12/09/2022
শ্রাবণের শেষ বিকেলের
ঝিরি ঝিরি বৃষ্টি-----
মাঝে মাঝে দমকা হাওয়া
কি যে অপরূপ সৃষ্টি।।
খোলা বাতায়নে দাঁড়িয়ে
জাগে কি যে শিহরণ ------
তপ্ত চায়ের কাপে চুমুকে
পুলকিত হয় মন।।
সারাদিন টিপ টিপ
ঝরিছে বরিষন --------
কি যে অপরূপ সেজেছে
সাঁঝ বেলার শ্রাবণ।।
"" শুভ শ্রাবণ সন্ধ্যা ""