one day with poem

one day with poem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from one day with poem, Poet, Bangladesh, Dhaka.

(আমি আর তুমি)কাঠবিড়ালি অন্যের পেয়ারা খায় তাতেই আমরা ক্ষুব্ধ, 😡😡আর তুমি অন্যের তেলের লোভে লাগিয়ে দিলে যুদ্ধ!!!😯😯😯 কাঠ...
06/04/2026

(আমি আর তুমি)

কাঠবিড়ালি অন্যের পেয়ারা খায়
তাতেই আমরা ক্ষুব্ধ, 😡😡
আর তুমি অন্যের তেলের লোভে
লাগিয়ে দিলে যুদ্ধ!!!😯😯😯

কাঠবিড়ালি স্কুলে যায়নি,
একদমই মহা অসভ্য। 🥹🥹
তুমি তো নিজেকে দাবি করো
বিশ্বের সবচেয়ে সভ্য!!!🤔🤔🤔🤔

বাবা বলতেন ,
অন্যের প্লেটে তাকানো কুশিক্ষা।
তুমি তো ভেনিজুয়েলার
তেল করছো ভিক্ষা!!!🥹🥹

শত শত মানুষ মরছে ,ফুলের মত ঝরে পড়ছে---
তোমার কি আসে যায় তাতে ??
পুরো পৃথিবীর ঘৃণা নিয়ে
বলতো ,ঘুমাও কিভাবে রাতে???🥸🥸🥸

হিটলারের মত সব শোষকের
একদিন হবে শেষ,
তুমি মরলে বিশ্ব বাঁচবে
সবাই বলবে বেশ ।🥹🥹🥹

মানুষ হবার চেষ্টা করো
অ-মানুষের একশেষ!!😡😡😡😡

০৬/০৪/২০২৬
রাত ১১টা
কমলাপুর


তোমার গুলিবিদ্ধ হওয়ার খবরে কষ্ট পেয়েছিলাম,কাজ থেকে কিছুটা পিছিয়ে যাবে বলে ।সুস্থ হলে ---তোমার বুকে জমে থাকা বজ্রগুলো ...
20/12/2025

তোমার গুলিবিদ্ধ হওয়ার খবরে
কষ্ট পেয়েছিলাম,
কাজ থেকে কিছুটা পিছিয়ে যাবে বলে ।
সুস্থ হলে ---
তোমার বুকে জমে থাকা বজ্রগুলো
তোমাকে বিশ্রাম দেবে না।
বিনিদ্র আর বিশ্রামহীন কাটবে
সামনের অনেকগুলো দিন,
সে ভেবে চিন্তিত হচ্ছিলাম ,
কিন্তু বিচলিত হইনি ।
আমার দৃঢ় বিশ্বাস ছিল
তোমার তরুণ প্রাণ হেরে যেতে পারে না
শত গুলির আঘাতেও ----
তোমার গরম রক্ত ঠান্ডা হবে না এত সহজে ।।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম,
আর তাই----
সব কাজ ,গল্প,আড্ডা স্বাভাবিকভাবেই চলছিল।
আমি তোমাকে নিয়ে
কোন দুঃস্বপ্ন দেখিনি ,
তোমার জন্য কাঁদিনি--
শুধু অপেক্ষা করছিলাম ফিরে আসার।
একটু ক্লান্ত ----
একটু ধীর কন্ঠ----
কিন্তু ফিরবে খুব তাড়াতাড়ি ,
আমার বিশ্বাস ছিল।।

এভাবে বিশ্বাস ভঙ্গ
না করলেও পারতে ---
প্রিয়তম হাদী।
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
১৯/১২/২০২৫
মধ্যরাত ১:১০
#হাদীরজন্যদোয়া
#প্রিয়তমহাদী
#ভালোবাসারমানুষ

Address

Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when one day with poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category