Mitha Station

Mitha Station No Limits To Arts

10/09/2022
 # এটা খুব এক্সপেক্টেড ছিলো আমাদের গুরুকূল  থেকে :D এত ফানি পাগলা কিউট আমরা! কিউএস (QS) ওয়ার্ল্ড র‍্যাংকিং প্রকাশ করা হয়...
11/06/2022

# এটা খুব এক্সপেক্টেড ছিলো আমাদের গুরুকূল থেকে :D এত ফানি পাগলা কিউট আমরা!

কিউএস (QS) ওয়ার্ল্ড র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে দিন কয়েক আগে। সেখানে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই সেরা ৮০০ এর ভেতর। এই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মশাই গতকাল কি বলেছেন; সেটা বলার আগে বরং আমি যে যে বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশুনা করেছি; সেই বিশ্ববিদ্যালয় গুলোর ভিসি/প্রেসিডেণ্ট কিংবা রেক্টর'রা কে কি বলেছেন; সেটা একটু জেনে নেয়া যাক।

সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে আমি পড়াশুনা করেছি। এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান এইবার পুরো পৃথিবীতে ৯৫। তো র‍্যাংকিং প্রকাশ হবার পর এই ইউনিভার্সিটির প্রধান বলেছেন

- "আমাদের এখনো অনেক কাজ করতে হবে। শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি গবেষণায় মনোযোগ দিতে হবে। আমার মনে হচ্ছে আমরা গবেষণায় খুব একটা ভালো করতে পারছি না। তবে সব রকম চেষ্টা চালিয়ে যেতে হবে।"

নেদারল্যান্ডসের লাইডেন ইউনিভার্সিটিতে আমি পড়াশুনা করেছি। এই বিশ্ববিদ্যালয়টির বর্তমান অবস্থান ১৩১। তো এই বিশ্ববিদ্যালয়টির প্রধান বলেছেন

- "আমরা মনে হয় পিছিয়ে যাচ্ছি। আমাদের আন্তর্জাতিক ভাবে প্রজেক্টের সংখ্যা বাড়াতে হবে। আরও বেশি বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি নিতে হবে। বিদেশি গবেষকদের সাথে পার্টনারশিপে কাজ করতে হবে। কি করে প্রতিযোগিতায় টিকে থাকা যায়; সেটি খুঁজে বের করতে হবে"

ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি পড়াশুনা করেছি। এটির বর্তমান অবস্থান পৃথিবীতে ৪ নাম্বারে। তো এই ইউনিভার্সিটির প্রধান বলেছেন

- "কোথায় আমরা পিছিয়ে যাচ্ছি সেটা আমাদেরই খুঁজে বের করতে হবে। হতে পারে শিক্ষায় কিংবা গবেষণায়। কোথাও না কোথাও আমরা নিশ্চয় ভালো করছি না। প্রশ্ন আমাদের নিজেদের কাছেই। অন্যরা এসে আমাদের সমস্যার সমাধান করে দেবে না। "

তো এই হচ্ছে ওয়ার্ল্ড র‍্যাংকিং এ থাকা ৯৫, ১৩১ এবং ৪ নাম্বার বিশ্ববিদ্যালয় গুলোর ভিসি কিংবা প্রধানদের বক্তব্য। আর ৮০০ এর মাঝে স্থান না পাওয়া কোটি কোটি মানুষের দেশ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি গতকাল কি বলেছেন জানেন? তিনি বলেছেন

- "র‍্যাংকিং এর বিষয়ে আমরা অ্যাটেনশন দেব না। কারা কী র‍্যাংকিং করল, এগুলো এখন একেবারেই দেখি না।”

তো এই হচ্ছে আমাদের অবস্থা। এইসব শিক্ষক আসলে তাদের ছাত্র-ছাত্রীদের কি শেখায় এই নিয়ে আমার অনেক সন্দেহ আছে। আপনাদের রেঙ্কিং মানতে হবে না। শিক্ষা কিংবা গবেষণা করারও দরকার নেই। এ গুলো আপনারা পারবেনও না। কিন্তু অন্তত ছাত্র-ছাত্রীদের বিনয়ী হতে শেখান। এভাবে বলে বেড়ালে আপনাদের ছাত্ররাও তো এইসবই শিখবে!

গাঁয়ে মানে না আপনি মোড়ল- আমরাই সেরা! পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় গুলোর প্রধানরা এসে বলেছে- আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের খুঁজে বের করতে হবে- কোথায় সমস্যা। আমাদের ভালো করার চেষ্টা করতে হবে। আর আপনারা এসে বলছেন- এইসব র‍্যাংকিং আমরা মানি না!

Islam

Address

Dhaka

Telephone

+8801919070724

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitha Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share