Banglai BD

Banglai BD 'BANGLAI' is a brand, which is for all. Email: [email protected]

10/11/2025

Song Title: Takai Sob-টাকাই সব
Lyrics: Md. Romjan Ali Joy
Creation By: Banglai BD Team
Mood: Sad–Realistic
Language: Bengali
OST of Drama "Takai Sob"
Direction by: Foisal Agun

Lyrics

এই পথে হাঁটি একা,
চেনা মুখগুলো আজ দূরে যায়।
হাসির আড়ালে গোপন কান্না,
টাকা ছাড়া কই আছে ভালোবাসা হায়...

টাকাই সব, এই কথায়
মানুষ আজ বিশ্বাসে মরে যায়,
মন বিক্রি হয়, হাসি বিক্রি হয়,
ভালোবাসা কোথায় হারায়...
টাকাই সব, হায় টাকাই সব...

বন্ধুরা আজও বন্ধু নয়,
স্বার্থের দেয়ালে দাঁড়িয়ে রয়।
বাবা-মা’র চোখে জল,
ছেলের মনে দামি স্বপ্নতরল...

হাসি পেছনে লুকানো হাহাকার,
মানুষ মানুষকে ভুলে যায় বারবার।

টাকাই সব, এই দুনিয়ায়,
ভালোবাসা পায় না কোনো দাম,
টাকা ছাড়া কেউ পাশে নাই,
মন হারায়, হয় বেহাল...
টাকাই সব... ওহ টাকাই সব...

একদিন এই টাকাই হারাবে,
ভালোবাসাই তখন ডাক দেবে,
যে মানুষটা টাকায় হারিয়েছে মন,
সে ফিরবে কান্নায় ভেজা ক্ষণে...

টাকাই সব, টাকাই সব,
ভালোবাসা কই হারিয়ে গেল?
মানুষ রইলো, মন হারালো,
এই জীবনে শুধু হিসাব মেল...

ওহ টাকাই সব...
হৃদয় নেই, আছে শুধু দাম...
টাকাই সব... হায় টাকাই সব...

এটাই সেই বাংলাদেশ, যেখানে ধর্ম বা পেশাগত পরিচয় মুখ্য নয়, ‘মানুষ’, ‘নিবেদিত কর্মী’ পরিচয়ই যথেষ্ট। শুধু এইটুকুর জন্যই ত...
27/06/2025

এটাই সেই বাংলাদেশ, যেখানে ধর্ম বা পেশাগত পরিচয় মুখ্য নয়, ‘মানুষ’, ‘নিবেদিত কর্মী’ পরিচয়ই যথেষ্ট। শুধু এইটুকুর জন্যই তাকে সম্মান করা যায়।

ফেনী সেন্ট্রাল হাইস্কুল কর্তৃপক্ষ মানবিক বাংলাদেশের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এই স্কুলের একজন ক্লিনার, বাবু সন্তোষ লাল প্রায় ৩৫ বছর ধরে সেখানে কাজ করেন। ১৯৭৩ সালে সন্তোষ লালের মা সুন্দরী রাণী স্কুলের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ শুরু করেন। বিয়ের পর তার স্বামী, মানে সন্তোষ লালের বাবা কানু লালও এই স্কুলের পরিচ্ছন্নতার দায়িত্ব নেন। এরপর স্কুলের পরিচ্ছন্নকর্মীর দায়িত্ব নেন সন্তোষ লাল। বিয়ের পর তার স্ত্রী সনজু রাণীও এখানে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ শুরু করেন।

প্রায় ৩৫ বছর কাজ করে অবসরে যাওয়ার সময় হয় সন্তোষ লালের। শরীরও আর সায় দিচ্ছিলো না। ভেবেছিলেন নিরবে নিভৃতেই চলে যাবেন। কিন্তু কি অদ্ভুত ব্যাপার! এক সকালে শুনতে পেলেন তার অবসর উপলক্ষে স্কুল তাকে একটা বিদায় সংবর্ধনা দেবে। গিয়ে দেখেন, রীতিমতো হল সাজিয়ে, চেয়ার পেতে, ব্যানার টাঙিয়ে ঘটা করে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে! পুরো স্কুলে সাজ সাজ রব। ছেলে-মেয়েরা তার জন্য ছোটাছুটি করছে। শিক্ষকরাও ভীষণ ব্যস্ত অনুষ্ঠান নিয়ে।

সন্তোষ জানতে পারেন স্কুলের বর্তমান আর সাবেক ছাত্র-ছাত্রীরা চাঁদা তুলে এই আয়োজন করেছে। সেকি আয়োজন! বক্তৃতা, ব্যান্ড বাদ্য, স্কাউটদের গার্ড অব অনারের মধ্যদিয়ে সন্তোষ লালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক, পুরানো ছাত্র-ছাত্রীরা হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছেন সন্তোষ লালকে। আর কত কত উপহার! আসবাবপত্র, দৈনন্দিন কাজে লাগে এমন সব জিনিস। সেই সাথে ৪ লাখ টাকা, যাতে তার অবসর জীবনটা একটু হলেও নির্ভার কাটে। বিদায় সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে সন্তোষ লালকে।

আমরা তো এই বাংলাদেশ চেয়েছিলাম। কোথাও কোনো বৈষম্য থাকবে না, যে যার কাজের কারণে সম্মানিত হবেন … আসছে জুলাই, সেই জোয়ারের দিন। চলেন, আরেকবার চেষ্টা করি।

22/06/2025

বাংলাদেশ এমন নিউজ কোনদিন হবে চিন্তা ও করিনি। ধন্যবাদ NTV ❤️❤️

অন্তহীন ভালোবাসা!১৮ বছর আগে, বাবা তাঁর সদ্যোজাত কন্যাকে কোলে করে নিজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন।১৮ বছর প...
20/06/2025

অন্তহীন ভালোবাসা!

১৮ বছর আগে, বাবা তাঁর সদ্যোজাত কন্যাকে কোলে করে নিজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন।
১৮ বছর পর, মেয়েটি সেই একই স্কুল থেকে স্নাতক হলো — আর এবার সে বাবাকে সঙ্গে নিয়ে গেল।

কি অসাধারণ এক ভালোবাসার বন্ধন!

দেখুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশীপ শেষে কোন দল কত টাকা পেলো...
15/06/2025

দেখুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশীপ শেষে কোন দল কত টাকা পেলো...

হামজা,সামিত সোমদের নিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জিততে না পারলেও,ঠিকই জিততে পেরেছে দক্ষিণ এশিয়ার আরেক দল শ্রীলঙ্কা...
12/06/2025

হামজা,সামিত সোমদের নিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জিততে না পারলেও,ঠিকই জিততে পেরেছে দক্ষিণ এশিয়ার আরেক দল শ্রীলঙ্কা। ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের চাইতে ৩৪ ধাপ শক্তিশালী চাইনিজ তাইপেকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

শ্রীলঙ্কার হয়ে ৩ গোলের ৩টিই করেন বিশ্বের বিভিন্ন লিগ দাপিয়ে বেড়ানো শ্রীলঙ্কান বংশোদ্ভুত খেলোয়াড়রা। শ্রীলঙ্কার পুরো আক্রমণভাগ যেনো তৈরি একঝাঁক শ্রীলঙ্কান বংশোদ্ভুত খেলোয়াড় নিয়ে। আজ তাইপের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কা যেই একাদশ নিয়ে নামে,সেখানে এক শ্রীলঙ্কান অধিনায়ক পেরেরা বাদে কেউ নিজের শুরুটা করেননি শ্রীলঙ্কান লিগে। আরো স্পষ্ট করে বললে ১১জনের মধ্যে ১০জনই শ্রীলঙ্কান বংশোদ্ভুত খেলোয়াড়।

এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য শ্রীলঙ্কা ২৩ সদস্যের দল ঘোষণা করেছিল। তার মধ্যে কেবল ৬জন খেলোয়াড় খেলেছেন নিজেদের ঘরোয়া লিগে। বাকি ১৭ জন ইংল্যান্ড,অস্ট্রেলিয়া,আমেরিকার মতো দেশের লিগ গুলোতে নিজের হাতেখড়ি করেছে ফুটবলের।

এর আগে একই বছরে র‍্যাঙ্কিংয়ে ১০১ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ড এর সাথেও লড়াই করেছিল শ্রীলঙ্কা। থাইল্যান্ড এর মতো দল কেবল তাদের বিরুদ্ধে করতে পেরেছিল ১ গোল। ইউরোপের বিভিন্ন লিগ দাপিয়ে বেড়ানো এক ঝাঁক বংশোদ্ভুত খেলোয়াড়দের নিয়ে শ্রীলঙ্কা স্বপ্ন দেখছে ২০২৭ সালের এশিয়ান কাপ খেলার।

ম্যাচ শেষে একটা বার্তাও দিয়েছে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়রা, 'Pray For Palestine '

শেষ ২৫ বছরে Magnus Carlsen প্রায় ৩,৭০০ এর বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোর মধ্যে তিনি ১,৬১৪টিতে জিতেছেন...
08/06/2025

শেষ ২৫ বছরে Magnus Carlsen প্রায় ৩,৭০০ এর বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোর মধ্যে তিনি ১,৬১৪টিতে জিতেছেন আর ড্র করেছেন ১,৫৫০ ম্যাচ। প্রায় চার হাজারের মত ম্যাচ খেলার পর তার পরাজয়ে মাত্র ৫৪৮ ম্যাচে। আর ওয়ার্ল্ড চেজ চ্যাম্পিয়নশীপে ৫ বার ক্ল্যাসিকাল দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন, ৫ বার র‍্যাপিড দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন আর ৭ বার ব্লিটজে বিশ্ব চ্যাম্পিয়ন।

ম্যাগনাসের মোট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টাইটেলই ১৭টা। আর এসব প্রতিযোগিতায় তার হারের পার্সেন্টেজ কত জানেন? মাত্র ৫% ! জয় পরাজয়ের রেশিও ধরলে তার ধারেকাছে আছেন একমাত্র গ্যারি কাসপারভ, আর কেউ না। একই সাথে ২৮৮২ রেটিং অর্জন করার মাধ্যমে দাবা ইতিহাসের সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড়ও এই ম্যাগনাস কার্লসেন।

ম্যাগনাস কার্লসেনকে দাবা জগতের Greatest of All Time বলাটা মোটেও কোন অত্যুক্তির মাঝে পড়ে না। আমার গত পোস্টের কমেন্টে অনেকে আপত্তি জানিয়েছেন। আপনারা চাইলেই ববি ফিশার, মিখাইল তাল, কাসপারভের সাথে তার তুলনা টেনে বলতে পারেন ওরা থাকতে ম্যাগনাসকে GOAT of Chess বলা যায় না, তখন বলতে হয় লিওনেল মেসি যেমন পেলে, ম্যারাডোনা, ক্রুয়িফদের হিস্টোরিতে এগজিস্টেন্স থাকা সত্ত্বেও মডার্ন ডে GOAT, ভিরাট কোহলি যেমন শচীন, লারা, ব্রাডম্যান থাকার পরও বর্তমান ক্রিকেটের বেস্ট অব অল তেমনি সব রথি-মহারথিদের ইতিহাসের সব অর্জন শ্রদ্ধা ভরে স্বীকার করার পরেও বলতে হবে দাবা জগতের ইতিহাসে ম্যাগনাস কার্লসেন সর্বকালের সেরাদের সেরা। ওই একটা ঘুষি তার লিগ্যাসিতে কোন বিন্দু পরিমান প্রভাবও ফেলেনি। ফেলবেও না।

ম্যাগনাস যে লিমিট সেট করে রেখে যাচ্ছেন, সেটা ছোঁয়াটা অনেক কষ্টসাধ্যই হবে ভবিষ্যৎ দাবাড়ু চ্যাম্পিয়নদের জন্য।।।

সাজ্জাদ সিয়াম ❤️

07/06/2025

সেনাবাহিনীর ক্যাম্পসমূহে যোগাযোগের মোবাইল নাম্বার

ঢাকা, ৬ জুন ২০২৫ (শুক্রবার): দেশব্যাপী সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আপডেটেড নম্বর সমূহে যোগাযোগ করুনঃ

রংপুর বিভাগ

১। রংপুর, রংপুর ক্যাডেট কলেজ, রংপুর সদর, গংগাচড়া, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগঞ্জ এবং বদরগঞ্জ।
০১৭৬৯৬৬২৫১৪
০১৭৬৯৫১২০৮৮
০১৭৬৯৬৬২২২১

২। দিনাজপুর বড়পুকুরিয়া কয়লার খনি, বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া কঠিন শিলা খনি, দিনাজপুর সদর, দিনাজপুর, পার্বতীপুর (লোকোমোটিভ ওয়ার্কশপ অয়েল রিফুয়েলিং), বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, কাহারুল, বোচাগঞ্জ, খানসামা, বিরল, বীরগঞ্জ, চিরিরবন্দর, পার্বতীপুর এবং ফুলবাড়ি।
০১৭৬৯৬৮২৪৪০
০১৮৮৬৫৩৬৩০৯
০১৮২৪৩৮৮৫৭৪
০১৭২১৪৬৮৮৮৯

৩। পঞ্চগড়, পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারী, দেবিগঞ্জ এবং বোদা।
০১৭৬৯৬৭২৫৯৮
০১৭৬৯৬৭৬৭২১
০১৭৬৯৬৭৫০০৬

৪। ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও এয়ার ফিল্ড, ঠাকুরগাঁও বিটিভি স্টেশন এবং বেতার স্টেশন, ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, হরিপুর এবং রানী শৈংকল।
০১৭৬৯৬৭২৬১৬
০১৭৬৯৬৬২৫২৬
০১৮২৯৬৭৫০৮৬

৫। নীলফামারী, সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী সদর, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমার এবং সৈয়দপুর।
০১৭৬৯৬৮২৩৮৮
০১৮১৪৭৫৩৫৯৯
০১৬৩২৮২৭৮৪৬

৬। লালমনিরহাট, লালমনিরহাট মিলিটারি ফার্ম, সদর উপজেলা, কালিগঞ্জ, আদিতমারি, হাতীবান্ধা এবং পাটগ্রাম।
০১৭৬৯৬৮২৩৬০
০১৭৬৯৫১১৭৪০
০১৭৬৯৬৮২৩৬৬

৭। গাইবান্ধা, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী সাদুল্লাপুর, ফুলছড়ি, সাঘাটা এবং গোবিন্দগঞ্জ।
০১৬২৫৪৬২৫৮৮
০১৭৯১৪৬৮৪৮৭
০১৭৯১৪৬৮৪৮৮

৮। কুড়িগ্রাম, কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারি ফুলবাড়ি, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রাজারহাট রৌমারী এবং রাজিবপুর।
০১৭৬৯৬৬২৫৪৬

রাজশাহী বিভাগ

১। বগুড়া সদর, মাঝিড়া, দুপচাঁচিয়া এবং সারিয়াকান্দি।
০১৭৬৯১১৭৯৬৩
০১৭৫৪৯৩০৮৬৬
০১৭৫৪৯৩০৬৯৪
০১৭৫৯৯৬১২১০

২। নওগাঁ সদর, পত্মীতলা এবং নিয়ামতপুর।
০১৭৬৯১২২১২২
০১৭৬৯১২২১০৭
০১৭৬৯১২২১০৯

৩। জয়পুরহাট, কালাই, খেতলাল, পাঁচবিবি এবং আক্কেলপুর।
০১৭৬৯১১২১৪৪

৪। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, কাজীপুর, তাড়াশ এবং উল্লাপাড়া।
০১৭৬৯১২৬০১৫
০১৭৬৯১২২৪৪৯
০১৭৬৯১২২৪১৯
০১৭৬৯১২২৪৯৬
০১৭৬৯১২২৪৭৬

৫। নাটোর সদর, লালপুর এবং সিংড়া থানা।
০১৭৬৯১১২৪৪৭
০১৭৬৯১১২৪৫৪
০১৭৬৯১১২৪৫৬

৬। রাজশাহী সিটি ।
০১৭৬৯১১২৩৮৮

৭। দুর্গাপুর।
০১৭৬৯১১৮৯৭১

৮। মোহনপুর।
০১৭৬৯১১৮৯৭২

৯। চারঘাট।
০১৭৬৯১১৮৯৭৩

১০। পাবনা সদর, সাঁথিয়া এবং ভাঙ্গুড়া।
০১৩৩৯৫০২৭১০

১১। চাঁপাইনবাবগঞ্জ সদর।
০১৭৬৯১১২৩৭২

১২। শিবগঞ্জ।
০১৭৬৯১১৭৩৯২

খুলনা বিভাগ

১। কুষ্টিয়া সদর, মিরপুর, কুমারখালী, খোকশা, ইসলামী বিশ্ববিদ্যালয়, দৌলতপুর এবং ভেড়ামারা।
০১৭৬৯৫৫২৩৬২
০১৭৬৯৫৫৮৬৪২

২। মুজিবনগর, মেহেরপুর সদর এবং গাংনী।
০১৭৬৯৫৫৮৪৫০
০১৭৬৯৫৫৮৬৫১

৩। ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, শৈলকুপা, হরিণাকুন্ড, মহেশপুর এবং কোটচাঁদপুর।
০১৭৬৯৫৫২৪৩৬
০১৭৬৯৫৫২৪৪২
০১৭৬৯৫৫২৪৩৮

৪। চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা, জীবননগর এবং আলমডাঙ্গা।
০১৭৬৯৫৫৬৭১৫
০১৭৬৯০২৬০০৬

৫। যশোর সদর, চৌগাছা, বাঘারপাড়া, ঝিকরগাছা, শার্শা, অভয়নগর, কেশবপুর এবং মনিরামপুর।
০১৭৬৯৫৫৮১৬৮
০১৭৬৯৫৫৮১৬৭
০১৭৬৯৫৫৮১৬৬

৬। নড়াইল সদর, লোহাগড়া, নড়াগাতী এবং কালিয়া।
০১৭৬৯৫৫৪৫০৫
০১৭৬৯৫৫৮৩৫১

৭। মাগুরা সদর, শ্রীপুর, মোহাম্মদপুর এবং শালিখা।
০১৭৬৯৫৫৪৫২২
০১৭৯৭৪৭০২৯১

৮। খুলনা সদর, সোনাডাঙ্গা, রূপসা, ফুলতলা, খালিশপুর, বয়রা, ডুমুরিয়া, দাকোপ, বটিয়াঘাটা এবং পাইকগাছা।
০১৩৩৪৭৯৬৩৯৫
০১৩৩৪৭৯৬৩৯৯
০১৩৩৪৭৯৬৩৯৮
০১৩৩৪৭৯৬৩৯৭
০১৩৩৪৭৯৬৪০০

৯। সাতক্ষীরা, কলরোয়া, তালা, পাটকেলঘাটা, কালিগঞ্জ, দেবহাটা, শ্যামনগর এবং আশাশুনি।
০১৭৬৯৫৫৮৬৪৭
০১৭৬৯৫৫৮৬৪৮
০১৭৬৯৫৫৮৬৪৯

১০। বাগেরহাট সদর।
০১৭৬৯-০৭৮৪২৩

১১। মোড়েলগঞ্জ।
০১৭৬৯-০৭৮৪২০

১২। মোল্লাহাট।
০১৭৬৯-০৭৮৪২১

১৩। চিতলমারী।
০১৭৬৯-০৭৮৪২২

১৪। রামপাল।
০১৭৬৯-০৭৮৪১৯

চট্টগ্রাম বিভাগ

১। মীরসরাই, সীতাকুণ্ড, বায়েজিদ বোস্তামী, হাটহাজারী, এবং রাউজান।
০১৭৬৯২৪৫২৪৩

২। খুলসী, হালিশহর, পাহাড়তলী, বন্দর, পতেঙ্গা, ইপিজেড এবং আকবরশাহ।
০১৭৬৯২৫৩৬৪৯

৩। আনোয়ারা, কর্ণফুলী, এবং বোয়ালখালী।
০১৭৬৯২৪৪২১৪

৪। কোতোয়ালি, রাঙ্গুনিয়া, ডাবলমুরিং, সদরঘাট, পাঁচলাইশ, চাঁদগাঁও এবং চকবাজার।
০১৭৬৯২৪২৬১৭
০১৭৬৯২৪২৬১৫

৫। পটিয়া।
০১৩৩৬৬১৯৪২৫

৬। চন্দনাইশ।
০১৭৬৯১০২৪০১

৭। সাতকানিয়া।
০১৮৫৮৩৬৭৯৩৭

৮। বাশখালি।
০১৭৬৯১০২৮২২

৯। লোহাগাঁড়া।
০১৭৬৯১০৪৫৫৪

১০। কক্সবাজার সদর উপজেলা।
০১৮৩১৩৮৭৭৯৬

১১। ঈদগাঁও।
০১৭৬৯১০২৬৪৭

১২। রামু।
০১৭৬৯১০২৬৪৬

১৩। উখিয়া।
০১৮২৬৫৫২০৭৫

১৪। চকরিয়া।
০১৭৬৯১০৪৬১৭

১৫। পেকুয়া।
০১৭৬৯১০৭৪৬৯

১৬। নোয়াখালী সদর, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ এবং সেনাবাগ।
০১৭৬৯-৩৩২৩৬৬
০১৭৬৯-৩৩২৩৬৮
০১৬০২-০৩২৩৬২
০১৭৬৯-৩৩২১৮০

১৭। ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা এবং ফুলগাজী ।
০১৭৬৯-৩৩২৪১০
০১৭৬৯-৫১১১৮০
০১৭০৯-৩৪২৭৯৮
০১৭৬৯-৩৩২১৬৬

১৮। লক্ষীপুর সদর, রামগঞ্জ, রায়পুর এবং রামগতি।
০১৭৬৯-৩৩২৩৮২
০১৭৬৯-৩৩২৩৭২
০১৭৭০-৫৫২১৬৫
০১৭৬৯-৩৩১২৫৯

১৯। চাঁদপুর সদর, হাজিগঞ্জ এবং ফরিদগঞ্জ।
০১৭৬৯-৩৩২৬৫৭
০১৭৬৯-৩৩৭৬৫৩
০১৬২৭-৫০৬০০৪

২০। কুমিল্লা সদর, আলেখারচর, চৌদ্দগ্রাম, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, বুড়িচং, দেবিদ্বার, হোমনা, দাউদকান্দি, লালমাই এবং চান্দিনা।
০১৭৬৯-৩৩২৪৪৪০
০১৭৬৯-৩৩২৪৪৮
০১৭৬৯-৩৩২৪৪৬
০১৭৬৯৩৩২১৩৩
০১৭৬৯৩৩৭৬৫৫
০১৭৬৯-৩৩২২৫৫
০১৭৬৯-৩৩৮১৯৭
০১৭৬৯-৩৩১০৫৭
০১৭৬৯-৩৩০৩৫০
০১৭৬৯-৩৩২২৯৯
০১৮১১-৭৮১২৫৭
০১৭৬৯-৩৩১৩৩২

২১। ব্রাক্ষণবাড়িয়া সদর, আখাউড়া, আশুগঞ্জ এবং নবীনগর।
০১৭৬৯-৩৩২৬০৯
০১৭৬৯-৩৩০৩৬৫
০১৭৬৯-১১৬৪২০
০১৭৬৯-১১৬৪৪৭

সিলেট বিভাগ

১। বড়লেখা, জুরি এবং কুলাউড়া।
০১৭৬৯৫১১০৮১

২। মৌলভীবাজার, রাজনগর, শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ।
০১৭৬৯১৭২৩৮৬

৩। সুনামগঞ্জ সদর, তাহেরপুর, মধ্যনগর, বিষমপুর, শান্তিগঞ্জ, দিরাই, ধর্মপাশা, শাল্লা এবং জামালগঞ্জ।
০১৭৬৯১৭৮৭৫৫

৪। ছাতক, দোয়ারাবাজার এবং জগন্নাথপুর।
০১৫৭৫৫৪৫৩৯৫

৫। গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট এবং জকিগঞ্জ।
০১৭৬৯১৭৭৬৪৩

৬। গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা এবং মোগলা বাজার।
০১৭৬৯১৭২৫৩৪

৭। জালালাবাদ, কোতোয়ালি, বিমানবন্দর, শাহপরান এবং কোম্পানীগঞ্জ।
০১৭৬৯১৭২৫৫৬

৮। ওসমানীনগর, বালাগঞ্জ এবং বিশ্বনাথ।
০১৭৭৪৫৪০৪৫০

৯। হবিগঞ্জ, বাহুবল এবং রশিদপুর।
০১৭৬৯১৭২৬১৪

১০। বানিয়াচং, নবীগঞ্জ এবং আজমিরিগঞ্জ।
০১৭৬৯১৭২৬১৬

১১। মাধবপুর, শায়েস্তাগঞ্জ এবং চুনারুঘাট।
০১৭৪৫৭৭৬৪৮৮

ময়মনসিংহ বিভাগ

১। নেত্রকোনা সদর, আটপাড়া, বারহাট্টা, মোহনগঞ্জ
০১৭৬৯২০২৪৩৬

২। মদন, কেন্দুয়া, খালিয়াজুরী
০১৩০৩১২১৫৫১

৩। দুর্গাপুর, পূর্বধলা
০১৭৬৯১৯২০৯৬

৪। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ফুলবাড়িয়া
০১৭৬৯২০২৫১৬
০১৭৬৯২০৬০১৩

৫। তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট, ধোবাউরা
০১৭৬৯২০২৫৩০

৬। গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল
০১৭৬৯১৯২১১২

৭। ভালুকা, ত্রিশাল
০১৭৬৯১৯২১৭৪

৮। গফরগাঁও
০১৭৬৯১৯২১৭৩

৯। জামালপুর সদর, মেলান্দহ
০১৮২৯৫৫৪৫৯২

১০। মাদারগঞ্জ
০১৬০৯২৫১৯৬০

১১। সরিষাবাড়ী
০১৭৪৭৩২৬৭১৯

১২। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর
০১৭৬৯১৯২১৪৬

১৩। শেরপুর সদর
০১৭৬৯১৯২৫২০

১৪। নকলা, নালিতাবাড়ী
০১৭৬৯৫৫৬৬৬৬

১৫। শ্রীবরদী, ঝিনাইগাতী
০১৭৬৯৫১০০১২

বরিশাল বিভাগ

১। বরিশাল সদর
০১৭৬৯-০৭৮৪০০
০১৭৬৯-০৭৮৪০১
০১৭৬৯-০৭৮৪০২

২। হিজলা।
০১৭৬৯-০৭৮৪০৩

৩। বাবুগঞ্জ।
০১৭৬৯-০৭৮৪০৪

৪। গৌরনদী।
০১৭৬৯-০৭৮৪০৫

৫। বাকেরগঞ্জ।
০১৭৬৯-০৭৮৪০৬
০১৭৬৯-০৭৮৪০৭

৬। পটুয়াখালী সদর।
০১৭৬৯-০৭৮৪০৯

৭। মির্জাগঞ্জ।
০১৭৬৯-০৭৮৪০৮

৮। গলাচিপা।
০১৭৬৯-০৭৮৪১০

৯। বাউফল।
০১৭৬৯-০৭৮৪১১

১০। কলাপাড়া।
০১৭৬৯-০৭৮৪১২
০১৭৬৯-০৭৮৪১৩

১১। ঝালকাঠি সদর।
০১৭৬৯-০৭৮৪১৪

১২। কাঠালিয়া।
০১৭৬৯-০৭৮৪১৫

১৩। পিরোজপুর সদর।
০১৭৬৯-০৭৮৪১৬

১৪। মঠবাড়িয়া।
০১৭৬৯-০৭৮৪১৭

১৫। নেছারাবাদ (স্বরূপকাঠি)।
০১৭৬৯-০৭৮৪১৮

ঢাকা বিভাগ

১। কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, কটিয়াদী, পাকুন্দিয়া
০১৭৬৯৫১১১৪১

২। ভৈরব
০১৭৬৯২০২৩৫৬

৩। বাজিতপুর, কুলিয়ারচর
০১৬৭৯৪৩৫৬৭২

৪। করিমগঞ্জ, তারাইল, নিকলী
০১৭৬৯১৯৫০২৩

৫। মিঠামইন, অষ্টাগ্রাম
০১৭৬৯২১৫১০৪

৬। ইটনা
০১৭২৭৯৬৯৪৫৩

৭। টাঙ্গাইল সদর
০১৭৮৯৩১৭৩২৭

৮। বাসাইল, সখিপুর
০১৭৬৯২১০০৪১

৯। কালিহাতী
০১৭৬৯২১০০৪২

১০। ভুয়াপুর, গোপালপুর
০১৭৬৯২১২৬০৮

১১। মধুপুর, ধনবাড়ী
০১৭৬৯৫১০৯২৬

১২। মির্জাপুর
০১৭৬৯২৮৮৭৮৪

১৩। নাগরপুর, দেলদুয়ার, চৌহালী
০১৯৩১৩০১৭৯৯

১৪। ঘাটাইল
০১৭৬৯১৯৫০৩০

১৫। রাজবাড়ি, গোয়ালন্দ, বালিয়াকান্দি, কালুখালী এবং পাংশা।
০১৭৬৯৫৫২৩৮০
০১৭৬৯৫৫৮১৯৪

১৬। মাদারীপুর সদর
০১৭৬৯-০৭৮৪২৪

১৭। শিবচর, কালকিনি
০১৭৬৯-০৭৮৪২৫
০১৭৬৯-০৭৮৪২৬

১৮। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া।
০১৭৬৯৫৫২১৬২
০১৩২৫৭৮৯৯০৮
০১৭৬৯৫৫২১৬৬

১৯। গাজীপুর, কোনাবাড়ী, পূবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি, কাপাসিয়া, কালিগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া।
০১৭৬৯-০৯৫১৯৮
০১৭৬৯-০৯৫২৫০
০১৭৬৯-০৯১০২০

২০। সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, গাজীপুর, মৌচাক এবং মানিকগঞ্জ।
০১৭৬৯-০৯৫২০৯
০১৭৬৯-০৯৫১৯৮
০১৭৬৯-০৯৫২৫০
০১৭৬৯-০৯১০২০

২১। ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর।
০১৭৬৯-০৯৩৫০৯
০১৭৬৯-০৯৫১৯৮
০১৭৬৯-০৯৫২৫০
০১৭৬৯-০৯১০২০

ঢাকা মহানগর

১। বিমানবন্দর, খিলক্ষেত, দক্ষিন খান, উত্তরখান, উত্তরা পূর্ব।
০১৭৬৯-০২৫৭৬৬
০১৭৬৯-০২৫৭৬৯
০১৭৬৯-০২৫৮৬৫
০১৭৬৯-০২৫৭৬৭

২। মিরপুর মডেল থানা, মিরপুর-২, ৬, ৭, ১০, দুয়ারীপাড়া, রুপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর।
০১৭৬৯-০৫০৭১০
০১৭৬৯-০৫০৬৯৩
০১৭৬৯-০৫০৬৯৫
০১৭৬৯-০৫০৬৯৬

৩। উত্তরা তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা।
০১৭৬৯-০৮২৮৩৬
০১৩১৮-৩৭১৫৫৪
০১৩১৮-৩৭১৫৫৫

৪। দারুসসালাম থানা এবং শাহআলী থানা।
০১৭৬৯-০৩৩৭০০
০১৭৬৯-০৩৩৭০২
০১৭৬৯-০৩৩৭০৪

৫। গুলশান, বনানী, ভাটারা এবং বাড্ডা থানা
০১৭৬৯০৫০২৮৩
০১৭৬৯০১১৫৫৯

৬। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা
০১৭৬৯০৫৩১৪৪

৭। রামপুরা, সবুজবাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা
০১৭৬৯০৫৩১৬৮

৮। ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাসানটেক।
০১৭৬৯-০৫১৮২৫
০১৭৬৯-০১৯০৭৩
০১৭৬৯-০১৩২৩৬

৯। হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান এবং নিউমার্কেট থানা।
০১৮৯৭৯১৪৮৬২
০১৮৯৭৯১৪৮৬৩
০১৮৯৭৯১৪৮৬৪
০১৮৯৭৯১৪৮৬৫
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

১০। শের-ই-বাংলা নগর, আদাবর এবং মোহাম্মদপুর থানা।
০১৮১৫৭৯৫৯৫১
০১৭৬৯০৫৯৮৮৮
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

১১। তেজগাঁও থানা।
০১৭৬৯০১৯৪০৯
০১৭৬৯০১৯৪১৫
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

১২। লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর থানা।
০১৭৬৯০১৩৪৩৯
০১৬১৯৮৩২০৬৯
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

১৩। ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রেলওয়ে স্টেশন, শাহজাহানপুর, কোতোয়ালী, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর এবং কদমতলী।
০১৭৬৯-০৯২৪২৮
০১৭৬৯-০৯৫১৯৮
০১৭৬৯-০৯৫২৫০
০১৭৬৯-০৯১০২০

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

অমিতাভ রেজা চৌধুরীর 'বোহেমিয়ান ঘোড়া' দেখলাম অসাধারণ এক নির্মাণ। ৭পর্বের এই সিরিজটা এক বসায় দেখে ফেলবেন কিন্তু কোথাও এক স...
07/06/2025

অমিতাভ রেজা চৌধুরীর 'বোহেমিয়ান ঘোড়া' দেখলাম অসাধারণ এক নির্মাণ। ৭পর্বের এই সিরিজটা এক বসায় দেখে ফেলবেন কিন্তু কোথাও এক সেকেন্ডের জন্যেও বোরিং লাগবে না। সিরিজে কি নেই- কমেডি, ড্রামা, থ্রিল সব কিছুর মিশেলেই তৈরি "বোহেমিয়ান ঘোড়া"

আব্বাস ড্রাইভার চরিত্রে মোশাররফ করিম দুর্দান্ত, তার অভিনয় নিয়ে নতুন করে বলার মত কিছু নেই। দুর্দান্ত পারফর্মেন্স করেছেন গুণি এই অভিনেতা। আব্বাস ড্রাইভার ট্রাক নিয়ে ঘুরেবেড়ায় সারা দেশে, আর সারা দেশেই উত্তর থেকে দক্ষিণে আব্বাসের আছে ৮জন স্ত্রী! আট মানে নট, কিন্তু আব্বাসের ভাগ্যে যেন অন্য কিছুই লেখা ছিল। আব্বাস ড্রাইভারের সাগরেদ সেলিম, যাকে সে রাস্তা থেকে তুলে নিজের পাশে স্থান দিয়েছে, লালনপালন করেছে নিজের ভাইয়ের মত। আব্বাস এবং সেলিম স্কিনে যতক্ষণ থেকে বেশ জমিয়ে রেখেছে দুজন। স্ত্রী চরিত্রে সকলেই বেশ ভালো পারফর্ম করেছে।

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী কমেডির মোড়কে কাহিনী যেভাবে বিল্ডাপ করেছেন, প্রতিটা ক্যারেক্টারকে ব্যালেন্সড ইউজ করেছেন, সাসপেন্স বজায় রেখেছেন, ভিজ্যুয়ালি ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করেছেন এবং মানবিক বার্তা রেখেছেন। নির্দ্বিধায় ওটিটির সেরা পাঁচটা কন্টেন্টের একটা হয়ে থাকবে 'বোহেমিয়ান ঘোড়া'।

বাবারা কি সুপারম্যান?গাইবান্ধার মোহাম্মদ রাজুকে দেখলে তাই মনে হবে। ছেলে রেজোয়ানের জন্য শখ করে নিজের কষ্টের টাকা জমিয়ে কি...
07/06/2025

বাবারা কি সুপারম্যান?

গাইবান্ধার মোহাম্মদ রাজুকে দেখলে তাই মনে হবে। ছেলে রেজোয়ানের জন্য শখ করে নিজের কষ্টের টাকা জমিয়ে কিনেছিলেন একটা সাইকেল।

এই সাইকেল ঢাকা থেকে গাইবান্ধা নিয়ে যেতে বাসভাড়া চাইলো ২০০০ টাকা। কিন্তু তার পকেটে আছে মাত্র ২২০০ টাকা।

বাড়িতে পরিবার তার পথ চেয়ে বসে আছে। ২০০০ টাকা বাস ভাড়া দিয়ে শূন্য হাতে বাড়ি ফিরলে ঈদে খরচ করার মত কিছুই অবশিষ্ট থাকবে না পরিবারের জন্য।

অগত্যা সুপারম্যান এই বাবা ছুটলেন ছেলের জন্য কেনা সাইকেলে চেপেই। গন্তব্য গাইবান্ধা, দূরত্ব ২৫০ কি.মি.-র বেশি।

একবার ভাবেন, সাইকেল প্যাডেল করতে করতে ঢাকা থেকে গাইবান্ধা যেতে কী পরিমাণ কষ্ট হতে পারে! কিন্তু সন্তান আর পরিবারের কথা ভেবে মোহাম্মদ রাজু এই অপরিসীম কষ্ট মাথা পেতে নিয়েছিলেন।

প্রায় ২০০ কি.মি. সাইকেল চালিয়ে যখন তিনি বগুড়ায় পৌঁছান, রাস্তায় থাকা সেনাবাহিনী তাকে তল্লাশির জন্য আটকায়।

এরপরই তারা জানতে পারে এই মর্মস্পর্শী ঘটনা। মোহাম্মদ রাজুর আবেগ ছুঁয়ে যায় সেনা সদস্যদেরকেও। তারা একটি ট্রাকে সাইকেল সহ রাজুকে তুলে দেন। সাথে দিয়ে দেন কিছু খাবারও।

প্রতিদিন শত শত খারাপ খবরের ভিড়ে এমন সারল্যমাখা ভালোবাসার গল্পগুলো যেন শান্তির বাতাস হয়ে ভেসে আসে।

ভালো থাকুক আমাদের সবার বাবা। কারণ-

বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ
নেই তোমার মত কেউ এতটা আপন...

সূত্র: সময় টিভি

🇮🇩 দুই বছর আগে বাংলাদেশের সঙ্গে ড্র করা ইন্দোনেশিয়া আজ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারেনি একটুর জন্য, কিন্তু এখনো ...
07/06/2025

🇮🇩 দুই বছর আগে বাংলাদেশের সঙ্গে ড্র করা ইন্দোনেশিয়া আজ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারেনি একটুর জন্য, কিন্তু এখনো সুযোগ আছে
শক্তিশালী চীন, অস্ট্রেলিয়া, সৌদি আরব — সবাইকে চ্যালেঞ্জ করে জয় কিংবা ড্র ছিনিয়ে এনেছে তারা। এই অগ্রগতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদের প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি।

কিন্তু মজার ব্যাপার হচ্ছে — ইন্দোনেশিয়ার সাংবাদিক বা সমর্থকরা আমাদের মতো বেকুবি করে না।
ওরা প্রশ্ন তোলে না “লোকালদের ভবিষ্যৎ কী?”
ওরা অতি আবেগে কান্নাকাটি করে না “প্রবাসী দিলে দেশী ছেলে খেলবে না!”
ওরা বোঝে — জাতীয় দল মানে সেরা দল। ওরা উদযাপন করে, উন্নতি চায়, এগিয়ে যেতে চায়।

আজ ইন্দোনেশিয়া সেলিব্রেট করছে।
আমরা দেখি, শিখি — আর নিজেদের ছোট মানসিকতা বদলাই।

✍️ ইন্দোনেশিয়া ইতিহাস লিখছে — কারণ ওদের ফুটবল প্রেমীরা এখনো বাস্তববাদী। আমাদের এখানেও যদি এত বেকুব না থাকতো, তবে আমরাও পারতাম।



কোরবানির আড়ালে থাকা অবিশ্বাস্য অর্থনীতিরাজধানীর গাবতলী, আফতাবনগর কিংবা শ্যামপুর গরুর হাটই নয়; বরং সারা দেশে অসংখ্য গরুর ...
07/06/2025

কোরবানির আড়ালে থাকা অবিশ্বাস্য অর্থনীতি

রাজধানীর গাবতলী, আফতাবনগর কিংবা শ্যামপুর গরুর হাটই নয়; বরং সারা দেশে অসংখ্য গরুর হাট যখন জমজমাট অবস্থা, তখন দেশীয় অস্ত্রের বাজারও হয়ে ওঠে জমজমাট! হ্যাঁ, দেশীয় অস্ত্র অর্থাৎ ছুরি, চাপাতি আর কি!

একটি গরুকে জবাই করে চামড়া ছাড়িয়ে মাংস কাটা পর্যন্ত প্রয়োজন হয় প্রায় ছয় থেকে সাতটি ধারালো ছুড়ির। তার মধ্যে বড় ও ছোট মিলিয়ে সাতটি ছুড়ির খরচ প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা। কারওয়ান বাজারের পূর্ব প্রান্তে রেললাইন ঘেঁষে গোটা বিশেক দোকানে বিক্রি হয় ছুরি, চাপাতি, কুড়াল, দা ও বঁটি। সেসব দোকানের তথ্যমতে, করোনা মহামারীর আগে অর্থাৎ ১৮ ও ১৯ সালে কোরবানির আগে দিনে বিক্রি হতো প্রায় ৯০-৯৫ হাজার টাকার বেশি। সে হিসেবে ঈদের পাঁচ দিনে এসব দোকানে বিক্রি হয় ৯৫ লক্ষ টাকা।

এবার আসা যাক কোরবানির হাটে।

২০১৮ সালে সারা বাংলাদেশে কোরবানির হাট থেকে বিক্রি হয়েছিলো ৫৫ লাখ গরু। ছাগল ও ভেড়া সহ অন্যান্য পশু ৪০ লাখের মত। যদি গড়ে একটি গরুর দাম হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং ছাগলের গড় দাম হয় ৫-৭ হাজার টাকা ধরা হয়, তবে শুধু কোরবানির পশু কেনা-বেচাতেই লেনদেন হয় প্রায় দুই হাজার কোটি টাকা। আর পুরো এই লেনদেনের ব্যবস্থা একদম হাতে হাতে ব্যাংকের সাহায্য ছাড়াই। পৃথিবীর কোথাও ম্যানুয়ালি হাতে হাতে মাত্র কয়েক দিনে এত লেনদেন হয় কিনা তা বলা মুশকিল। তবে ২০২০ সালের তথ্যমতে, বাংলাদেশের যে কোন ব্যাংক এমনকি মোবাইল ব্যাংকিং- যেমন বিকাশ, নগদ, রকেটেও এত টাকা লেনদেন হয় না।
আর এই দুই হাজার কোটি টাকার ৯৮ শতাংশ লেনদেন হয় এমন সব মানুষের সঙ্গে যারা নিম্নবিত্ত কিংবা দারিদ্র সীমার নিচে বসবাস করেন।

দুই হাজার কোটি টাকার বিজনেস, তাও প্রায় পুরোটাই গরিব মানুষের সঙ্গে। ক্যান ইউ ইমাজিন ইট?

বাংলাদেশের কোন বিজনেস ফেয়ারে, অর্থনৈতিক ভাবে অসচ্ছল কিংবা খেটে খাওয়া মানুষের সঙ্গে আর্থিক এত বড় লেনদেনের ঘটনা কখনই ঘটে না।

সরকারি নিয়ম অনুসারে, প্রতিটি গরু-মহিষের জন্য ৫০০ টাকা, দুম্বা বা ছাগলের জন্য ২০০ টাকা এবং উটের জন্য ৬ হাজার টাকা রাজস্ব দিতে হয়। সে হিসেবে সরকার রাজস্ব পাওয়ার কথা প্রায় দুই লক্ষ কোটি টাকার। পশুর হাট ইজারা দিয়ে শুধু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনেরই আয় হয় প্রায় ২০ কোটি টাকা। দেশের বিভিন্ন জেলায় গড়ে ওঠা খামারগুলোতে কর্মসংস্থান হচ্ছে লক্ষাধিক মানুষের। তাছাড়াও কোরবানির পশু পরিবহন, টোল, বকশিস, বাঁশ-খুঁটির ব্যবসা, পশুর খাবারেও লেনদেন হয় কোটি কোটি টাকা।

কোরবানির পশুর চামড়া গড় প্রতি এক হাজার টাকা ধরলেও ২০১৮ সালে বিক্রি হওয়া ৫৫ লক্ষ গরুর চামড়ার দাম ৫৫০ কোটি টাকা। আর ৪০ লাখ ছাগলের চামড়া মাত্র একশো টাকা ধরলেও শুধু চামড়া বাবদই ২০১৮ সালে এসেছে ৬০০ কোটি টাকা। যার পুরোটাই চলে গেছে নিম্নবিত্তদের হাতে।

একবার ভাবুন, মাত্র একদিনে দরিদ্র ও গরিব মানুষদের হাতে চলে যাচ্ছে ৬০০ কোটি টাকা!

জাস্ট আনবিলিভেবল!

চামড়াগুলো দিয়ে বাংলাদেশের ট্যানারিগুলো কী করছে তার একটা হিসেব পাওয়া যায় রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদনে। তাদের দেয়া তথ্যমতে, ২০১৪-১৫ অর্থবছরের প্রথম দুই মাসেই (জুলাই-আগস্ট) বাংলাদেশ থেকে ৯ কোটি ৫৫ লাখ ডলারের জুতা রফতানি করা হয়। যার সত্তর ভাগ চামড়া নেয়া হয় কোরবানি ঈদ থেকে। অর্থাৎ ২০১৫ অর্থবছরে জুলাই-আগস্ট মাত্র দুই মাসে বাংলাদেশের কোরবানির চামড়া দিয়ে বানানো জুতা বিদেশে রফতানি করে আয়- ৬ কোটি ৬৫ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায়- ৬১২ কোটি টাকা!

শুধুমাত্র কোরবানির চামড়া সংরক্ষণে যেমন লবণ, তাপ নিয়ন্ত্রন সহ বিভিন্ন সরঞ্জামে বিজনেস হয় প্রায় এক হাজার কোটি টাকা। ২০১৮ সালেই চামড়ার জন্য শুল্কমুক্ত লবন সংরক্ষণ করা হয়েছিলো চল্লিশ হাজার টন। এসব কাজে যুক্ত হয় প্রচুর পরিমাণে শ্রমিক, যারা কাজের জন্য বেশ ভালো পরিমাণে একটি অর্থ পান।

এবার আসি কোরবানি উপলক্ষ্যে মাংস রান্নার জন্য বিভিন্ন মশলার বিক্রির ইকোনমিতে। প্রতি বছর দেশে ২২ লাখ মেট্রিক টন পেঁয়াজ, ৫ লাখ মেট্রিক টন রসুন আর ৩ লাখ টন আদার চাহিদা থাকে। এর উল্লেখযোগ্য অংশই ব্যবহার হয় কোরবানিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে ২০১৫-১৬ অর্থবছরে ২ হাজার ৫০০ মেট্রিক টন এলাচ, ৭ হাজার ৬০০ মেট্রিক টন দারুচিনি, ১৭০ মেট্রিক টন লবঙ্গ এবং ৩৭০ মেট্রিক টন জিরা আমদানি করা হয়েছে। কোরবানির বাজারে প্রায় এসব পণ্যের বিক্রি উপলক্ষ্যে লেনদেন হয় প্রায় ১০ হাজার কোটি টাকার।

এতক্ষণ আমরা কত টাকার লেনদেনের কথা বলেছি, আমরা নিজেরাও জানি না।

সবশেষ বলি রেফ্রিজারেটরের কথা। প্রতি বছর দেশে বছরে ১৪ লাখ ফ্রিজের চাহিদা আছে। বছরের ৩০ ভাগ ফ্রিজই বিক্রি হয় কোরবানি ঈদে। সে হিসেবে প্রতি বছর কোরবানির ঈদে প্রায় ৪ লাখ ফ্রিজ বিক্রি হয়। ফ্রিজের সবচেয়ে কম মূল্য ২০ হাজার টাকা ধরলেও প্রতি কোরবানির ঈদে শুধু ফ্রিজ বিক্রি হয়- ৮০০ কোটি টাকা।

কোরবানি ঈদের এই অবিশ্বাস্য ইকোনমি পুরোটাই দাঁড়িয়ে আছে গ্রাম-বাংলার নিম্নবিত্ত মানুষের উপর। ঈদের আনন্দ, কোরবানির ত্যাগ কিংবা মাংস বিলিয়ে দেয়ার সংস্কৃতি- এসব কিছুর বাইরেও কোরবানি ঈদকে কেন্দ্র করে গড়ে ওঠা অভূতপূর্ব এই অর্থনীতির কথা হয়ত আপনি কখনও ভাবেননি।

Address

Desh Nibash H:2/1-3/1, R:10/1, Block:A, Kafrul
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Banglai BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Banglai BD:

Share