29/12/2025
আমার কাছে মহাবিশ্বের সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হলো চাঁদ। চাঁদেরও কিন্তু খুঁত আছে, আল্লাহ তার সৌন্দর্য ওইভাবেই লিখেছেন।
আর আপনি আশা করছেন আমাকে পারফেক্ট হতে? আসলে আমি নিজেও জানি, মানি, বুঝি যে আমি পারফেক্ট না এবং হতেও চাই না। আমাকে এইভাবেই ভালোবাসুন অথবা নিন্দা করুন—তাতে আমার কোনো আফসোস নেই।
আমি বুঝতে পারছি, হয়তো এখন আমার কিছুই নিজের কন্ট্রোলে নেই বা আমি চাইলেও এখন কিছু করতে পারছি না। আমার সাথে থাকতে হলে এইভাবেই থাকতে হবে—এই ধরুন অগোছালো, এলোমেলোভাবে।
আমি হিন্টস কম বুঝি, আমাকে বুঝিয়েই দিতে হবে। আপনি রাগ করেছেন?—এই অনুভূতিও বোঝার ক্ষমতা আমার এখনো হয়নি।
আমি মানুষটাই ব্যাড লাক। আমার কন্ট্রোলে কিছুই নেই। আমার থেকে দূরে থাকলে আপনার এই লাভ হবে—আমার সাথের মানুষদের কখনো কল্যাণ হয়নি।
আর হ্যাঁ, আসলে আমি আপনার কদর আপনার থেকেও এত বেশি করি যে আপনার আন্দাজ করাটাও মুশকিল। আপনি চাইলেও জানতে পারবেন না।