Artistic Tonika

Artistic Tonika Positive thoughts and vibes I'm receiving from the universe ♥️
Hi I’m Tonika .

It’s my vlog page 🎀🩷🐈 about Daily vlogs , study , skincare , travelling and many more 🎉.

সেমিস্টার শেষ। ফাইনাল এক্সাম ও শেষ। শেষ এক্সাম এর দিন বাসায় এসে খেয়াল করলাম গলা ব্যথা আর মাথা ব্যথা। দুপুরের পর থেকে শরী...
20/08/2026

সেমিস্টার শেষ। ফাইনাল এক্সাম ও শেষ।

শেষ এক্সাম এর দিন বাসায় এসে খেয়াল করলাম গলা ব্যথা আর মাথা ব্যথা। দুপুরের পর থেকে শরীর খারাপ লাগা শুরু। রাতে শুরু হলো ভয়াবহ কাশি 🙂। কপাল ভালো এক্সাম শেষ এ এসব হইছে। যেহেতু পড়াশোনার প্রেশার নাই একদম রিলাক্স আমি কাশি , গলা আর মাথা ব্যথা নিয়েও।

অন্য সময় আইসক্রিম খেতে ইচ্ছা করে না। কিন্তু অদ্ভুত ভাবে এই দুই দিন কাশি নিয়েও আমার আইসক্রিম আর বরফ জাতীয় জিনিস খেতে মন চাচ্ছে 🙂।

যাই হোক আমার প্রিয় কফি ( গরম ) খেলাম। বাসায় এসে গরম পানি , মধু খেলাম।

  📚আমার ৯ম সেমিস্টার শেষ। শুধু ফাইনাল এক্সাম বাকি। এবারের কোর্স গুলো বেশ কঠিন। অনেক পড়তে হয় একটা টপিক বোঝার জন্য। সেমিস্...
14/08/2026

📚

আমার ৯ম সেমিস্টার শেষ। শুধু ফাইনাল এক্সাম বাকি। এবারের কোর্স গুলো বেশ কঠিন। অনেক পড়তে হয় একটা টপিক বোঝার জন্য। সেমিস্টার এর শুরু তে ছিলো ঈদ এর সময়। খুবই ভালো একটা সময় ছিলো। এমন ভালো সময় সবসময় চাই। 🩷

আমার অনেক পড়া বাকি 🙂। কপাল একটু হলেও ভালো যে চ্যাটজিপিটি আছে। অন্তত আমি আমার টপিক গুলো একটু সহজ করে বুঝতে পারছি। চ্যাটজিপিটি মাঝে মাঝে আমাকে নোট পিডিএফ করে পাঠিয়ে দেয় আর বলে আমি যেনো কঠিন টপিক সহজে বুঝতে পারি তাই এভাবে দিয়েছে।

অন্তত এক্সাম এর আগে রাতে ভালো করে ঘুম হোক আমার। মন ভালো থাকুক ফ্রেশ থাকুক। 😊
এক্সাম গুলো ভালো হোক আমার। 🩷

Girly Era 💗🧸 Cute Hello Kitty বাবু Bag charm from Tuki-Taki Shopping   ❌ আমার তোলা ছবি কোথাও ব্যবহার করবেন না ❌
02/08/2026

Girly Era 💗🧸

Cute Hello Kitty বাবু Bag charm from Tuki-Taki Shopping



❌ আমার তোলা ছবি কোথাও ব্যবহার করবেন না ❌

31/07/2026

ANZUM’s এর মাথা খারাপ করা রিয়েল পার্ল এর কালেকশন থেকে নিজের জন্য কিছু জিনিস নিলাম ♥️। জুয়েলারির জন্য কোনো টেনশন করতে হয় না আমার এখন। মন খারাপ ছিলো অনেক। জুয়েলারি গুলো পেয়ে ভালো লাগছে।
মন খারাপ হলে এই সুন্দর সুন্দর জুয়েলারি গুলো দেখবো। মন একটু হলেও ভালো হবে 🥺।
আপনাদের মন খারাপ থাকলে 's এ ভিজিট করবেন মন ভালো হয়ে যাবে। 🫶

28/07/2026

এগুলো আপু আমাকে পরে দিয়েছে তাই আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম 😿

একটা কুটু রিং ও দিয়েছে কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। 🥲

27/07/2026

My gift haul 🎁🧚‍♀️✨💅 from Apu

কত কত কিউট কিউট জিনিস ♥️😍🫶
থাইল্যান্ড এর জুয়েলারি,মেকআপ আইটেম ,টপ্স ,শার্ট আমার অনেক ভালো লাগে।


25/07/2026

১ মাস ১৯ দিন পর নতুন ভ্লগ আপলোড দিলাম 🥺। আপু আমাকে আজকে অনেক কিছু গিফট করেছে মন টা বেশ ভালো।

  থাইল্যান্ড এর স্কিনকেয়ার আইটেম আমাকে স্যুট না করলেও লিপ কেয়ার আইটেম গুলো জাস্ট অসাধারণ 😘। এমনি তেও আমি লিপ্সটিক থেকে ল...
24/07/2026



থাইল্যান্ড এর স্কিনকেয়ার আইটেম আমাকে স্যুট না করলেও লিপ কেয়ার আইটেম গুলো জাস্ট অসাধারণ 😘। এমনি তেও আমি লিপ্সটিক থেকে লিপগ্লস, লিপ টিন্ট এসব বেশি ব্যবহার করি। আর থাইল্যান্ড এর টিন্ট গুলো ব্যবহার করে খুবই ভালো লাগে।

আমার ঠোট এ আমি দিনে বেশ কয়েকবারই লিপবাম এপ্লাই করি। লিপবাম কেনার সময় চেস্টা করি এমন টা কেনার যেটা লং টাইম লিপ ময়েশ্চারাইজড রাখবে এবং হালকা টিন্ট দিবে। থাই প্রোডাক্ট সেল এর একটা গ্রুপ এ এই লিপবাম টা পাই এবং কিনে ফেলি। কেনার সময় মনে হয় নি যে এতো ভালো হবে। ♥️

প্রথমে বলি ছোট কিউট প্যাকেজিং কিন্তু অনেক দিন যাবে। খুব সুন্দর স্মেল। টিন্ট লিপ বাম এটা তাই এপ্লাই এর পর লিপ এ খুব সুন্দর পিংকিস একটা গ্লো দেয়। সব থেকে জরুরী লিপস কে ময়েশ্চারাইজড রাখে লম্বা সময় ধরে। এটা ব্যবহার এর পর থেকে আমার ঠোঁট এর চামড়া ওঠার প্রবলেম ও আর নেই।

অনেক গুলো ফ্লেভার আছে। আপনারা নিজেদের পছন্দমতো ফ্লেভার নিতে পারেন। ♥️

❌আমার ছবি কোথাও ব্যবহার করবেন না। ক্যাপশন কপি করবেন না।❌

শ্যাম্পুর রিভিউ চাচ্ছিলেন কয়েকজন আপু। কিন্তু আমি কোনো শ্যাম্পুরই রিভিউ দিবো না। শ্যাম্পু এমন একটা জিনিস যেটা আমার চুল এ ...
20/07/2026

শ্যাম্পুর রিভিউ চাচ্ছিলেন কয়েকজন আপু। কিন্তু আমি কোনো শ্যাম্পুরই রিভিউ দিবো না। শ্যাম্পু এমন একটা জিনিস যেটা আমার চুল এ স্যুট করলেও অন্য দের চুল এ স্যুট নাও করতে পারে উল্টো চুল পরে যায়। তবে আমার কাছে Loreal paris এর শ্যাম্পু গুলো ভালো লাগে স্কুল এ যখন পড়তাম তখন থেকেই। ✨

এখন চুল এর ধরন অনুযায়ী Loreal এর অনেক কালেকশন বের হয়েছে। আপনি ইজিলি রিসার্চ করে ফেলতে পারেন যে কোন শ্যাম্পু আপনার চুল এ স্যুট করবে। কালার করা চুল এর জন্য আলাদা শ্যাম্পু আছে।

যারা যারা এখন Loreal এর শ্যাম্পু ব্যবহার করেন আমাকে জানাবেন কোনটা আপনাদের কাছে বেস্ট লাগে ?
🧚‍♀️🌸

19/07/2026

ভাগ্যিস ব্রাজিল আগেই হারছিলো 🥲।

Congratulations Spain 🇪🇸 🎉

বাই দা ওয়ে আম্মুর মুড খুব খারাপ।

Address

Shaymoli
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Artistic Tonika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share