15/12/2021
I have designed this poster for ESC on the occasion of Martyred Intellectuals Day. Many thanks to ESC for giving me the opportunity. I hope you like this poster.
একটি জাতির টেকসই ভিত্তি তৈরি হয় জাতির মেধাবী ও অসামান্য প্রতিভাবান সূর্যসন্তানদের অবদানের উপরে। পাকিস্তানি বাহিনীর যখন পরাজয় নিশ্চিত হয়ে যায়, যখন তারা বুঝে যায় এই উপমহাদেশের বুকে সাহসী, প্রত্যয়ী বাঙালি জাতিই প্রথম জাতিরাষ্ট্র গঠন করতে যাচ্ছে তখন তারা বাঙালি জাতির শ্রেষ্ঠ মেধাবী সূর্যসন্তানদের নিশ্চিহ্ন করার নীলনকশা তৈরি করে। তাদের সাথে এ নির্মম হত্যাযজ্ঞে শামিল হয় এদেশেরই রাজাকার, আলবদর, আলশামস ও আশ্রিত বিহারিরা। দেশব্যাপী অসংখ্য শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিক প্রভৃতি মানুষদের হত্যা করা হয়। কারণ শিক্ষিত শ্রেণির এই লোকেরাই তৃণমূল পর্যায় অবধি মানুষের সচেতনতা সৃষ্টি করতেন, দেশের মানুষকে বাঙালি চেতনায় উদ্বুদ্ধ করতেন। ষাটের দশকে রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক বৈষম্যবিরোধী আন্দোলনে বুদ্ধিজীবীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। বঙ্গবন্ধুর কর্মসূচি তৈরির বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরির উপাদান-উপকরণ সরবরাহ করতেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদসহ সমাজের শিক্ষিতশ্রেণির মানুষেরা। জাতিকে মেধাশূন্য করার প্রয়াসে পাকিস্তানি বাহিনীর দোসরেরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের ১৪ই ডিসেম্বর বেছে বেছে শুরু করে চূড়ান্ত নিধনযজ্ঞ। জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা জীবন দিলেও পাকিস্তানিদের সামনে বাঙালির মাথা নত হতে দেননি। আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে একাত্তরের শহীদ সকল বুদ্ধিজীবীর প্রতি ইএসসি পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি।
লিখেছেনঃ ইনজামামুল হক খান আলভী
অলংকরণেঃ নিলয় আমান