11/03/2026
বিএনপি’র ইফতারে অংশগ্রহণ: ত্যাগী নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ করিমপুরে আওয়ামী লীগ নেতার আসুন যাওয়াতে।
হৃদয় এস সবুজ নরসিংদী জেলা প্রতিনিধি ,
নরসিংদীর করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রভাবশালী সদস্য কাইয়ুম মুক্তার বিএনপির এক ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করায় স্থানীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইফতার মাহফিলে বিএনপি নেতাদের সাথে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় নিন্দার ঝড়।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত নরসিংদী সদর থানা ও শহর বিএনপির ওই ইফতার মাহফিলের দাওয়াতপত্রে কাইয়ুম মুক্তারকে 'বিএনপি নেতা' হিসেবে সম্বোধন করা হয়। একজন সক্রিয় আওয়ামী লীগ নেতা হয়েও কীভাবে তিনি বিএনপির ব্যানারে দাওয়াত পেলেন এবং সেখানে উপস্থিত হয়ে ছবি তুললেন, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ ও আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
নেতৃবৃন্দের প্রতিক্রিয়া:
করিমপুরের ত্যাগী আওয়ামী লীগ নেতারা এই ঘটনাকে রাজনৈতিক আদর্শের পরিপন্থী ও চরম ধৃষ্টতা বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, দলের ভেতরে থেকে অন্য দলের এজেন্ডা বাস্তবায়ন বরদাশত করা হবে না। অন্যদিকে, বিএনপির স্থানীয় সাধারণ পর্যায়ের কর্মীরাও এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।