।😂

অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযানঃঅনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান চলছে। ...
27/05/2025

অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযানঃ

অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান চলছে। এখনো পর্যন্ত এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং (এমএফএস) এজেন্টকে অনলাইন জুয়ার লেনদেনে জড়িত থাকার প্রমাণসহ সনাক্ত করেছে সিআইডি। এসব এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। লাইসেন্স বাতিল ও অর্থদণ্ডে দণ্ডিত করার লক্ষ্যে অপরাধে জড়িত এজেন্টদের তালিকা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া প্রথম জ্যোতির্বিজ্ঞানভিত্তিক মহাকাশ আবাসন প্রকল্প হলো “আউটার স্পেস হ্যাবিটেশন (...
27/05/2025

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া প্রথম জ্যোতির্বিজ্ঞানভিত্তিক মহাকাশ আবাসন প্রকল্প হলো “আউটার স্পেস হ্যাবিটেশন (OSH)”। সম্পূর্ণভাবে স্বাধীন গবেষণার মাধ্যমে পরিচালিত এই শিক্ষার্থী-কেন্দ্রিক প্রকল্পটি পৃথিবীর বাইরে টেকসই মানব বসবাসের ধারণা উপস্থাপন করেছে। এতে সায়ানোব্যাকটেরিয়া দিয়ে অক্সিজেন উৎপাদন, হাইড্রোপনিক কৃষি, মঙ্গলগ্রহের মাটি বিশুদ্ধকরণ, পানি পুনঃব্যবহার এবং বদ্ধ জীবন-সমর্থন ব্যবস্থা একত্রে যুক্ত করা হয়েছে। মোহাম্মদপুর সরকারি কলেজ ও সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এই যুগান্তকারী প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। বিশেষভাবে অবদানের জন্য যাদের নাম উঠে আসে, তারা হলেন আবির খান (মোহাম্মদপুর সরকারি কলেজ) এবং মোহাম্মদ আলী মিশাল (সরকারি বিজ্ঞান কলেজ)। নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় তারা OSH প্রকল্পের পূর্ণাঙ্গ মডেল তৈরি ও উপস্থাপন করেছেন, যা সৃজনশীলতা, সহযোগিতা ও বৈজ্ঞানিক নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ৫০টিরও বেশি জাতীয় এবং ৫টির অধিক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকারী এই উদ্যোগ শুধু তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেনি, বরং বাংলাদেশে শিক্ষার্থী-কেন্দ্রিক বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। আবির খান ও মোহাম্মদ আলী মিশালের নেতৃত্বে এবং সহকর্মী দল সদস্যদের নিবেদিত সহায়তায় নির্মিত এই দূরদর্শী মডেলটি পৃথিবীর বাইরে দীর্ঘমেয়াদি ও টেকসই মানব জীবনের সম্ভাবনা তুলে ধরেছে। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো দেশের স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্পটি ছাত্র-নির্ভর বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এটি প্রমাণ করে যে, দৃষ্টিভঙ্গি, বিজ্ঞান এবং ঐক্যের মাধ্যমে তরুণ প্রজন্ম কী অসাধ্যকে সাধন করতে পারে।
[ সংগৃহীত ]

27/05/2025
27/05/2025

"দুর্নীতি করলেই বরখাস্ত"
এই সিদ্ধান্তের বিরোধিতা করার মানেই হলো আপনি দুর্নীতিবাজ!

১৬ সেপ্টেম্বর, ১৯৭৬; আর্মেনিয়ার ইয়েরেভান হ্রদের পাশে ২১ কিলোমিটার দৌড় শেষ করে ক্লান্ত শরীরে দাঁড়িয়ে ছিলেন ২৩ বছর বয়সী ফি...
26/05/2025

১৬ সেপ্টেম্বর, ১৯৭৬; আর্মেনিয়ার ইয়েরেভান হ্রদের পাশে ২১ কিলোমিটার দৌড় শেষ করে ক্লান্ত শরীরে দাঁড়িয়ে ছিলেন ২৩ বছর বয়সী ফিনসুইমিং চ্যাম্পিয়ন শাভার্শ কারাপেটিয়ান। হঠাৎ এক বিকট শব্দ! একটি ট্রলি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদের পানিতে পড়ে যায়, তলিয়ে যেতে থাকে বাসের ভেতর আটকে পড়া ডজনখানেক যাত্রী।

দ্বিতীয়বার ভাবেননি কারাপেটিয়ান। পোশাক খুলে, ক্লান্ত শরীরেই পানিতে ঝাঁপিয়ে পড়েন। প্রায় ৫ কিলোমিটার সাঁতরে পৌঁছান ডুবে যাওয়া বাসের কাছে। বেরোনোর কোনো পথ ছিল না। তিনি পেছনের জানালা লাথি মেরে ভেঙে ফেলেন, গুরুতরভাবে আহত হয় তার পা।

পরবর্তী ২০ মিনিট কারাপেটিয়ান বার বার পানিতে ডুব দেন, প্রতিবার একজন করে যাত্রীকে টেনে নিয়ে আসেন উপরে। ৩৭ জনকে উদ্ধার করেন তিনি, যাদের মধ্যে ২০ জন বেঁচে যান। জানালাটি ভাঙার জন্য আরও ৯ জন নিজেরাই বের হতে সক্ষম হন।

এই বীরত্বের মূল্য তিনি নিজের শরীরেই চোকান; ফুসফুসে মারাত্মক সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হন, তিন সপ্তাহ কাটে হাসপাতালে। নিজের পায়ে চলাফেরা করতেও লেগে যায় বেশ কিছুদিন। কিন্তু হার মানেননি তিনি। পরের বছরই আবার সুইমিং পুলে ফিরে আসেন। আরও একটি স্বর্ণপদক ও নিজের ১১ তম বিশ্ব রেকর্ড গড়ে শেষ করেন তাঁর ক্রীড়াজীবন।

শাভার্শ কারাপেটিয়ান কেবল একজন বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন না। তিনি ছিলেন এক নিঃস্বার্থ নায়ক, যিনি নিজের চরম ক্লান্তির মুহূর্তেও অন্যদের প্রাণ বাঁচাতে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিলেন।

25/05/2025

আমের ক্যামিস্ট্রি 😂

Address

Joydebpur
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Sompa Min posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Sompa Min:

Share