Afia's Crochet Creations

Afia's Crochet Creations Bringing warmth and coziness with every stitch.

গাছ: মাটি তুমি কার?মাটি: যে আমার, আমি তার।এই কথাটা সঠিক না ভুল, জানি না। তবে এটা আমি এখন মেনে চলি।আমি খুব কম মানুষের সঙ্...
21/07/2026

গাছ: মাটি তুমি কার?
মাটি: যে আমার, আমি তার।

এই কথাটা সঠিক না ভুল, জানি না। তবে এটা আমি এখন মেনে চলি।

আমি খুব কম মানুষের সঙ্গে মেলামেশা করি, তবে যাদের সঙ্গেই মিশি, আন্তরিকতার লেভেল থাকে সমান সমান।

কারও সঙ্গে বন্ধুত্ব বা অন্য কোনো সম্পর্ক রক্ষা করতে গিয়ে যদি দেখি, অপর পক্ষের আন্তরিকতার অভাব রয়েছে, পরবর্তীতে সেখানে ভুলেও আর নিজের সময় ও এফোর্ট অপচয় করি না।

আমি আগে একতরফা আদর, ভালোবাসা, মায়া দিতেই অভ্যস্ত ছিলাম। শেধে শেধে সবার খোজ নেয়ার মত ফালতু কাজে ব্যস্ত ছিলাম অনেক বছর।এতে নিজেকেই মূল্যহীন করে ফেলেছি।

যারা বোকার মতো একতরফাভাবে মানুষের জন্য করে যায়, তাদের অনেক আঘাত পেতে হয়। করবেও আবার ভুগবেও। 🙂

আপনি কি জানেন, আপনার মৃত্যুর ঠিক ৪০ দিন আগে আসমানে আপনার নামে একটা ঘোষণা হয়? সাহাবায়ে কেরাম রাদ্বিয়াল্লাহু আনহুম বলতেন, ...
21/07/2026

আপনি কি জানেন, আপনার মৃত্যুর ঠিক ৪০ দিন আগে আসমানে আপনার নামে একটা ঘোষণা হয়?

সাহাবায়ে কেরাম রাদ্বিয়াল্লাহু আনহুম বলতেন, মৃত্যুর ৪০ দিন আগে থেকেই রুহের দুনিয়ার সাথে সম্পর্ক আলগা হতে শুরু করে। অথচ আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, প্ল্যান করছি... কিছুই টের পাই না।

কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এতটাই দয়ালু যে, বান্দাকে খালি হাতে নেন না। যাওয়ার আগে তিনি ১টি চুপচাপ ইশারা পাঠান। সেই ইশারাটা কী?

১. দুনিয়ার স্বাদ হঠাৎ ফিকে লাগা শুরু করে
কথিত আছে, মৃত্যু ঘনিয়ে এলে মানুষের অন্তরে এক অদ্ভুত পরিবর্তন আসে। যে খাবারটা কালও প্রিয় ছিল, আজ সেটা বিস্বাদ লাগে। যে বন্ধুদের আড্ডা ছাড়া দিন কাটতো না, হঠাৎ তাদের সঙ্গ অসহ্য লাগে। মন শুধু একটা কথাই বলে — "কিছু একটা মিসিং"।

ইমাম গাজ্জালী রহ. তাঁর 'ইহইয়াউ উলুমিদ্দীন' কিতাবে এক বুজুর্গের ঘটনা বলেন। সেই বুজুর্গ মৃত্যুর ৪০ দিন আগে থেকে হঠাৎ চুপ হয়ে যান। পরিবার জিজ্ঞেস করলে বলেন, "আমার জিভে দুনিয়ার কোনো খাবারের স্বাদ পাচ্ছি না। মনে হচ্ছে, আমাকে অন্য কোথাও দাওয়াতের জন্য তৈরি করা হচ্ছে।" ঠিক ৪০ দিনের মাথায় তিনি ইন্তেকাল করেন।

২. চোখের পানি কারণ ছাড়াই চলে আসে
ব্যাখ্যা ছাড়া কান্না। নামাজে দাঁড়ালে, কুরআন শুনলে, এমনকি রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে চোখ ভিজে যায়। দুনিয়ার কোনো কষ্ট না, তবুও বুকের ভেতর হাহাকার।

উলামায়ে কেরাম বলেন, এটা রুহের কান্না। কারণ রুহ বুঝে যায়, তার দুনিয়ার সফর শেষের দিকে। সে তার রবের সাথে মোলাকাতের জন্য ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু আমরা ভাবি, "হয়তো মন খারাপ"।

৩. সেই ১টি ইশারা: "ফিরে আসার তীব্র ইচ্ছা"
এবার আসল কথাটা শুনুন।

মৃত্যুর ৪০ দিন আগে আল্লাহ বান্দার অন্তরে তওবার একটা আগুন জ্বালিয়ে দেন। হঠাৎ করে মনে হয়, "ইশ! জীবনে কত গুনাহ করলাম। যদি আরেকটা সুযোগ পেতাম, সব শুধরে নিতাম। যদি একবার সিজদায় পড়ে মন খুলে কাঁদতে পারতাম।"

এই ইচ্ছাটাই হলো আল্লাহর পাঠানো শেষ ইশারা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা "ওয়ার্নিং" না, এটা একটা "মার্সি কল"। তিনি চান, বান্দা যেন পাক-সাফ হয়ে তাঁর কাছে ফিরে।

সমস্যা হলো, ৯০% মানুষ এই ইশারাকে 'ডিপ্রেশন' বা 'মনের ভুল' ভেবে উড়িয়ে দেয়। দুনিয়ার কাজে আরও বেশি ডুবে যায়। আর ১০% মানুষ ঠিকই বুঝে ফেলে। তারা তওবা করে, কাদা-মাটির দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেয়।

প্রিয় ভাই/বোন, আপনার-আমার মৃত্যুর ৪০ দিন কখন শুরু হবে, সেটা একমাত্র আল্লাহ জানেন। হতে পারে, আপনি এই লেখাটা পড়ছেন, আর আপনার ৪০ দিন অলরেডি শুরু হয়ে গেছে।

​إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

কুরআনে আল্লাহ বলেন: "কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন জমিনে সে মৃত্যুবরণ করবে" Quran 31:34

তাই এই ইশারার জন্য ৪০ দিন অপেক্ষা করবেন না। আজ, এখনই, এই মুহূর্তে যদি বুকের ভেতর তওবার ইচ্ছাটা জাগে, বুঝে নেবেন — এটাই আল্লাহর ডাক।

উঠে দাঁড়ান। ২ রাকাত নামাজ পড়ুন। যার হক মেরেছেন, ফিরিয়ে দিন। কারণ আমরা কেউ জানি না, আমাদের নামে আসমানে ঘোষণা কবে হয়ে যাবে...

"হে আল্লাহ, আমাকে সুন্দর মৃত্যু দিও"।

04/07/2026
When she asked me,  how much i love her?I'd say,  Tuqburni (تُقبرني) ❤️Meaning in the comment section😊
25/05/2026

When she asked me, how much i love her?
I'd say, Tuqburni (تُقبرني) ❤️
Meaning in the comment section😊

05/05/2026

.crochet.cre 5 Followers, 34 Following, 100 Likes - Watch awesome short videos created by Afia's Crochet Creations

যখন দেখবেন কোনো মেয়ে মাথার চুল খুব পরিপাটি; মাঝখান দিয়ে একদম সোজা সিঁথি কেটে বেণি কিংবা খোঁপা করেছে, তখন বুঝবেন মনটা খুব...
05/05/2026

যখন দেখবেন কোনো মেয়ে মাথার চুল খুব পরিপাটি; মাঝখান দিয়ে একদম সোজা সিঁথি কেটে বেণি কিংবা খোঁপা করেছে, তখন বুঝবেন মনটা খুব বেশি ফুরফুরে না থাকলেও খারাপ নেই। যা বলবেন সেটা শুনবে, বুঝবে। সে তখন নিজের পরিপূর্ণ নিয়ন্ত্রণে আছে।

সুগন্ধি শ্যাম্পু লাগিয়ে, চিকন চিরুনি দিয়ে আঁচড়ে চুল খুলে রাখা অবস্থায় কখনো কোনো মেয়েকে দেখলে বুঝবেন তার মেজাজটা বেজায় ভালো। খুব বেশি ফুরফুরে মেজাজে না থাকলে অকারণে মেয়েরা চুল খুলে উড়তে দেয় না বরং চুলের স্বাধীনতা হরণ করে ক্লিপের নিচে আটকে রাখে।

রুক্ষ, খুশকি ভরা, চিরুনি করার অভাবে দলা পেকে যাওয়া চুলের কোনো মেয়েকে দেখলে একটু আন্তরিক হবেন। কারণ তার মনটা ভালো নেই, মাথার ভেতরেও অসংখ্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। হতে পারে সে এটাকিং মুডে আছে এসময় তার কথা শুনবেন, যত্ন নিবেন, সময় দিবেন।

আর কোনো মেয়ে যদি তার বিরাট লম্বা চুল কেটে একেবারে আধখানা করে ফেলে তাহলে তার আর কাউকে দরকার নেই। সে আর কারো ওপর বিশ্বাস রাখার মতোন বোকামি করবেনা। সে চলে গেছে জীবনের সার্ভাইভাল মোডে। ভাঙবে তবু মচকাবে না🙂

মানুষ বলে চোখ নাকি মনের কথা বলে, আমি বলি মেয়ে মানুষের মনের অবস্থা প্রকাশ পায় তার চুলে।🙆‍♀️ ©️আফিয়া

মানুষের চামড়া গায়ে থাকলে আর দেখতে মানুষের মত হলেই কেউ মানুষ হয় না। মানুষ হতে হলে মানবিক ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্য...
11/04/2026

মানুষের চামড়া গায়ে থাকলে আর দেখতে মানুষের মত হলেই কেউ মানুষ হয় না। মানুষ হতে হলে মানবিক ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। মনুষ্যত্ব বিহীন প্রাণি কে কখনো মানুষ বলা যায় না। 💔

শুধু চাঁদ দেখা বাকি😁
16/03/2026

শুধু চাঁদ দেখা বাকি😁

Address

বংশাল ঢাকা
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afia's Crochet Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share