15/04/2022
উদ্ধত পৃথিবী
সবুজ
উদ্ধত পৃথিবীতে ঢলে পড়েছে হিংস্র মানব।
তান্ডব চালাচ্ছে ধরায়, আজি হিংস্র দানব।
প্রতিটি কর্মে দুর্নীতির আস্তনা অনির্বার।
কর্মেকর্মে তাই, সমাজ হচ্ছে ছাড়খার।
রসাতলের প্রশাসন আজ করছে নানা ধাঁধা।
জাগরণের দৃষ্টিতে তাই পড়ছে হাজার বাধা।
রসাতলে যাছে মানব, খাচ্ছে লুটেপুটে
ক্ষমতার দাপট করছে সবে বড় কিংবা পুঠে।
জোর যার মুল্লুক তার এইতো ধ্বংসের মুল
পদে পদে গণমানব চড়ছে যেন শুল।
আশা ছিলো এগিয়ে যাওয়ার,পৃথিবীটা ভুল।
পথিক সবে দিশেহারা, কে দেবে মাশুল। ।
স্বার্থান্বেষী মানুষ সবে স্বার্থ নিয়েই চলে
মানবতা পিষ্ট আজি স্বার্থের যাঁতাকল-এ।
নির্যাতন নিপীড়ন প্রতিক্ষণে বেড়ে চলে যবে
প্রতিবাদের হুঙ্কার আদৌও কি শোনা যাবে?
ধর্ম নিয়ে বাড়াবাড়ি,তারা করে ধর্মের রেস
ধর্ম নিয়েই তাদের মাঝে বিভেদ বিশেষ।
ধর্ম বর্ণ নয়তো শুধু সবকিছুতেই ভেজাল
জীবনকে আজ পেচিয়ে ধরছে স্বার্থের জঞ্জাল।
আইন আর বিচার বিভাগ দেয়না কোন বিচার।
ক্ষমতার জোরে স্বার্থান্বেসী করছে নতুন আচার।।
প্রতিবাদের গন্ধ পেয়ে ক্রিটিক আসে ধেয়ে
রক্তের কিংকর চেয়ে প্রতিবাদ থাকে চেয়ে।
কতদিন চলবে আর খুন-স্বার্থের রাহাজানি
সহসী মানব উঠো, তুলো প্রতিবাদের ধ্বনি।