20/08/2026
আজকে ভোরবেলায় র্যাব-২ এর একটি আভিযানিক দল দুঃসাহসিক অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার শীর্ষ মাদক ব্যবসায়ী *চুয়া সেলিম* -কে জেনেভা ক্যাম্পের গোপন আস্তানা থেকে গ্রেফতার করেছে।
এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় র্যাব-২ এর সিপিএসসি কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই *হাসান মুহতারিম, পিপিএম* -এর সাহসী নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারি, বিভিন্ন নামধারী কিশোর গ্যাং লীডার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত নিয়মিত গ্রেফতার অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে মোহাম্মদপুর-আদাবরের বাসিন্দারা।