19/07/2025
মানুষ মানুষের জন্য
-নাইমুল হাসান
প্রথমে স্মরণ করছি মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন মহান রাব্বুল আলামিন যার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি। সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল আলামীন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন।
এ জীবন দশায় আমরা অনেক কিছুই দেখতে পেরেছি শিখতে পেরেছি। বাস্তব জীবনে উপলব্ধি করতে পেরেছি চলার পথকে সহজ করতে পেরেছি।বিজ্ঞানের ফলে তথ্য প্রযুক্তির উন্নতি করতে পেরেছি। আমরা কি আমাদের বিবেক বুদ্ধি আত্ম সংযম মনুষত্ব সততা ন্যায় নিষ্ঠার মাধ্যমে আমাদের জীবনকে উন্নত করতে পেরেছি?
অনেকেই আমরা অনেক কথা বলতে পারি অনেকের কাছে হয়তো বা প্রশ্নের উত্তর জানা আছে অনেকের কাছে জানা নাই, , আদিম যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত নানা পরিবর্তন হলেও সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়নি।
বর্তমান সভ্য সমাজে নানারকম অসঙ্গতি আমরা দেখতে পাই যা আমাদের এই সমাজের জন্য মোটেও কাম্য নয়। কথায় কথায় আমরা বিদেশি দেশ গুলোরপ্রতি দৃষ্টিদেই - মানবাধিকার সততা নিষ্ঠা আন্তরিকতা ও শ্রমের মূল্যায়নের বড় বড় কথা বলে থাকি যা আমাদের দেশ থেকে অনেক ভিন্ন ও অনন্য।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের ফলে আমরা একটি সুন্দর স্বাধীন ও সার্বভৌম দেশ গড়তে পেরেছি। এই দেশটি আমাদের সবার। এ দেশটিকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আশা ছিল। একটি ফুলের জন্য মোরা যুদ্ধ করি। সালাম বরকত রফিক সহ নাম জানা ও অজানা অনেকের ত্যাগ তিতিক্ষা অনেক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
স্বাধীনতার পরবর্তী এই ভঙ্গুর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ ছিল। সবার অংশ অংশগ্রহণে প্রান্তিক জনগোষ্ঠী মিলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যে যার অবস্থান থেকে একজন অপরজনের পাশে থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন এনে দিয়েছে।
পৃথিবীর মানচিত্রে লেখা হয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার নাম হয় বাংলাদেশ। এই দেশের মানুষ তার মনের ভাব বাংলায় প্রকাশ করতে শিখে, স্বাধীনভাবে চলতে শিখে পরাধীনতার গ্লানি মুছে যায়। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষায় রূপ পায়।