Rihan Raha For You

Rihan Raha For You Rihan Raha will show children different ways of learning, research and having fun

28/05/2026

আজ আমাদের অনেক আনন্দের দিন ছিলো 💖🎡
বাবা মা ফান ল্যান্ড ঘুরতে নিয়েগিয়েছিলো। লাফালাফি, ছোটাছুটি, আইসক্রিম আর কত শত মজা… 🥰

আমার বাবার লেখা ও সুর করা এই গানটির সাথে স্মৃতির চিত্রায়ন সবার ভালো লাগবে আশা করি 💝🎶
এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে 🌈💫

#রিহান_রাহা #ফান_ল্যান্ড #শৈশব 💖FUN LAND Suborna Alam

25/05/2026

“বৃষ্টির দিনে কাগজের নৌকা ভাসানোর মজাই আলাদা!” 🌧️⛵💙

আমাদের কাগজের নৌকা ভাসানোর আনন্দ আর দুষ্টুমিকে নিয়েই তৈরি হলো এই মিষ্টি শিশুতোষ গান। 🎶✨
গানটি লিখেছেন ও সুর করেছেন আমাদের বাবা।
আশা করি সবাই ভালোবাসবেন আমাদের বৃষ্টিভেজা ছোট্ট পৃথিবীটা। ☔🌈

#কাগজের_নৌকা #রিহান_রাহা #শিশুতোষ_গান #বৃষ্টির_দিন #ছাদের_বৃষ্টি #বাংলা_গান
#শৈশব 🎵

15/05/2026

🚂 কবি শামসুর রহমান–এর কালজয়ী কবিতা
“ট্রেন চলেছে, ট্রেন চলেছে”
আবৃত্তিতে রিহান। 🎙️✨

শব্দের ছন্দে এক অন্যরকম যাত্রা।
কবিতার রেলগাড়ি ছুটে চলেছে অনুভূতির পথে… 🚆

#শামসুর_রহমান #কবিতা #আবৃত্তি #রিহান #বাংলা_কবিতা #ট্রেন_চলেছে #কণ্ঠে_কবিতা #সাহিত্য

03/05/2026

🎬 নতুন গল্প: “রিহান আর রাহার জাদুর পেনসিল”
ভাই-বোনের মিলের এই গল্পটি শেখায় —
ভালোবাসাই হলো জীবনের সবচেয়ে বড় জাদু 💫

14/04/2026

নববর্ষের রঙিন উৎসব শেষ… কিন্তু রয়ে গেল অসংখ্য সুন্দর স্মৃতি 🌼✨
হাসি, আনন্দ, ভালোবাসা আর প্রিয় মানুষদের সাথে কাটানো মুহূর্তগুলোই সত্যিকারের সম্পদ।

নতুন বছরের শুরুটা এমনই থাকুক—শান্তি, সুখ আর ভালোবাসায় ভরা 💖
সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।

🌿 শুভ কামনা রইলো সবার জন্য 🌿

আর বিশেষভাবে জানাতে চাই—আমার বাবার লেখা ও সুর করা একটি গানের সাথে স্মৃতিগুলোর ভিডিও যুক্ত করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং সেই মুহূর্তগুলোর অনুভূতি ছুঁয়ে যাবে ❤️✨

#নববর্ষ #বাংলানববর্ষ #১৪৩৩ #শুভনববর্ষ #পহেলাবৈশাখ #স্মৃতি #ভালোবাসা #পরিবার #আনন্দ #বাঙালিরউৎসব

13/04/2026

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼

নতুন বছরের প্রতিটি দিন হোক হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরা।
সবার জীবন হোক রঙিন, মিষ্টি আর সুখে ভরা—আমাদের মতোই! 😊

শুভ নববর্ষ! 🌸

#শুভ_নববর্ষ #বাংলা_নববর্ষ

🌼

10/04/2026

বাড়িতে নতুন অ্যাকোয়ারিয়াম, আর ভাই-বোনের আনন্দের যেন শেষই নেই! 🐠✨
রঙিন মাছ আর ছোট ছোট মুহূর্ত—এগুলোই তো আসল সুখ 💙

একজনের পছন্দ বড় মাছ, আরেকজনের পছন্দ ছোট মাছ—তবুও দু’জনের ভালোবাসা একদম সমান! 😄
কেউ বলে “এই বড়টাই আমার!”, আর কেউ হাসতে হাসতে বলে “না, ছোটটাই বেশি কিউট!”—এই খুনসুটি আর মিষ্টি ঝগড়াতেই জমে ওঠে তাদের দিন। ✨

আসলে, এই ছোট ছোট পছন্দ-অপছন্দের মাঝেই লুকিয়ে থাকে গভীর বন্ধন আর ভালোবাসা। আজকের এই আনন্দ একদিন হয়ে যাবে সুন্দর স্মৃতি, কিন্তু ভালোবাসাটা থাকবে সারাজীবন। 🌿

মাছ বড় না ছোট—খুশিটাই সবচেয়ে বড়! 🥰

#ভাইবোন #খুনসুটি #মাছপ্রেম #শৈশবেরআনন্দ

04/04/2026

রিহান মাঠে সাইকেল চালাচ্ছিল… হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখল—দূরে কিছু একটা উড়ছে। তার ছোট মনে সেটি “রকেট” নয়, “মি/সা/ইল” হয়ে ধরা দিল।
এইটুকু একটি শিশুর চোখে আজকের পৃথিবীর বাস্তবতা কতটা বদলে গেছে!

বিশ্বের বর্তমান যু/দ্ধ পরিস্থিতি আমাদের শিশুদের মনেও অজান্তেই ভয়, আ/ত/ঙ্ক আর অস্থিরতা তৈরি করছে। যাদের চোখে থাকার কথা ছিল শুধু স্বপ্ন, খেলাধুলা আর নির্ভেজাল হাসি—তারা আজ আকাশ দেখেও ভয় পায়।

আমরা চাই না কোনো শিশু “মি/সা/ইল” শব্দটা শিখুক ভয়ের মধ্যে দিয়ে। আমরা চাই তারা শিখুক ভালোবাসা, শান্তি আর নিরাপত্তার পৃথিবী।

পৃথিবীটা হোক যু/দ্ধহীন, শান্তিময়—
প্রতিটি শিশুর হাসিতে ভরে উঠুক আকাশ-বাতাস। 🤍

— রিহান রাহা পেজ থেকে শান্তির আহ্বান 🌿
#শান্তি 🤍

29/01/2026

🎂🎶 রিহানের জন্মদিনে, গল্পে ভরা একটি গান 🎶🎂

২৮শে জানুয়ারি—একটি খুশির দিন,
হাসি, কেক, বেলুন আর বন্ধুদের ভালোবাসায় ভরা ❤️
রিহান, তার ছোট বোন রাহা, বাবা-মা আর প্রিয় বন্ধুদের নিয়ে
একটি আনন্দময় জন্মদিনের মুহূর্তকে গানে ধরে রাখার ছোট্ট চেষ্টা।

এই গানটি শুধু একটি জন্মদিন নয়,
এটি বন্ধুত্ব, পরিবার আর শৈশবের গল্প 🌈

ভিডিওটি ভালো লাগলে ভালোবাসা দিবেন,
আর রিহানের জন্য একটু দোয়া করবেন 🤲✨





20/01/2026

রিহান রাহা ঘুরে এলো ফ্রোজেন মুভির রূপকথার দেশ—এলসা, এনা আর ওলাফের জগৎ থেকে ❄️⛄
এই ভ্রমণ শুধু আনন্দের নয়, কল্পনা ও জ্ঞান একসাথে মিলন মেলা

ভ্রমণ মানুষকে শুধু নতুন জায়গা নয়, নতুন ভাবনাও শেখায়।
রিহান রাহার এই যাত্রা হোক শেখা, কল্পনা আর সাহসের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। 🌍✨

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rihan Raha For You posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share