06/11/2016
💃ভাল #ড্যান্সার হওয়ার কিছু টিপসঃ
ড্যান্স বা নাচ কম বেশি সবাই পছন্দ করি। কারো হয়তো শুধু ভাল লাগা পর্যন্ত শেষ, কেউ বা শখের বশে একটু আধটু করে থাকে, কিন্তু এমন ও অনেক ব্যাক্তি আছেন যারা নিজের ক্যারিয়ার টাই গড়তে চান নাচে, অনেকে হয়তো খুব সফল ও হয়েছেন। নাচ এমন একটি খেলা, এমন একটি কাজ যেটার সফলতা আপনার কঠোর পরিশ্রম ও দীর্ঘ চর্চার উপর নির্ভর করে। যদি আপনার যথেষ্ট পরিমান মেধা, ধৈর্য ও আত্মবিশ্বাস থাকে তাহলে এই প্রোফেশন এ আপনার সফলতা অনিবার্য। আপনার মধ্যে যদি এই গুন গুলো থাকে তাহলে আপনি কে বা আপনার ব্যাকগ্রাউণ্ড কি এইগুলো কোন ব্যাপার হয়ে দাঁড়াবে না। আপনি হয়তো এখন নাচে সর্বোৎকৃষ্ট নন কিন্তু নাচকে ভালবাসুন ভবিষ্যতে সর্বোৎকৃষ্ট হতে সময় লাগবে না। ভালো ড্যান্সার হতে চাইলে নিম্নের বিষয় গুলো মনে রাখতে পারেন। আশা করি কাজে দিবে।
✔️ আপনি কি করতে চান নিশ্চিত করুন
আপনি কি সত্যি নাচ এর প্রফেশন কে নিয়ে ক্যারিয়ার এ এগুতে চান, আগেই নিশ্চিত হোন। কারন এই প্রফেশন এ প্রবল ইচ্ছা শক্তি ও দক্ষতা প্রয়োজন। আপনি কি এটা শখের বশে করছেন নাকি প্রফেশনালি এটা চান ভবিষ্যতে, আগেই নিশ্চিত হোন। যেন ভবিষ্যতে আপনার মনে না হয় যে আপনার সিধান্ত ভুল। তাই প্রথম ধাপেই নিশ্চিত হোন।
✔️ সিদ্ধান্ত নিন, কোন ধরনের নাচ আপনার পছন্দ
সিদ্ধান্ত নিন কোন ধরনের নাচ আপনার পছন্দ। ডিস্কো, র্যাপ, জ্যাজ, ব্যালে, হিপ হপ, ব্রেক ড্যান্স, বেলি ড্যান্স, মডার্ন নাকি ক্লাসিক্যাল। কোনটি আপনার স্টাইলকে সুট করবে বুঝুন। অবশ্যই সেটিকে বাছাই করুন যেটা আপনার সাথে মানানসই।
✔️ দিক নির্দেশনা নিন, মিউজিক ভিডিও, নাচের ভিডিও দেখুন এবং তাদের স্টেপ গুলো অনুসরন করুন। নাট্য বই ও ইন্টারনেট এ নাচের নির্দেশাবলী দেখুন এবং যারা বর্তমানে এই পেশায় আছে তাদের থেকে ও দিক নির্দেশনা নেয়ার চেষ্টা করুন। নাচা কঠিন কিন্তু যদি ডেডিকেশন এর সাথে চেষ্টা করেন তাহলে খুবই সোজা।
✔️এক্সপেরিমেন্ট করুন, এমন একটা আয়নার সামনে দাঁড়ান যেন পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। এবার গান ছেড়ে দিন এবং নাচুন। আপনার প্রত্যেকটা মুভ লক্ষ্য করুন। নিজেই বুঝবেন কেমন হয়েছে।
✔️ নাচের স্কুল খুঁজে বের করুন,
আপনি হয়তো চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না আপনার নাচ ভুল কি শুদ্ধ হয়েছে। আবার হয়তো নতুন মুভ ও পাচ্ছেন না। তাই এই বিষয়ে নাচের স্কুল গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ জানাই সকল ড্যান্স পাগলদের।