Nirontor Media

Nirontor Media জীবনের সব গল্পগুলো কেন এমন বলো
আপনার্জন বৃথালয়ে জলাঞ্জলি হলো।
মাহমুদুর রহমান সিদ্দিকী

Permanently closed.
30/07/2024
25/02/2024

স্তুপ হয়েছে ঔদ্ধত্বতায় সমাজের কালিমা
তাচ্ছিল্যতে মানব চিত্তে রূপান্তে লালিমা
চক্ষু-যুগল আড়াল করে মনুষ্যহীন কর্ম
ক্ষণিক মোহে পান্থপথে খোঁজে দম্ভে শর্ম

নির্লজ্জরা মানব রূপে অন্ধের প্রণয়নে
অন্যের দুঃখে উল্লাসে আজ বিকার রূপায়ণে
পাপের ভারে মানুষত্ব চিৎকারে চায় ক্ষমা
ওহে মানব নির্বোধ কেন তোমার তিলোত্তমা
#আংশিক

স্বরবৃত্ত
মাহমুদুর রহমান সিদ্দিকী

07/01/2024

ধরার বুকে চির অম্লান বিজয়ের নিশান
মুক্তিসেনার বাংলাদেশ এক বীরের গুলিস্তান
উৎস নয় এ ধরাতলের ভাগ বাটোয়ারায়
বিরাঙ্গনার বিষর্জনেই মুক্তি পায়ে লুটায়

ভিত্তি অতল যেই মৃত্তিকার বিপ্লবী কৃষাণ
হিন্দু খৃষ্টান বৌদ্ধ মুসলিম অভিন্ন এক প্রাণ
#আংশিক

স্বরবৃত্ত
বাংলাদেশ
মাহমুদুর রহমান সিদ্দিকী

01/01/2024

অতি-তপ্ত মরুস্থলে বটবৃক্ষের ছায়া
পর্বত শৃঙ্গে নিরাশ মনে প্রত্যাশারি কায়া
বাবা তুমি ভিত্ তুমি প্রীত্ পরমতম স্থিত
বর্ষণ শিলে আগলে রাখা মনস্থিত স্মিত
#আংশিক

স্বরবৃত্ত
বাবা
মাহমুদুর রহমান সিদ্দিকী

28/12/2023

অহমিকার সারথিতে হেরে যাবে কাল
অন্বেষণের বিশেষণে ঘুরিলে মাতাল
মিছে মায়ার প্রলেপনে
খেললে বাজি প্রলোভনে
পথভ্রষ্টের প্রজ্ঞাপনে নামিবে আকাল

পঞ্চপদী
অহমিকা
মাহমুদুর রহমান সিদ্দিকী

26/12/2023

কৃতি তোমার নয় বহমান মানব ভবে
চরণ পাণি নিধন হবে অক্ষি না রবে
চিত্ত নিবাস ধরবে পচন নাড়ী অচলে
রূপ বিলাস তোর খাবে পোকা মাটি অতলে
#আংশিক

স্বরবৃত্ত
মৃত্যু
মাহমুদুর রহমান সিদ্দিকী

23/12/2023

আমি তো চাই সত্য সঠিক হই পথের পথিক,
ও মন তুমি বিপথ গামী মিথ্যেময় রশিক,
তেলেস্মাতি বেল্কিবাজি,
বহুরূপী আন্তকাজী,
আমার মাঝে তুমি আজব ভিন্নতার জ্যোতিক,

পঞ্চপদী
বিপথ গামী
মাহমুদুর রহমান সিদ্দিকী

20/12/2023

স্বপ্নগুলোর সঙ্গ দিয়ে নিষ্ক্রয় হয়ে গেলাম
লোভাতুরে লেপন হয়ে নিখিলে কি পেলাম।
অদ্যাবধি অস্তিত্বহীন আমিত্বের পতঙ্গ
সোনার শিকল করলো রুদ্ধ মনেরি তরঙ্গ।

গোত্র-দ্বয় মোর আপনিতে হইলো যে বিনাশ
ডুবন্ত এক জলযানে বিরত্বের বিলাস।
#আংশিক

স্বরবৃত্ত
প্রবাসী
মাহমুদুর রহমান সিদ্দিকী

15/12/2023

জন্মদাত্রীর মহৎকর্ম যে জন বিস্মৃতে
মানুষ রূপে নরপশু ঘৃণ্য সৃষ্টিতে
ধরায় যখন বধির ছিলে অবোধ বাক্যহীন
সব পেরেশান দূরীকরণ করতো অন্তহীন

লাঞ্ছনাময় কালক্ষেপণ তার আজ কেন ই হবে
অট্টালিকার অট্টহাসি কি সুধায় নিরবে
নাদুস নুদুস দম্ভে চলো স্বপ্নের সিঁড়ি বেয়ে
সঙ্গী তোমার সুন্দরী মিস স্বপ্নীল মোহময়ে
#আংশিক
স্বরবৃত্ত
মাহমুদুর রহমান সিদ্দিকী

Address

Fenchuganj
21911

Alerts

Be the first to know and let us send you an email when Nirontor Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Nirontor Media:

Share