06/09/2017
আসসালামু আলাইকুম ''''''''''''''''''''
প্রিয় বন্ধু, যেনে নেই কবিরা গুনাহ সমূহ
বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহ পাক বলিয়াছেন,যদি তোমরা বড়
বড় গুনাহ সমূহ হইতে বাঁচিয়া থাক, তবে
তোমাদের ছোট ছোট গুনাহগুলি আমি
মিটাইয়া দিব, অর্থাৎ মাফ করিয়া দিব ।
কবিরা (বড়) গুনাহ তওবা না করিলে মাফ হয়
না । বেশী মাত্রায় কবিরা গুনাহ করিতে
করিতে ঈমান পর্যন্ত বরবাদ হইয়া যায় । তাই
কতিপয় কবিরা গুনাহের তালিকা নিম্নে
দেওয়া হইলো, যাহাতে কবিরা গুনাহ
চিনিয়া উহা হইতে বাঁচিয়া থাকা যায় ।
,(কবিরা গুনাহ)
১> শিরক করা (আল্লাহ্র সহিত অন্যকে
শরীক করা, ইহা অতি বড় গুনাহ । তওবা না
করিয়া শিরক পাপসহ মারা গেলে আজাব
হইতে বাঁচিবার আর কোনই উপায় নাই) ।
২> পিতা-মাতার নাফারমানী করা ।
৩> জেনা (ব্যভিচার) দ্বারা নারীর
সতীত্ব কিংবা পুরুষের চরিত্র নষ্ট করা ।
৪> বালকের সঙ্গে কুকর্ম করা ।
৫> চুরি করা, প্রবঞ্চনা করা ।
৬> নাহক (অন্যায়ভাবে) মানুষ খুন করা ।
৭> মিথ্যা তোহমৎ (অপবাদ) লাগান ।
৮> মিথ্যা সাক্ষ্য দেওয়া ।
৯> যাদুটোনা করিয়া অন্যের ক্ষতি করা ।
১০> অঙ্গীকার ভঙ্গ করা (ওয়াদা খেলাপ
করা) ।
১১> আমানতে খেয়ানত করা ।
১২> গীবত করা (কাহারও অসাক্ষাতে
তাহার বদনাম করা, যদিও সত্য হয় ।
১৩> নেশা পান করা, জুয়া খেলা ।
১৪> সুদ, ঘুষ খাওয়া ।
১৫> জর-জুলুম করিয়া অন্যের সম্পত্তি দখল
করা ।
১৬> মিথ্যা কথা বলা, মিথ্যা কছম খাওয়া ।
১৭> কোন মুসলমানকে গালি দেওয়া ।
১৮> ধোঁকা দেওয়া (যেমন কারবারে
ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া
ইত্যাদি) ।
১৯> ডাকাতি করা, লুণ্ঠন করা ।
২০> স্বামীর নাফরমানী করা ।
২১> জাইগা-জমির সীমানা নষ্ট করা ।
২২> শ্রমিকের মজুরি কম দেওয়া ।
২৩> বিবিকে তালাক দিয়া হিলা করিয়া
আবার তাহার সহিত ঘর করা ।
২৪> নিজের স্ত্রীকে পরপুরুষের সহিত
মেলামেশা করিতে দেওয়া ।
২৫> ঘোড়দৌড় বা রেস খেলা ।
২৬> সিনেমা বায়স্কোপ, থিয়েটার
প্রভিতি খেলা ও দেখা ।
২৭> পেশাব করিয়া পাক না হওয়া ।
২৮> গনকের কাছে যাওয়া, তাহার কথা
বিশ্বাস করা ।
২৯> মৃত ব্যাক্তির ওছিয়ত পালন না করা ।
৩০> পুরুষ স্ত্রীলোকের বেশ ধারণ করা
এবং স্ত্রীলোক পুরুষের বেশ ধারণ করা ।
৩১> টাকা-পয়সা বা নোট জাল করা ।
৩২> রাস্তা-ঘাট বা ছায়াদার ফলবান
বৃক্ষের নীচে পায়খানা-প্রসাব করা ।
৩৩> জনগন চায় না, তা সত্তেও তাহাদের
ইমামত ও নেতৃত্ব করা ।
৩৪> নিজের দোষ না দেখিয়া পরের দোষ
দেখিয়া বেড়ান ।
৩৫> আল্লাহ্ ব্যতীত অন্যের কছম খাওয়া ।
৩৬> ইলমে দ্বীনকে তুচ্ছ মনে করিয়া উহা
হাসিল না করা ।
৩৭> বিনা জরুরতে লোকের সামনে ছতর
খোলা ।
৩৮> অন্যায়ের সমর্থন করা ।
৩৯> আত্মহত্যা করা ।
৪০> ওস্তাদ ও পীরের সাথে বেআদবি
করা ।
৪১> হস্তমৈথুন করা ।
৪২> ষাঁড়, ভেড়া বা মোরগ ইত্যাদির লড়াই
দেওয়া ও দেখা ।
৪৩> কোরআন শরীফ পড়িয়া ভুলিয়া যাওয়া
।
৪৪> আল্লাহ্র রহমত হইতে নিরাশ হওয়া ।
৪৫> অপব্যয় করা ।
৪৬> আল্লাহ্র আজাব হইতে নির্ভীক হওয়া ।
৪৭> কাহাকেও ছোট জাত ছোট পেশাদার
বলিয়া ঘৃণা করা ।
৪৮> বিনা এযাজতে কাহারও বাড়ী ঘরের
ভিতর প্রবেশ করা ।
৪৯> মানুষের কষ্ট হয় এমন খাদ্যদ্রব্যের মূল্য
বৃদ্ধি দেখিয়া খুশি হওয়া ।
৫০> ছুরত শেকেল বা গরীব হওয়ার দরুন
কোন মুসলমানকে ঠাট্টা বিদ্রপ করা ।
৫১> নিজের প্রশংসা নিজে করা ।
৫২> শরীয়ত বিরোধী কার্য হইতে
দেখিলে শক্তি থাকা সত্ত্বেও বাধা না
দেওয়া ।
৫৩> নিজের পরিবারবর্গের খোঁজ না লইয়া
কষ্ট দেওয়া ।
৫৪> খাতনা না করা ।
৫৫> কোন জীবজন্তুকে আগুন দিয়া
পোরানো ।
৫৬> দেল এমন শক্ত হওয়া যে, পরের দুঃখ
দেখিয়া দয়া না হওয়া ।
৫৭> পুরুষের সোনার আংটি ও রেশমী বস্র
পরিধান করা ।
৫৮> গর্বভরে লুঙ্গি, পায়জামা বা প্যান্ট
পায়ের গিরার নীচে পরা ।
৫৯> ঝগড়া-বিবাদ করিয়া মিথ্যা মোকদ্দমা
করা ।
৬০> নাচ দেখা ও গানবাদ্য শোনা ।
৬১> স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে, মনিবের
বিরুদ্ধে চাকরকে, ওস্তাদের বিরুদ্ধে
শাগরদেকে এবং রাজার বিরুদ্ধে
প্রজাকে ক্ষেপাইয়া তোলা ।
( প্রিয় পাঠক আপনি এই গুনাহগুলো থেকে
দূরে থাকুন, যদি আপনার জীবন শংস্যয়ও হয় ।
আর আল্লাহ্র কাছে দোয়া করুন, হে
আল্লাহ্ আপনি আমাদের সকল প্রকার গুনাহ
থেকে বাঁচিয়ে রাখুন)