Darpan shanskritik Gosthi

Darpan shanskritik Gosthi Darpan shanskritik Gosthi would work with youth those who are cultural personality, interested to cultural program.

আবদুল গাফফার চৌধুরী (১২ ডিসেম্বর ১৯৩৪ — ১৯ মে ২০২২)[২] ছিলেন একজন বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্...
22/05/2022

আবদুল গাফফার চৌধুরী (১২ ডিসেম্বর ১৯৩৪ — ১৯ মে ২০২২)[২] ছিলেন একজন বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নর এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার (উলানিয়া জমিদার বাড়ি) চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
১৯৫০ সালেই গাফফার চৌধুরীর কর্মজীবন পরিপূর্ণভাবে শুরু হয়। এ সময়ে তিনি 'দৈনিক ইনসাফ' পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। তখন বেতন পেতেন ৭০ টাকা। মহিউদ্দিন আহমদ ও কাজী আফসার উদ্দিন আহমদ তখন "দৈনিক ইনসাফ" পরিচালনা করতেন। ১৯৫১ সালে 'দৈনিক সংবাদ' প্রকাশ হলে গাফফার চৌধুরী সেখানে অনুবাদকের কাজ নেন। জুনিয়র ট্রান্সলেটর হিসেবে মাসিক বেতন পেতেন ১শ' টাকা। এরপর তিনি বহু পত্রিকার সঙ্গে যুক্ত হন। ১৯৫৩ সালে মোহাম্মদ নাসিরউদ্দীনের 'মাসিক সওগাত' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হন গাফফার চৌধুরী। এসময় তিনি 'মাসিক নকীব'ও সম্পাদনা করেন। একই বছর তিনি আবদুল কাদির সম্পাদিত 'দিলরুবা' পত্রিকারও ভারপ্রাপ্ত সম্পাদক হন। ১৯৫৬ সালে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক নিযুক্ত হন। ওই বছরই তিনি প্যারামাউন্ট প্রেসের সাহিত্য পত্রিকা 'মেঘনা'র সম্পাদক হন। ১৯৫৮ সালে আবদুল গাফফার চৌধুরী দৈনিক ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার রাজনৈতিক পত্রিকা 'চাবুকের সম্পাদক হিসেবে দায়িত্ব পান। কিন্তু কিছুদিন পর সামরিক শাসন চালু হলে সেটা বন্ধ হয়ে যায়। এরপর তিনি মওলানা আকরম খাঁ'র 'দৈনিক আজাদ'-এ সহকারী সম্পাদক পদে যোগ দেন। এ সময়ে তিনি মাসিক 'মোহাম্মদীর'ও স্বল্পকালীন সম্পাদক হয়েছিলেন। ১৯৬২ সালে তিনি দৈনিক 'জেহাদ'-এ বার্তা সম্পাদক পদে যোগ দেন। ১৯৬৩ সালে তিনি সাপ্তাহিক 'সোনার বাংলা'র সম্পাদক হন। পরের বছর ১৯৬৪ সালে সাংবাদিকতা ছেড়ে দিয়ে ব্যবসায় নামেন এবং অণুপম মুদ্রণ' নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। দু'বছর পরই আবার ফিরে আসেন সাংবাদিকতায়। ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনের মুখপত্র হিসেবে 'দৈনিক আওয়াজ' বের করেন। সেটা বছর দুয়েক চলেছিল। ১৯৬৭ সালে আবার তিনি 'দৈনিক আজাদ'-এ ফিরে যান সহকারী সম্পাদক হিসেবে। ১৯৬৯ সালে পত্রিকাটির মালিকানা নিয়ে সহিংস বিবাদ শুরু হলে তিনি আবার যোগ দেন দৈনিক ইত্তেফাকে'। ১৯৬৯ সালের পয়লা জানুয়ারি ইত্তেফাক সম্পাদক মানিক মিয়া মারা গেলে তিনি আগস্ট মাসে হামিদুল হক চৌধুরীর অবজারভার গ্রুপের দৈনিক 'পূর্বদেশ'-এ যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে সপরিবারে সীমান্ত পাড়ি দিয়ে আগরতলা হয়ে কলকাতা পৌঁছান। সেখানে মুজিবনগর সরকারের মুখপত্র 'সাপ্তাহিক 'জয়বাংলা'য় লেখালেখি করেন। এসময় তিনি কলকাতায় 'দৈনিক আনন্দবাজার' ও 'যুগান্তর' পত্রিকায় কলামিস্ট হিসেবে কাজ করেন। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 'দৈনিক জনপদ' বের করেন। ১৯৭৩ সালে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে আলজিয়ার্সে ৭২ জাতি জোট নিরপেক্ষ সম্মেলনে যান। দেশে ফেরার পর তার স্ত্রী গুরুতর রোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য প্রথমে কলকাতা নিয়ে যান। সেখানে সুস্থ না হওয়ায় তাকে নিয়ে ১৯৭৪ সালের অক্টোবর মাসে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান। এরপর তার প্রবাস জীবনের ইতিহাস শুরু হয়। বিলেত যাওয়ার পর প্রথম দিকে তিনি বিভিন্ন গ্রোসারি দোকানে কাজ করেন। এরপর ১৯৭৬ সালে তিনি 'বাংলার ডাক' নামে এক সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা করেন। 'সাপ্তাহিক জাগরণ' পত্রিকায়ও তিনি কিছুদিন কাজ করেছেন। ১৯৮৭ সালের সেপ্টেম্বর মাসে তিনি সাতজন অংশীদার নিয়ে 'নতুন দিন' পত্রিকা বের করেন। এরপর ১৯৯০ সালে 'নতুন দেশ' এবং ১৯৯১ সালে 'পূর্বদেশ' বের করেন। প্রবাসে বসে এখনও গাফফার চৌধুরী বাংলাদেশের প্রধান পত্রিকাগুলোতে জীবনের শেষ সময় পর্যন্ত নিয়মিত লিখে গিয়েছেন। বাংলাদেশের শীর্ষ দৈনিকগুলোতে প্রকাশিত আবদুল গাফফার চৌধুরীর রাজনীতি, সমসাময়িক ঘটনা ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে লেখা কলাম অত্যন্ত জনপ্রিয়।[৪] বাংলাদেশে তিনি আওয়ামী লীগ পন্থী কলামিস্ট হিসাবে পরিচিত এবং সমালোচিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ প্রচারক হিসাবে তিনি রাজনৈতিক বিষয়াবলী ব্যাখ্যা করেছেন।
আমরা হারিয়েছি একজন গ্রন্থকার, কলাম লেখককে। আমরা হারিয়েছে একজন সাংবাদিক ও ভাষার গানের রচয়িতাকে। আমরা আমাদের হৃদয়ে চির দিন স্মরি।
সূত্র: বাংলা উইকিপিডিয়া

 #শান্তা রোজারিও  #দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও একনিষ্ঠ কর্মী। আজকের এই সুন্দর দিনে তোমার জীবনের...
10/04/2022

#শান্তা রোজারিও
#দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও একনিষ্ঠ কর্মী।
আজকের এই সুন্দর দিনে তোমার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রার্থনা করি, তোমার জীবন যেন ফুলের মত বিকশিত হয়, জীবনে ফুলে ফলে ভরিয়ে তোলো এই তোমার আঙ্গিনা।
#শুভেচ্ছা ও অভিনন্দন!

26/03/2022

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

21/02/2022

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা

সন্ধ্যা মুখোপাধ্যায় একটি নাম। যিনি এখন থেকে গান প্রেমিদের সন্ধ্যা প্রদীপ হয়ে জ্বলবেন। তিনি মারা গেলেন। রয়ে যাবে স্মৃতি, ...
16/02/2022

সন্ধ্যা মুখোপাধ্যায় একটি নাম। যিনি এখন থেকে গান প্রেমিদের সন্ধ্যা প্রদীপ হয়ে জ্বলবেন।
তিনি মারা গেলেন।
রয়ে যাবে স্মৃতি,
রয়ে যাবে অমর কীর্তি।
বিন্ম্র শ্রদ্ধা জানাই এই মহিয়সী নারীকে। যার গানে হাজারো গানপ্রেমিদের মন জয় করেছিল।
সন্ধ্যা মুখোপাধ্যায়: ১৯৩১-২০২২

শুভেচ্ছা ও অভিনন্দন।দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মি.ম্যাক্সওয়েল জর্জ রিবেরু "রাঙামাটিয়া খ্রিষ্টান  কো-অ...
02/01/2022

শুভেচ্ছা ও অভিনন্দন।
দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মি.ম্যাক্সওয়েল জর্জ রিবেরু "রাঙামাটিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন" এর নির্বাচনে ম্যানেজার পদপ্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ হতে মি. ম্যাক্সওয়েল জর্জ রিবেরুকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।
আপনার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে রাঙামাটিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সকল কার্যক্রম সাফল্য মন্ডিত হবে বলে প্রত্যাশা করি।

শুভ জন্মদিন দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর  প্রাক্তন সভাপতি মি.প্রদীপ্ত জন পালমা । আজকের এই বিশেষ দিনে আপনাকে জানাই দর্পণ সাংস...
23/12/2021

শুভ জন্মদিন দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর প্রাক্তন সভাপতি মি.প্রদীপ্ত জন পালমা ।
আজকের এই বিশেষ দিনে আপনাকে জানাই দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর বর্তমান কার্যকারী পরিষদ এবং প্রাক্তন ফোরামের পক্ষ হতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
সুন্দর ও সার্থক হোক আপনার আগামীর পথচলা। এভাবেই আমাদের পাশে থাকুন এই আমাদের আশা।
শুভ জন্মদিন ❤

02/11/2021

সম্মানিত সুধী,
শুভেচ্ছা নিবেন।
আপনারা জেনে আনন্দিত হবেন যে, দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠী প্রতিবারের ন্যায় এবারও বড়দিন অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে টিভি/মিডিয়াভিত্তিক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে যারা নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক, কীর্তন, উপস্থাপনা ও আলোচনা সভায় অংশগ্রহণ করতে চান, তাদেরকে আগামী ১৫ নভেম্বর, ২০২১ ইং তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে বলা হচ্ছে।
উল্লেখ্য যে, টিভি ও মিডিয়াতে আপনার প্রতিভা বিকাশের প্লাটফর্ম তৈরীতে দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠী কাজ করে থাকে। তাই আর দেরী কেন! আজই যোগাযোগ করুন ও আপনার প্রতিভা অন্যের সাথে সহভাগিতা করুন।
যোগাযোগের ঠিকানা:
শান্তা রোজারিও -০১৭৪৩২৪৯৭০৭
সম্রাট গমেজ –০১৬১৮৯৯২৮৪৪
প্রান্ত গমেজ- ০১৭৯৭৫২৮৬৫৪

ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠী

03/10/2021
23/09/2021

সম্মানিত সদস্য/সদস্যাবৃন্দ,
সাংগঠনিক শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভাল আছেন।
আপনারা জেনে আনন্দিত হবেন যে, আগামী ৪ই অক্টোবর, ২০২১ ইং তারিখ, রোজ সোমবার, ইয়ান-তুন চাইনিজ রেস্টুরেন্টে সন্ধ্যা-৬ টায় মহাসমারোহে দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে।
৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রাক্তন কর্মকর্তা, দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষী, বন্ধুবর্গ, নেতৃস্থানীয় সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
আপনার/আপনাদের উপস্থিতি আমাদের আনন্দের মাত্রা আরো বাড়িয়ে তুলবে।
(বি:দ্র: তারিখ ও সময় সমসাময়িক যে কোন দিক বিবেচনা করে পরিবর্তন হতে পারে, তবে ৪ই অক্টোবরই বহাল থাকবে)

সভাপতি
দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠী

Address

Dhaka
1200

Telephone

01628906405

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darpan shanskritik Gosthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Darpan shanskritik Gosthi:

Share