Desi dosh

Desi dosh Thanks all of my friends

04/11/2022

কোরআন তিলাওয়াত এর মধ্যে সওয়াব অর্জনের পাশাপাশি আমরা যেসব উপকার লাভ করতে পারি

আল কোরআন মহান আল্লাহর মর্যাদাপূর্ণ বাণী সমষ্টির এক অবিস্মরণীয় ও বিস্ময়কর গ্রন্থ। আল কোরআন এমন এক গ্রন্থ তা পাঠ করলে প্রতিটি অক্ষরে একটি করে সওয়াব লেখা হয় যা দশটির সমান। আর একটি সওয়াব দশটি নেকির অনুরূপ।
যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে সে উক্ত সওয়াব লাভ করবে ইনশাআল্লাহ- চাই বুঝে পড়ুন অথবা না বুঝে পড়ুক, দেখে পড়ুক অথবা মুখস্থ পড়ুক, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ডিভাইস থেকে পড়ুক, নামাজের মধ্যে পড়ুক অথবা নামাজের বাইরে পড়ুক। তিলাওয়াত শোনার মধ্যেও রয়েছে অসীম কল্যাণ ও অতুলনীয় উপকারিতা। মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত শুনলে আল্লাহর রহমত ও অনুকম্পা লাভ হয়। মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত শোনার পাশাপাশি তার অনুসরণ করলে আল্লাহ তাআলা হেদায়েত সুপথ দেখান। তিলাওয়াত শ্রবণ করার মাধ্যমে অন্তরে ঈমান বৃদ্ধি পায়। মোটকথা, কোরআন তিলাওয়াত শ্রবণের মধ্যে সওয়াব অর্জনের পাশাপাশি আমরা বিভিন্ন দিক দিয়ে উপকার লাভ করতে পারি।

Al-Qur'an is an unforgettable and wonderful collection of the glorious words of Allah Almighty. Al-Qur'an is such a book that if you read it, one reward is written on each letter which is equal to ten. Another reward is similar to ten good deeds.
The person who recites the Qur'an will receive the reward, insha'Allah - whether he reads it with understanding or without understanding it, reads it by sight or memorizes it, reads it from a mobile device, laptop etc., reads it during prayer or outside prayer. Listening to recitation also has immense benefits and incomparable benefits. Listening to the recitation of the Qur'an with attention brings Allah's mercy and compassion.
If you listen to the recitation of the Qur'an carefully and follow it, Allah Ta'ala guides you. Faith increases in the heart by listening to recitation. In short, in addition to the reward of listening to the recitation of the Qur'an, we can benefit in various ways.

01/11/2022

তিন প্রকার পানির মধ্যে কোন ধরনের পানি দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ

ইসলামী শরীয়তে যে কোন প্রকার নাপাকী থেকে পবিত্রতা অর্জনের জন্য ঐ পানির প্রয়োজন যে পানি নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে সক্ষম। যে পানির রং, স্বাদ, গন্ধ কিছুই পরিবর্তন হয়নি। যেমন- বৃষ্টির পানি, নদীর পানি, সাগরের পানি, বরফের পানি, কূপের পানি, ঝরণার পানি, ইত্যাদি। কেবলমাত্র এই প্রকার পানি দ্বারাই পবিত্রতা অর্জন করা সম্ভব। ফলের জুস, দুধ মিশানো পানি এগুলো দ্বারা ওযূ বৈধ নয় এবং শরীরে কোন নাপাকী লেগে গেলে এগুলো দ্বারা ধৌত করাও বৈধ নয়।পানি যখন দুই কুল্লা অর্থাৎ ২২৭ কেজি বা পাঁচ মণ পরিমাণ হয়, তখন তা নাপাক হয় না।

In Islamic Shari'ah, to attain purity from any kind of impurity, water is required which is pure itself and capable of purifying others. The color, taste, smell of the water has not changed. Such as rain water, river water, sea water, ice water, well water, spring water, etc. Purification can be achieved only through this type of water. Fruit juice, water mixed with milk are not valid for ablution with them and washing with them is also not valid if there is any impurity on the body. When the water is two kullas i.e. 227 kg or five manas, it is not impure.

30/10/2022

যখন কোন ব্যক্তি ওযূ অবস্থায় সালাতের অপেক্ষায় বসে থাকে তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে

রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি পবিত্র ওজূ অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কোন ব্যক্তি যখন ওযূ অবস্থায় সালাতের অপেক্ষায় বসে থাকে সে যেন সালাতেই রত। তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, প্রথম কাতারের নামাযীদেরকে নিশ্চয়ই আল্লাহতালা ক্ষমা করেন ও ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। রাসুল (সা:) বলেছেন, যে কোন মুসলিম তার অপর মুসলিম ভাইকে দেখতে যায়, আল্লাহতালা তার জন্য সত্তর হাজার ফেরেশতা প্রেরণ করেন, রাসূল (সাঃ) বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন, একজন বলেন, হে আল্লাহ! দানকারীর সম্পদ বাড়িয়ে দাও। আর অপরজন বলেন, হে আল্লাহ! যে দান করে না তার সম্পদকে বিনাশ করে দাও।

The Prophet (peace be upon him) said, "He who sleeps in the state of pure ablution has an angel attached to him."
The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) said, "When a person among you sits in the state of ablution while waiting for the prayer, let him continue the prayer." The angels continued to pray for him, the Prophet (peace and blessings of Allah be upon him) used to say, Allah forgives those who pray in the first row and the angels pray for them. The Prophet (PBUH) said, "Any Muslim who goes to see his other Muslim brother, Allah sends seventy thousand angels for him. The Prophet (PBUH) said, "Every morning two angels descend, one of them says, 'O Allah! Increase the wealth of the donor. And the other said, O Allah! Destroy the wealth of the one who does not give charity.

28/10/2022

মানুষ যখন ঘুমাতে যায় তখন বিভিন্ন ধরনের স্বপ দেখে থাকে এই স্বপ্নের ব্যাখ্যা কি

রাত আল্লাহর সৃষ্টির এক বড় নিদর্শন। আর রাতের ঘুম আল্লাহর অনেক বড় নিআমত। বান্দার প্রতি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ ও দান। সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনের জন্য ঘুমের বিকল্প নেই। শারীরিক মানসিক ক্লান্তি ও অবসাদ দূর করতে এই পৃথিবীতে আল্লাহ ঘুমকে অন্যতম প্রধান মাধ্যম বানিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। রাত্রিকে করেছি আবরণ। রাতকে মহান আল্লাহ মানুষের আরাম আয়েশ ও প্রশান্তির উপায় হিসাবে সৃষ্টি করেছেন। যার মাধ্যমে সে শারীরিক ও মানসিক প্রশান্তি লাভ করে। ফিরে পায় পরবর্তী দিবসের জন্যে নতুন প্রাণশক্তি ও নবতর উদ্যম। রাতে মানুষ যখন ঘুমাতে যায় তখন ঘুমের মাঝে মানুষ বিভিন্ন ধরনের স্বপ দেখে থাকে। কখনো আকাশে চলে, আবার কখনো বাঘের সাথে পাঞ্জা লড়ে, কখনো বা ভূত পেত্নী ইত্যাদি। বর্তমানে কিছু লোক স্বপ্নের অবান্তর কিছু ব্যাখ্যা করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

Night is a great sign of God's creation. And night sleep is a great blessing of Allah. A special favor and gift of God to the servant. There is no substitute for sleep to live a healthy and normal life. Allah made sleep one of the main means in this world to remove physical and mental fatigue and exhaustion. Allah says, I have made your sleep a fatigue remover. Covered at night. Night has been created by Almighty God as a means of comfort and tranquility for humans. Through which he gets physical and mental peace. Gets back new vigor and new enthusiasm for the next day. When people go to sleep at night, people see different types of dreams during their sleep. Sometimes it moves in the sky, sometimes it fights paws with a tiger, sometimes it is a ghost wife, etc. Nowadays some people are creating chaos in the society by interpreting dreams.

21/10/2022

মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বোচ্চ সম্মান মর্যাদা ও আনুগত্য পাওয়ার হকদার`

বিশ্বচরাচরের একচ্ছত্র অধিপতি, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন হলেন, সর্বোচ্চ সম্মান, মর্যাদা ও আনুগত্য পাওয়ার হকদার। আল্লাহ বলেন,
যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানিয়ে নেয় এবং তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে অথচ যাবতীয় সম্মান শুধু আল্লাহরই জন্য।
তিনি মহা মনিব আর আমরা তার অতিক্ষুদ্র গোলাম। তার সমকক্ষ ও সমতুল্য আর কেউ নাই। মোটকথা, বক্তার নিয়ত অনুযায়ী মহান রব্বুল আলামীনকে আপনি/তুমি/তুই ইত্যাদি যে কোনও শব্দ দ্বারা সম্বোধন করা জায়েজ হলেও সব ধরণের সংশয় বা প্রশ্নের ঊর্ধ্বে থাকার জন্য তুমি বা আপনি বলে সম্বোধন করা অধিক উত্তম। এটিই রাব্বুল আলামিনের অধিক আদব ও সম্মানের বহিঃপ্রকাশ।

The sole ruler of the universe, the great creator, Allah Rabbul Alamin, deserves the highest honor, dignity and obedience. Allah says,
Those who exclude the believers and take the disbelievers as friends and expect honor from them, while all honor is due to Allah alone.
He is the great master and we are his tiny slaves. There is no one equal to him. In short, it is permissible to address Rabbul Al-Alamin by any word you/you/thou etc. according to the intention of the speaker, but it is better to address him as you or you to avoid any doubts or questions. This is the manifestation of Rabbul Alamin's great manners and respect.

20/10/2022

শারীরিক সুস্থতা নিরাপত্তা ও সকল প্রকার বিপদাপদ থেকে বেচে থাকার জন্য যে
দোয়াগুলো পাঠ করা জরুরি

শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও ভালো থাকার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করার পাশাপাশি
স্বাস্থ্য সম্মত খাবার, পরিমিত ঘুম, বিশ্রাম ইত্যাদি ঠিক রাখতে হবে এবং যে সকল কাজ ও আচরণে
শরীর ও মন খারাপ হতে পারে সে সব থেকে যথাসাধ্য দূরে থাকতে হবে।
কিন্তু সব কিছু ঠিক থাকার পরও আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে
রোগ-ব্যাধী ও বিপদ-মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন। হে আল্লাহ, তুমি আমার শরীর সুস্থ ও নিরাপদ রাখো।

সংগ্রহ
(আল-আদাবুল মুফরাদ হাদিস নং ৭০৬, অধ্যায়ঃ দোয়া-দুরুদ,)
(সহীহ আল আদাবুল মুফরাদ ১২০০/৯১৬, আল কালিমুত্ব ত্বইয়্যিব ২৭)
(মুসনাদে হাকিম, আবু দাউদ)

In addition to praying to Almighty Allah to be physically and mentally healthy and well
Healthy food, moderate sleep, rest etc. should be maintained and in all activities
and behavior.One should stay away as much as possible from all that can
upset the body and mind.But even after everything is right,
Allah often helps the servant.Tested with diseases and dangers.
Allah, keep my body healthy and safe.

Collect By
(Al-Adabul Mufarad Hadith No. 706, Chapter: Dua-Durud,)
(Sahih al-Adabul Mufarad 1200/916, al-Kalimutwa Tayyib 27)
(Musnad Hakim, Abu Dawud)

18/10/2022

ঔষধ সেবনের পূর্বে বিসমিল্লাহ পড়লে ঔষধের কার্যকারিতা হারিয়ে যায় # ঔষধ খাওয়ার আগে যা বলতে হবে

ঔষধ খাওয়ার আগে আল্লাহ শাফী, আল্লাহ কাফী, আল্লাহ মাফী বলার বিধান
ঈমনদারের কর্তব্য, যে কোনও আমলের পূর্বে তা বিশুদ্ধ সূত্রে হাদিস দ্বারা প্রমাণিত কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া। দলিল বহির্ভূত, মনগড়া, ভিত্তিহীন, সমাজে প্রচলিত, লোকমুখে শোনা, মুরুব্বীদের থেকে শেখা ইত্যাদি আমল করলে তা হবে গোমরাহি ও ধ্বংসের কারণ। সুতরাং আমাদের জীবনের ছোট-বড় সকল ক্ষেত্রে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ অনুসন্ধান করা অপরিহার্য।
‌নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
তোমাদের কেউ যখন খাওয়া শুরু করে সে যেন বলে, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি।
আমাদের সমাজে কিছু মানুষ বলে থাকে যে, ঔষধ সেবনের পূর্বে বিসমিল্লাহ পড়লে ঔষধের কার্যকারিতা হারিয়ে যায় বা রোগ বেড়ে যায় ! তাই বিসমিল্লাহ বলা ঠিক নয়!
এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ও মূর্খতা সুলভ বিশ্বাস। বরং সঠিক কথা হল, বিসমিল্লাহ বলে ঔষধ সেবন করলে দ্রুত আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। কারণ রোগ-ব্যাধিতে আল্লাহই সুস্থতা দান কারী। আর ঔষধ তাঁরই দেয়া নেয়ামত। সুতরাং তার নাম নিয়ে ঔষধ সেবন করলে দ্রুত সুস্থতা বা আরোগ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঔষধ সেবনের পূর্বে এই সকল বানোয়াট কথাবার্তা উচ্চারণ করাকে শরিয়তের বিধান মনে করলে তা দীনের ভিতরে নব সংযোজিত বিদআত হিসেবে পরিগণিত হবে।

It is a rule to say Allah Shafi, Allah kafi, Allah Mafi before taking medicine
It is the duty of the Imandar to ascertain whether any act is proven by a pure source of hadith or not. Acts that are undocumented, fabricated, baseless, common in society, hearing from people, learning from gurus, etc. will lead to misguidance and destruction. Therefore, it is essential to search for the Sunnah of the Prophet (peace and blessings of Allah be upon him) proven in pure sources in all aspects of our life.
The Prophet (peace and blessings of Allah be upon him) said:
When one of you starts eating, let him say, Bismillah, I am starting in the name of Allah.
Some people in our society say that if you read Bismillah before taking medicine, the effectiveness of the medicine will be lost or the disease will increase! So Bismillah is not right!
This is a complete misconception and foolish belief. Rather, what is correct is that if you take medicine saying Bismillah, there is a possibility of getting well soon. Because it is Allah who gives health in sickness and disease. And medicine is a blessing given by Him. So if you take medicines with his name, there is a possibility of getting well soon.
Reciting these fabricated words before taking medicine is considered as a Shari'ah provision, then it will be considered as a newly added bid'ah within the Deen.

18/10/2022

কে এই ইমাম আবু হানিফা # এই মহান ইমাম সম্পর্কে ভক্ত অনুসারীরা অসংখ্য মিথ্যা রচনা করেছেন

ইমাম আবু হানিফা [রহঃ] অনেক বড় ইমাম ছিলেন। চার ইমামদের মধ্যে তাঁর জন্মই সর্বপ্রথম। কিন্তু এই মহান ইমাম সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে ভক্ত-অনুসারীরা উনার নামে অসংখ্য মিথ্যা রচনা করেছে যার কোন বিশুদ্ধ দলিল প্রমান নেই। যেমনঃ

◉ ইমাম আবু হানীফা (রহঃ) এর সংগৃহীত হাদীছের সংখ্যা নাকি ১০ লক্ষ আবার কারো মতে চল্লিশ হাযার আবার কেউ বলেন তিনি ১০ লক্ষ হাদিস মুখাস্ত করেছেন,
◉ ইমাম আবু হানিফা (রহ.) ৫৫ বার হ্জ্জ্ব করেছেন।
◉ ইমাম আবু হানিফা (রহ.) আল্লাহকে ১০০ বার স্বপ্নে দেখেছেন।
◉ ৪০ বছর একটানা এশার ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন।
◉ ৩০ বছর একটানা রোজা রেখেছেন।
উক্ত বক্তব্যের কোন ভিত্তি নেই। কারণ কোন সূত্র দ্বারা প্রমাণিত নয় যে, তিনি কোন হাদীছের কিতাব সংকলন করেছেন বা এত হাদিস মুখাস্ত করেছেন।

Abu Hanifa al-Noman ibn Thabit ibn Juta ibn Marjuban (699 – 767 AD /80 – 148 AH , Arabic : نعمان بن تحبت بن زوطا بن مرزبان ‎‎), also known as Imam Abu Hanifa , was a prominent jurist. Scholar and an important Islamic figure of the first century of the Hijri. He was the main figure of the “ Hanafi Madhhab”, one of the four most prominent and well-known “Sunni Madhhabs” of Islamic Fiqh . Some followers refer to him as al-Imam al-Azam ("The Greatest Imam") and Siraj al-A'Imma ("Light of the Imams") in Sunni Islam.

17/10/2022

সব নারীকেই তাদের স্বামীর পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে এই কথাটির সঠিক ব্যাখ্যা

পৃথিবীর সকল নারীদেরকে তাদের স্বামীর পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে এই বক্তব্য সঠিক নয়। কেননা কুরআন-সুন্নাহয় এই মর্মে কোন দলিল পাওয়া যায় না। মূলত হাদীসটি বুঝার ভুলের কারণেই এমনটি বলা হয়ে থাকে। বরং কুরআন-সুন্নাহর বক্তব্য থেকে বুঝা যায় যে, সকল মানুষের উৎস হচ্ছে, আমাদের পিতা আদম (আ.) এবং তাঁকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। তারপর তাঁর থেকে সৃষ্টি করেছেন তাঁর স্ত্রী হাওয়া (আ.) কে। তারপর তাঁদের থেকে সৃষ্টি করেছেন গোটা মানবজাতিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে। কেননা, তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁজরের ওপরের হাড়। যদি তুমি তা সোজা করতে যাও, তাহলে ভেঙ্গে যাবে। আর ভেঙ্গে ফেলার অর্থ তালাক দেয়া। হাদীসে নারীদের প্রতি সহানুভূতি উৎসাহিত করা হয়েছে, আনুগত্যে দৃঢ় না থাকায় অথবা কারণ ছাড়াই তাদের তালাক দেয়াও অপছন্দনীয় কাজ, অতএব তা থেকে বিরত থাকবে।
উল্লেখ যে, অনেক ইসলাম বিরোধী এক্টিভিস্ট অপব্যাখ্যা করে বলতে চায় যে, হাদিসে বলা হয়েছে সব নারীকেই তাদের স্বামীর পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে; এবং এই কথা বলে তারা নবী এর বহুবিবাহ, পাঁজরের হাড়সংখ্যা ও স্ত্রীদের নিয়ে অসার কথা বলে। কিন্তু তাদের এইসব অভিযোগের মূলেই আছে অসত্য ও অপব্যাখ্যা।

The statement that all the women of the world were created from the crooked bone of their husband's rib is not correct. Because no evidence is found in the Qur'an-Sunnah. This is said mainly because of a misunderstanding of the hadith. Rather, it is understood from the statement of the Quran and Sunnah that the source of all human beings is our father Adam (a.s.) and God created him from the earth. Then he created from him his wife Hawa (a.). Then he created the entire human race from them. The Messenger of Allah, may God bless him and grant him peace, said, "Be kind to women." Because they are made from rib bones and the most curved is the upper rib bone. If you try to straighten it, it will break. And breaking up means divorce. Compassion for women is encouraged in the hadith, divorcing them because they are not firm in loyalty or without reason is also disliked, so it should be avoided.
Noting that many anti-Islamic activists want to misinterpret the hadith as saying that all women were created from their husbands' ribs; And saying this they talk nonsense about the Prophet's polygamy, number of ribs and wives. But their allegations are based on falsehood and misinterpretation.

16/10/2022

আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন এর সঠিক ব্যাখ্যা

মহান আল্লাহ তা‘আলা আমাদের রব। তিনি শোনেন ও জানেন আমরা যা প্রকাশ করি আর যা গোপন করি। বান্দার কোনো ডাকই তাঁর জানার বাইরে নয়। তিনি সর্বাবস্থায় আমাদের আকুতি শোনেন। তবে কিছু সময় আছে যখন দুআ করলে তিনি সে ডাকে সাড়া দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব। আল্লাহর কাজ তাঁর মতই হয় মানুষের মত নয়। যা অনুভব করার ক্ষমতা মানুষ রাখে না

Almighty Allah is our Lord. He hears and knows what we reveal and what we conceal. No call of the servant is beyond his knowledge. He always listens to our prayers. But there are times when he promises to answer that call when you make dua. Rasulullah Sallallahu Alaihi Wasallam reported, Our Lord descends in the last third of every night and says, I will answer the call of whoever calls Me. I will give it to anyone who asks me for something. Whoever asks for forgiveness from me, I will forgive him. God's work is like Him and not like people. What people do not have the ability to feel.

Address

East Rajabazer
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desi dosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Desi dosh:

Share