11/10/2015
এক ব্যক্তি জঙ্গলে হাটছিলেন।হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে।তিনি প্রাণভয়ে দৌড়াতে লাগলেন। কিছুদূরগিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন।তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ।পড়তে পড়তে তিনি একটি ঝুলন্তদড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন। এবং ঐঅবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়ারমুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায়দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল একসাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে।বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেনএকটি সাদা আর একটি কালো ইঁদুর তারদড়িটি কামড়ে ছিড়ে ফেলতে চাইছে। এমনহিমশিম অবস্থায় কি করবেন যখনতিনি বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তারসামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাকদেখতে পেলেন। তিনি কি মনে করে সেইমৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন।সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিলযে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরতসিংহ, নিচের হাঁ করে থাকা সাপ, আরদড়ি কাঁটা ইঁদুরদের কথা ভুলে গেলেন। ফলে তারবিপদ অবিশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো।ইমাম গাজ্জালী এই গল্পেরব্যখ্যা দিতে গিয়ে বলেন এইসিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদেরতাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর।যা আমাদের অপেক্ষায় আছে।দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেইবেঁচে থাকা। সাদা ইঁদুর হল দিন, আর কালো ইঁদুরহল রাত, যারা প্রতিনিয়তধীরে ধীরে আমাদে জীবনের আয়ুকমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে।আর সেই মৌচাক হল দুনিয়া। যার সামান্যমিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এইচতুর্মুখি ভয়ানক বিপদেরকথা ভুলে যাওয়াটা বাধ্য