07/08/2026
দুপুরে আজ আমার বেশ লেট হয়ে গেছে রান্না করতে।
রান্না করে মুসকানকে স্নান করিয়ে আমি স্নান করতে বাথরুমে ঢুকেছি। যেহেতু চুলে প্যাক লাগিয়েছি তাই স্বাভাবিকভাবে স্নান করতে কিছুটা টাইম বেশি লাগবে।
যাইহোক স্নান করে এসে দেখি,মেয়েকে তার বাবা বেডরুমেই মেয়ের পড়ার টেবিল এনে খেতে দিয়েছে।
মেয়ে নাকি অনেক ক্লান্ত তাই ডাইনিং রুমে যেতে কষ্ট হবে এটা তার বাবার ভাবনা তাই তিনি মেয়েকে বিছানার সাথে টেবিল সেট করে আমি আসার আগেই খেতে দিয়ে দিয়েছেন।
ইশ! কত ভালোবাসা মেয়ের প্রতি। দেখেই চোখ জুড়িয়ে যায় আমার।
অথচ এই বাবাই যখন আমার স্বামী রুপে থাকেন তখন তিনি ভাত বেড়ে খেতে গেলে ক্লান্ত হয়ে যান 😁😁
পুরুষ মানুষ বাবা রুপে সবথেকে খাঁটি ❤️❤️
এতো যত্নে গড়া পুতুল আমার বড় হয়ে বাবা-মায়ের মর্ম বুঝবে তো!