Arts & Crafts

Arts & Crafts Arts and Crafts idea & DIY

02/04/2025

চট্রগ্রামের সন্ত্রাসী সংগঠন জেএসএস এর সদস্য তার ফেসবুকে পোস্ট করেছে বিভিন্ন কার্টুজের প্রায় কয়েক হাজার রাউন্ড লিথ্যাল এমিউনিশন ডেলিভারি পেয়েছে তারা। সেখানে একটা ছবিতে স্পষ্ট লেখা “Ammunition Factory Khadki”

এই খাদকী হচ্ছে ভারতে সামরিক বাহিনীর জন্য বিভিন্ন অস্ত্র তৈরি করা ভারতীয় প্রতিষ্ঠান।
যদি সন্ত্রাসী সংগঠন জেএসএস সদস্যর পোস্ট করা ছবির গোলাবারুদ গুলা সত্যি তাদের হাতে আসে। তাহলে এতটুকু মনে রাখা দরকার ভারতীয় সামরিক বাহিনীর জন্য অস্ত্র তৈরি করা একটা লাইসেন্স প্রাপ্ত কোম্পানির গোলাবারুদ সরাসরি মদদ ছাড়া ব্ল্যাকমার্কেট হয়ে তাদের হাতে আসতে পারে না। এটা কি পরিকল্পিত ষড়যন্ত্র নয়? বাংলাদেশ যদি সেভেন সিস্টার্সের দিকে তাকায় তাহলে ভারত কি টুকরো টুকরো হবে না? বাংলাদেশ নিজে প্রতিবেশীর সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে না। ভারতেরও উচিত সব প্রতিবেশীর সার্বভৌমত্বকে সম্মান করা।

রামাদানকে এখনও গভীরভাবে অনুভব করতে পারেননি?শেষ রাতে জাগছেন, তাহাজ্জুদেও দাঁড়াচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে কোনোকিছুই গোছানো...
26/03/2025

রামাদানকে এখনও গভীরভাবে অনুভব করতে পারেননি?

শেষ রাতে জাগছেন, তাহাজ্জুদেও দাঁড়াচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে কোনোকিছুই গোছানোভাবে চাইতে পারছেন না? কোনোকিছু গোছানোভাবে বলতে পারছেন না?

আপনার মন বলছে, যদি জায়নামাযে হুঁ হুঁ করে কাঁদতে পারতেন, তাহলেই হয়তো অশান্ত মনটা শান্ত হয়ে যেত। কিন্তু হায়, আপনার চোখের মাঝে যেন ভর করেছে চৈত্রের খাঁ খাঁ করা দুপুর৷ সেখানে কোথাও মেঘ নেই, অঝোর ধারার বর্ষণ নেই। আপনি খুব করে আল্লাহর ভয়ে কাঁদতে চান, গভীর অনুতাপে ব্যথিত হতে চান রবের সামনে, কিন্তু পারছেন না?

চারদিকে কতো লোক কতো আমলমুখর করে রামাদান কাটাচ্ছে। ডুবে আছে তিলাওয়াত, যিকির, আযকার আর নিমগ্ন ইবাদাতে। আপনার রামাদান কাটছে যেনতেনভাবে। না বাড়তি আমল, না বাড়তি কোনো আয়োজন। ভাবছেন, রামাদান তো ফুরিয়েই গেল। এবারও ঠিক সেভাবে গুছিয়ে কিছু করা হলো না, আমি কি তবে ক্ষমাপ্রাপ্তদের দলভুক্ত হতে ব্যর্থ হয়ে গেলাম?

এসবকিছুই যদি আপনাকে দুশ্চিন্তায় ফেলে দেয়, এই অপ্রাপ্তি আর ব্যর্থতার দহন যদি আপনাকে এই মুহূর্তে কুরে কুরে খায়, তাহলে এই লেখাটা আপনার জন্য।

আজ পঁচিশে রামাদানের রাত। পবিত্র লাইলাতুল ক্বদরের সম্ভাব্য একটা মুহূর্ত। এটা এমন এক পবিত্র রাত যে রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে হলো প্রায় ৮৪ বছরের সমান। অর্থাৎ, এই রাতে যদি একটা সিজদাহ দেয় কেউ, ৮৪ বছর সিজদাহ দেওয়ার সমান সওয়াব পাওয়া যাবে৷ কেউ যদি এই রাতে দুই রাকআত সালাত আদায় করে, ৮৪ বছর দুই রাকআত সালাত আদায় করলে যা সওয়াব, সেই পরিমাণ তার আমলনামায় যুক্ত হয়ে যাবে।

বিশ্বাস করুন, রামাদান এখনও ফুরিয়ে যায়নি আর ফুরিয়ে যায়নি আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের সুযোগও।

যদি আমরা রামাদানের রাত হিশেব করি, এখনও গুনে গুনে ৫-৬ টা রাত অবশিষ্ট আছে। আর, যদি বেজোড় রাতের হিশেব করি, আজকের রাত সহ সেটা অবশিষ্ট আছে আরও ৩ রাত।

এখনও অবারিত সুযোগ, সুবহানাল্লাহ!

আমাদের একজন নেককার পূর্বসূরি বলেছেন, ‘কবরের বাসিন্দাদের যদি শুধুমাত্র দুনিয়ার জীবনে একটা রাতের জন্য ফেরার সুযোগ দেওয়া হতো, তারা নিঃসন্দেহে রামাদান মাসের একটা রাতকেই বেছে নিতো।’

রামাদান মাসের একটা রাতেরই আছে অঢেল অঢেল মর্যাদা, সেখানে আমাদের হাতে থাকছে আরও ৫-৬ টা পূর্ণাঙ্গ রাত। দিনগুলো তো আছেই।

সুতরাং, যারা এখনও পূর্ণ উদ্যমে রামাদানকে কাজে লাগাতে পারেনি, তাদের জন্য এটাই সর্বশেষ সুযোগ।

উঠুন। দাঁড়ান। নিজের উপর বিশ্বাস রাখুন। অবিশ্বাসী ব্যতীত আল্লাহর রহমত থেকে আর কেউ নিরাশ হয় না। আপনি তো আল্লাহর বিশ্বাসী বান্দা। হয়তোবা একটু পিছিয়ে আমরা পড়েছি। হয়তোবা একটু বেখেয়ালি হয়ে গিয়েছি এই ক’দিন। কিন্তু নিজেকে বলুন—‘আর নয়! আজ এই মুহূর্ত থেকে রামাদানের বাকি সময়টা আমি এমনভাবে কাটাব, যেন এমনভাবে রামাদান কাটানোর জন্য আমি আরেকটা বছর প্রতীক্ষা করতে পারি’।

ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন, ‘ঘোড় দৌঁড়ে ঘোড়া যখন লক্ষ্যের খুব কাছাকাছি চলে আসে, তখন সে তার গতি আরও বহুগুণে বাড়িয়ে দেয়। রামাদান মাস যখন পূর্ণতার দিকে চলে আসে, বিশ্বাসী বান্দাও তার নিমগ্ন ইবাদাতের মাত্রাকে বাড়িয়ে নেয় বহুগুণ’।

হে আল্লাহর বিশ্বাসী বান্দা, আপনার জন্য আপনার রব ক্ষমার দরোজা খুলে বসে আছেন। ক্ষিপ্র গতিতে শুধু আপনাকে ছুটে আসতে হবে তার দিকে। তার দিকে ছুটে আসার বসন্তকাল হচ্ছে রামাদান। সেই রামাদানের শেষ মুহূর্তটায়, কী সেই জিনিস যা আপনাকে আপনার রবের ইবাদাতে ডুবে যেতে বাঁধা দিচ্ছে? সোশ্যাল মিডিয়া? বন্ধু? আড্ডাবাজি? রাজনীতি? সুবহানাল্লাহ, এসবকিছু কি আপনার রবের সান্নিধ্য থেকে বড় বিষয়?

উঠুন। দৌঁড়ান। ইতিহাসে এমন বহু মানুষ আছেন যারা শেষ সময়ে দৌঁড় শুরু করে বিজয়ী হয়েছিলেন। আপনার নামটাও তাদের তালিকায় তুলুন।

Your Raab is awaiting for you 💚

© আরিফ আজাদ

26/03/2025

বাবা বয়স্ক হয়েছেন। বাথরুমে যেতে প্রায়ই একটা সুন্দর রঙ করা দেওয়ালে হাত দিয়ে ফেলেন। ওটা ধরে হাঁটেন বলে হাতের ছাপ পড়ে যায়। হাত ময়লা থাকলে বা তেল থাকলে তো কথাই নেই।
আমার স্ত্রীর এটা অপছন্দ। সত্যি কথা বলতে কি, আমারও। অনেক বলেছি, কিন্তু উনি মনে রাখতে পারেননা বা দেওয়ালটা না ধরে পারেন না। অল্পবয়সে পরিচ্ছন্ন মানুষই ছিলেন।

একদিন মাথা ধরেছিল বলে নিজে নিজেই কপালে তেল মালিশ করেছিলেন। সেদিন ছাপটা বেশী পড়ে গেল। স্ত্রী আমার ওপর চেঁচামেচি করলেন। আমিও কড়াভাবে বাবাকে বলে দিলাম ঐ দেওয়ালে হাত না ছোঁয়াতে। তাঁকে লজ্জিত ও বিমর্ষ লাগলো। দেখে আমার মায়া হল, তবে মুখে কিছু বললাম না।

বাবা ঐ দেওয়াল ধরা বন্ধ করলেন; একদিন পড়ে গেলেন। আর বিছানা থেকে উঠলেন না। কিছুদিন পরে গত হলেন।

রঙের মিস্ত্রি ডেকে বাড়ী রঙ করাতে গেলে আমার ছেলে দাদুর হাতের ছাপ লাগা অংশটা মুছতে বাধা দিল। সে তাঁকে খুব ভালোবাসত। মিস্ত্রি তার কাজে বেশ দক্ষ ও উদ্ভাবনী প্রতিভার ছিল। সে ঐ ছাপগুলো বাঁচিয়ে রেখে অপূর্ব একটা বৃত্ত এঁকে দিল। একটা ডিজাইনও করে দিল।

এরপর যত মানুষ আমাদের বাড়ী আসত, ঐ জায়গার শিল্পকর্ম দেখে খুব প্রশংসা করত।

কালের যাত্রায় আমিও একদিন বৃদ্ধ হলাম। হাঁটবার সময় একদিন আমারও দেওয়াল ধরার প্রয়োজন হল, কিন্তু বাবার সঙ্গে ব্যবহার মনে পড়ে যাওয়ায় নিজেকে সংবরণ করলাম। ছেলে ব্যাপারটা দেখে আমায় বারবার বলল দেওয়ালের সাপোর্ট নিতে--যাতে পড়ে গিয়ে কোনো বিপদ না ঘটাই। উপলব্ধি করলাম, ছেলে আমার পাশে আছে।

নাতনী ছুটে এসে ওর কাঁধে ভর দিতে বলায় আমার চোখে জল এসে গেল। আমি যদি এটা করতাম তাহলে বাবা হয়ত আর কিছুদিন বাঁচতেন।

নাতনী যত্ন করে সোফায় বসিয়ে ওর ড্রয়িং খাতা দেখাল যেখানে আমার বাবার হাতের ছাপের ঐ দেওয়ালটার স্কেচ এঁকে ও উচ্চ প্রশংসা পেয়েছে। মন্তব্য ছিল : " *আমরা আশা করি প্রত্যেক বাচ্চা বড়দের এইরকম শ্রদ্ধা করবে।"*
আমি স্তম্ভিত, বিস্মিত হয়ে গেলাম ........
এক অজানা অপরাধবোধে নিজেকে অপরাধী মনে হল।

একদিন আমরা সবাই বয়স্ক হব। এই বাচ্চাদের মত আমরাও যদি ওই দিনগুলোয় বড়দের যত্ন নিতাম তাহলে পৃথিবীটা কত সুন্দর হত।........................................
(মার্ক টোয়েনের একটি সুন্দর ইংরাজি লেখার বঙ্গানুবাদ )

A female falcon was equipped with a GPS tracker during her journey from South Africa to Finland. She covered approximate...
08/02/2025

A female falcon was equipped with a GPS tracker during her journey from South Africa to Finland.

She covered approximately 230 km per day, flying in a straight line across African lands until she reached the desert in the north.

She then followed the path of the Nile River over Sudan and Egypt, avoiding flying over the Mediterranean Sea. Instead, she crossed over Syria and Lebanon, also steering clear of the Black Sea—because if she got thirsty, she wouldn’t be able to drink from it.

She continued in a straight line and reached Finland after 42 days.

Read full story: https://engineerine.com/a-falcons-10000-km-journey-from-south-africa-to-finland/

04/01/2025

আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে আমাদের হামজা চৌধুরীর লেস্টার সিটি আর এমি মার্টিনেজের অ্যাস্টন ভিলার। এই ম্যাচে কি শুরুর একাদশে দেখা যাবে হামজা চৌধুরীকে!!

28/12/2024

চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটের নতুন ট্রেন সময়সূচি সম্পর্কিত বিজ্ঞপ্তি। এতে উল্লেখ করা হয়েছে:

প্রধান ট্রেন নম্বর: ৮২১, ৮২২, ৮২৩, ৮২৪
প্রতিটি ট্রেনের সময়সূচি:

ট্রেন ৮২১: চট্টগ্রাম থেকে সকাল ৬:৩০ এ শুরু, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১০:০০ এ।

ট্রেন ৮২২: কক্সবাজার থেকে দুপুর ১০:২০ এ শুরু, চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ২:৪৫ এ।

ট্রেন ৮২৩: চট্টগ্রাম থেকে বিকাল ২:৪৫ এ শুরু, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬:৩৫ এ।

ট্রেন ৮২৪: কক্সবাজার থেকে সন্ধ্যা ৭:০০ এ শুরু, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০:৩০ এ।

স্টপেজ স্টেশনসমূহ:
প্রতিটি ট্রেন বিভিন্ন স্টেশনে থামবে, যেমন দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, রামু প্রভৃতি।

সাপ্তাহিক বন্ধের দিন: সোমবার

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অনলাইন সেবা ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

আসন সংখ্যা: ৭৪৩টি

#কক্সবাজার

মুড়ি বিক্রি করে খামু, তবুও মিথ্যাকে সত্যি বলে চালাবো না। 🔥❤️- খালেদ মহিউদ্দিন
31/07/2024

মুড়ি বিক্রি করে খামু, তবুও মিথ্যাকে সত্যি বলে চালাবো না। 🔥❤️

- খালেদ মহিউদ্দিন

07/12/2023

আমাদের বিয়া হইছে ১০ বছর আগে৷ আর আমি বিয়ার ৮ বছর থেকে চোখে দেহি না৷ আমার স্বামী রিকশা চালায়৷ তাকে অনেকে বলছে আবার বিয়ে করতে কিন্তু সে করে নাই৷

আমি লাস্ট কবে নিজ হাতে তারে রান্না করে খাওয়াইছি আমার মনে নাই৷ চোখে দেখিনা কেমনে রান্না করুম কন? কিন্তু হে রিকশা নিয়া বাইর হবার আগে রান্না কইরা যায়, আমার কাপড় পর্যন্ত ধোয়৷

আমি বিয়ের কথা কইলেই রাগ করে খুব৷ হের কথা হে আমারে ভীষন ভালাবাসে৷ আমারে নিয়াই বাকি জীবন থাকবার চায়৷

~ একজন মাসুদার গল্প ~

©ইন্টারনেট-INTERNET

05/12/2023

পিতৃহারা ৭-৮ বছর বয়সের ছেলেটি স্কুল থেকে বাড়িতে এসে মাকে বলল,
"মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।"

মা চিঠিটি পড়ে কেঁদে ফেললেন।

মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, "মা,
কাঁদছ কেনো?"

চোখ মুছতে মুছতে মা বললেন, "বাবা,
এটা আনন্দের কান্না!"

বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "আমার
জিনিয়াস বাবা, তোকে চিঠিটা পড়ে শোনাই।"

মা আনন্দের সাথে চিৎকার কর‌ে পড়তে লাগলেন, "ম্যাম,
আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস।
আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মত
শিক্ষক আমাদের নেই।
তাই, যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে
কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে।"

চিঠিটি পড়েই মা, ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব।"

মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্ৰ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন

"টমাস আলভা এডিসন"

বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তাঁর।

মায়ের মৃত্যর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপ্যালের দ‌েয়া চিঠিটা পেল। চিঠিটি পড়ে টমাস কেঁদে দিল।

তাতে লেখা ছিল,
"ম্যাডাম,
আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড।
সে এতটাই নির্বোধ যে, তাকে শিক্ষা দেওয়ার মত ক্ষমতা আমাদের নেই।
কার'ও আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুন্ন হবে।
তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হল।"

শিক্ষনীয়ঃ-
সন্তানের সঙ্গে সবসময় পজিটিভ আচরন করবেন। পরিবার হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক।

©INTERNET-ইন্টারনেট

&

04/12/2023

আলহামদু লিল্লাহ ! দীর্ঘ দুই সপ্তাহের মেহনতে অবশেষে ই/স/রা/ঈ/লী পণ্য ও বিকল্প পণ্যের একটি পরিপূর্ণ তালিকা জাতির খেদমতে পেশ করলাম ৷

✧ মহান আল্লাহ যেন আমাদের আমল করার তাওফিক দান করেন ৷ "আমিন"

18/11/2023

"বুয়েট থেকে পাশ করছি প্রায় ছয় মাস হতে চললো।

এই ছয় মাসে নানান রকমের মানুষের সাথে মিশে আমার উপলব্ধি হলো কোথাও কেউ সুখে নাই।

যার চাকরী আছে সে বলতেছে, চাকরি করা পেইন, প্রতিদিন এক জায়গায় যাওয়া বোরিং। যার চাকরি নাই সে বলতেছে চাকরি ছাড়া ঝামেলায় আছে অনেক।
যে বিসিএস এডমিন সে বলতেছে, পাওয়ার কোম্পানীতে বেতন ভালো। যে পাওয়ার কোম্পানীতে আছে, সে বলতেছে এডমিনদের সেই ক্ষমতা আছে হাতে।

যে ইন্ড্রাস্টিয়াল চাকরি করতেছে, সে বলতেছে টিচিং প্রফেশান ভালো বেশি। অল্প পরিশ্রমে বেশি টাকা। যে টিচার সে বলতেছে, কেন শুরুতে ইন্ড্রাস্টিতে ঢুকলাম না, এতদিনে লাখ টাকা বেতন হতো।

যে বিদেশে আছে সে বলতেছে, দেশে একটা সরকারী চাকরি করে আরামে থাকতে পারতাম, হুদাই আসছি বিদেশে।

যে দেশে আছে, সে বলতেছে বন্ধুরা সব বিদেশে মজা করতেছে, আর আমি পেইন খাচ্ছি দেশে। কী বিগাড় রে ভাই। আসল সুখ কই আছে তাইলে?"

"প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে, কবরে যাবার আগ পর্যন্ত।"

- (সূরা তাকাসুরঃ১,২)

©INTERNET-ইন্টারনেট

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arts & Crafts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share