20/02/2023
কিছুক্ষণ আগে রামপুরা রোড দিয়ে গাড়ি চালিয়ে কাকরাইলের অফিসে আসছিলাম। মালিবাগের আবুল হোটেলের সিগন্যালে এসে হঠাৎ খেয়াল করলাম একজন ট্রাফিক পুলিশ (কনস্টেবল) হাসি মুখে আমাকে থামার জন্য হাত তুললেন যাতে অন্য দিকের গাড়ি যেতে পারে। আমি থেমে গেলাম।
ব্যাপারটা এখানেই শেষ নয়। তাঁর মুখের হাসি দেখে আমি তো অবাক। দেখলাম, সব যানবাহন এমন কি রিকশাওয়ালাকে থামানোর সময়ও তিনি হেসে হেসে সংকেত দিচ্ছেন। আমি তাঁর হাসি দেখে বিস্মিত হলাম। তাঁকে ডাকলাম কাছে। আমার পরিচয় দিলাম। সে মহা খুশী। Salute দিল হাসতে হাসতে। আমিও তাঁকে Salute করলাম। আসলে তিনি Salute পাওয়ার যোগ্যই বটে। এমন একজনকে Salute দিতে আমিও রাজি।
আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, "আপনি সব সময় হাসি মুখে ডিউটি করেন ?” জসীম উত্তরে জানালো, "জ্বী স্যার। জনগণকে হাসি মুখে কথা বললে, সিগনাল দিলে তারা আমাকে ভালবাসে, সম্মান করে। সরকারী কর্মচারীরা জনগণের সাথে হাসি মুখে কথা বলতে চায় না। কিন্তু সবাইকে তো একদিন চলেই যেতে হবে।”
আজ মনে হল, জসিম সাহেবের মত লক্ষ মানুষ দরকার যারা সরকারী কর্মচারী হবে। জসিম সাহেবকে বানাতে হবে সেসব নব নিয়োগপ্রাপ্ত সরকারী কর্মচারীদের ১ দিনের প্রশিক্ষক। তিনি শিখাবেন কি করে হেসে হেসে কথা বলতে হয় জনগণের সাথে।
ছবিটি তার অনুমতি নিয়ে তুলেছি। বলেছি Facebook দিব আজকের ঘটনা। তিনি সম্মতি দিয়ে আবার Salute দিলেন সিগন্যাল ছেড়ে। আসুন তাঁকে পরিচিত করি সবার কাছে সবাইকে তাঁর বিষয়টি শেয়ার করে।
দেশের অনেক আগাছারা শিখুক তাঁর কাছ থেকে। শাকিব খানকে ভাইরাল না করে জসিম সাহেবকে করুন।✍️
লিখেছেন : বজলুল কবির ভুঁইয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর কমিশনার।