Jong-publication

Jong-publication Life is not that which you didn't get, life is that, which you have gotten.
(1)

That can be success or failure.
চিন্তা করো — শেখ- সৃষ্টি কর 🇧🇩
│ Lᴏᴠᴇ Oɴʟʏ Gᴏᴅ, Aɴᴅ Yᴏᴜ Wɪʟʟ Sᴜᴄᴄᴇᴇᴅ.
✦ 𝐉𝐎𝐍𝐆 ✦

07/07/2026



24/06/2026




আমাদের দেশে শিক্ষার হার বাড়ছে—এটা সত্য।কিন্তু একটা প্রশ্ন কি কখনো ভেবেছেন?শিক্ষা বাড়লেও কেন বুদ্ধি, যুক্তি আর বাস্তবিক...
10/03/2026

আমাদের দেশে শিক্ষার হার বাড়ছে—এটা সত্য।
কিন্তু একটা প্রশ্ন কি কখনো ভেবেছেন?
শিক্ষা বাড়লেও কেন বুদ্ধি, যুক্তি আর বাস্তবিক জ্ঞান বাড়েছে না? কেন আমরা জ্ঞান-বিজ্ঞানী পিছিয়ে ?
স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও ক্ষমতায় থাকা সকলের ব্যাংক ব্যালেন্স, বাড়ি, গাড়ি সব কিছুর উন্নতি হয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নতি এখনো হয়নি কেন?
আজকের সমাজে মানুষের কাজকর্ম, যুক্তি-তর্ক এবং আচরণ দেখলে মনে হয়—আমরা ডিগ্রিধারী হচ্ছি, কিন্তু সত্যিকারের জ্ঞানী হচ্ছি না। যেখানে শিক্ষা আছে কিন্তু বোধ নেই ।

এই বাস্তবতাকে সামনে রেখে লেখা হয়েছে দুটি ব্যতিক্রমধর্মী বই—“শিক্ষিত ভোদাইদের বাংলাদেশ: তাইতো সব হচ্ছে শেষ” এবং “শিক্ষা ব্যবস্থার অবস্থা বাঙালির জ্ঞান-শূন্যতা”।

প্রথম বইটি একধরনের ব্যঙ্গাত্মক আয়না, যেখানে আমরা দেখতে পাই আমাদের সমাজের সেই মানুষগুলোর মুখ—যাদের আমরা প্রতিদিন দেখি কিন্তু চিনতে পারি না। এখানে দেখানো হয়েছে সেই শিক্ষিত নামধারী মানুষদের কথা, যাদের জ্ঞান ডিগ্রিতে সীমাবদ্ধ, বুদ্ধি সার্টিফিকেটে বন্দী, আর চিন্তাশক্তি প্রায় অনুপস্থিত। এই বইয়ে ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের নানা বাস্তবিক বিশ্লেষণ।

দ্বিতীয় বইটি আরও গভীর একটি প্রশ্ন তোলে—আমাদের শিক্ষাব্যবস্থা কি সত্যিই আমাদের জ্ঞানী করে তুলছে, নাকি শুধু ডিগ্রিধারী বানাচ্ছে?
এই বইয়ে আলোচনা করা হয়েছে কীভাবে আমাদের শিক্ষা-ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা ধীরে ধীরে আমাদের চিন্তাশক্তিকে দুর্বল করে দিচ্ছে, কৌতূহলকে কমিয়ে দিচ্ছে এবং আমাদেরকে জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে রাখছে। এখানে বিশ্লেষণ করা হয়েছে কেন আমরা অনেক সময় মুখস্থবিদ্যার চক্রে আটকে যাই এবং কেন বাস্তব জ্ঞান ও সৃজনশীল চিন্তা বিকশিত হতে পারে না।

এই দুইটি বই মূলত একই প্রশ্নের ভিন্ন দুই দিক তুলে ধরে— একদিকে সমাজের আচরণ ও মানসিকতার সমালোচনা, অন্যদিকে সেই মানসিকতার পেছনে থাকা শিক্ষা-ব্যবস্থার বাস্তবতা।
এই বইগুলো কোনো ব্যক্তিকে আক্রমণ করার জন্য নয়; বরং একটি মানসিকতা, একটি সামাজিক সমস্যাকে চিনিয়ে দেওয়ার জন্য লেখা। যারা নিজের সমাজকে বুঝতে চান, যারা বিশ্বাস করেন সমালোচনা মানে ঘৃণা নয় বরং সংশোধনের আহ্বান—তাদের জন্যই এই বই।
এই বইগুলো পড়ে আপনি হয়তো হাসবেন, আবার ভাবতেও বাধ্য হবেন। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা সমাজকে নিয়ে নয়—প্রশ্নটা আমাদের নিজেদের চিন্তা ও বোধশক্তিকে নিয়ে।

একটি কথা স্পষ্ট করে বলা দরকার—
এই বই লেখা বা প্রকাশ করার উদ্দেশ্য হলো বাংলার বাঙালিদের চিন্তা ও মানসিকতায় একটি ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানানো।
আমরা যেন নিজেদের ভুলগুলোকে চিনতে পারি, সমাজকে নতুনভাবে ভাবতে শিখি এবং জ্ঞান-বিজ্ঞান ও যুক্তির পথে এগিয়ে যেতে পারি—এই লক্ষ্য নিয়েই এই বই দুটি লেখা হয়েছে।
যেদিন আমরা সত্যিকার অর্থে নিজেদের পরিবর্তন করতে পারব, যেদিন আমাদের সমাজকে যুক্তি, জ্ঞান ও সচেতনতার পথে এগিয়ে নিতে পারব, এবং অজ্ঞতা ও চিন্তার অন্ধকার দূর করতে সক্ষম হব—সেদিন এই দুইটি বইয়ের আর কোনো প্রয়োজন থাকবে না।
সেদিন আনন্দের সাথেই এই বই দুটি প্রকাশ বন্ধ করে দেওয়া হবে, কারণ তখনই প্রমাণ হবে যে আমাদের সমাজ সত্যিই পরিবর্তনের পথে এগিয়ে গেছে।

লেখকঃ আব্দুল জব্বার

#বাংলাবই #বইপড়ুন #সমাজেরআয়না #শিক্ষাব্যবস্থা #বাংলাদেশেরসমাজ #চিন্তারবিপ্লব #সচেতনসমাজ #শিক্ষিতসমাজ #বাস্তবকথা #বইপ্রেমী

10/02/2026
আমরা হুজুকে বাঙালি — কোনো ঘটনা ঘটলেই আমরা হঠাৎ আবেগে ভেসে যাই, হৈচৈ করি, লাফালাফি করি; কিন্তু সময়ের সাথে সাথে সব ভুলে য...
29/01/2026

আমরা হুজুকে বাঙালি — কোনো ঘটনা ঘটলেই আমরা হঠাৎ আবেগে ভেসে যাই, হৈচৈ করি, লাফালাফি করি; কিন্তু সময়ের সাথে সাথে সব ভুলে যাই। ঠিক এমনটাই ঘটেছিল ওসমান হাদী ভাইকে ঘিরে। তাঁর হত্যার পর আমরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলাম, আবেগে ভেসেছিলাম, কিন্তু আজ ধীরে ধীরে আমরা তাকেই ভুলে যেতে বসেছি। এটাই আমাদের এক বড় দুর্বলতা — আমরা খুব দ্রুত অতীত ভুলে যাই।
এই ভুলে যাওয়ার সংস্কৃতির কারণেই আমরা এখনো দেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারিনি। আর যদি এই মানসিকতা বদলাতে না পারি, তাহলে আগামী একশো বছরেও প্রকৃত পরিবর্তন আসবে না। তাই সবার আগে আমাদের এই হুজুকে মনোভাবকে দাফন করতে হবে এবং স্থির, সচেতন ও দায়িত্বশীল জাতিতে পরিণত হতে হবে।
আর যারা ভাবছেন ওসমান হাদীর মতো রাজনীতি করবেন, তাদের মনে রাখা উচিত — আবেগ দিয়ে রাজনীতি টিকে না, বুদ্ধি দিয়ে রাজনীতি টিকে। শহীদ হওয়া নয়, বেঁচে থেকে পরিবর্তন আনা বেশি জরুরি। কারণ একজন ওসমান হাদী হারালে শোক বাড়ে, কিন্তু একজন ওসমান হাদী বেঁচে থাকলে জাতি এগোয়। রাজনীতি হোক বিবেক দিয়ে, পরিকল্পনা দিয়ে — শুধু আবেগ দিয়ে নয়।

#হুজুকে_বাঙালি #অতীত_ভুলে_যাওয়া #আবেগনির্ভর_রাজনীতি #সচেতনতার_অভাব #জাতীয়_দায়িত্ব #পরিবর্তনের_প্রয়োজন #সামাজিক_বাস্তবতা #বুদ্ধিভিত্তিক_রাজনীতি #নেতৃত্বের_সংকট #জাতির_জাগরণ #ভবিষ্যৎ_বাংলাদেশ #আত্মসমালোচনার_সময়

চ্যাট জিপিটির যখন ভুল শিকার করে।আমরা অনেক ক্ষেত্রেই চ্যাট জিপিটি ব্যবহার করি কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর দেয় ন...
20/12/2025

চ্যাট জিপিটির যখন ভুল শিকার করে।

আমরা অনেক ক্ষেত্রেই চ্যাট জিপিটি ব্যবহার করি কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর দেয় না মাঝে মাঝে সে ভুল করে থাকে, তাই কোন বিষয় সম্পর্কে যদি আপনার কিছুটা ধারণা না থাকে, তাহলে সে বিষয়টা নিয়ে সম্পূর্ণ চ্যাটজিপিটির উপর নির্ভরশীল হওয়া ঠিক নয়।

#চ্যাটজিপিটি

বাংলাদেশ বুদ্ধিমানদের দিক দিয়ে অনেক এগিয়ে,, কিন্তু বুদ্ধির ব্যবহারের দিক দিয়ে অনেক পিছিয়ে,তাই দেশ জ্ঞান বিজ্ঞানের দি...
01/12/2025

বাংলাদেশ বুদ্ধিমানদের দিক দিয়ে অনেক এগিয়ে,, কিন্তু বুদ্ধির ব্যবহারের দিক দিয়ে অনেক পিছিয়ে,তাই দেশ জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে ডুবে আছে অন্ধকারে! যদি আমরা বুদ্ধির সঠিক ব্যবহার করতাম তাহলে অন্যদের তুলনায় আমরাই সুপার হিরো হতাম। আর এই বুদ্ধির ধ্বংসের জন্য দায়ী আমাদের দুর্গন্ধযুক্ত শিক্ষা ব্যবস্থা।


#শিক্ষাব্যবস্থা #বাঙালির #বিজ্ঞান #বই

24/11/2025

কি আছে এই ভাইরাল বইটিতে
#বর্তমানের_ভাইরাল_বই
#শিক্ষিত_ভোদাইদের_বাংলাদেশ_

24/11/2025

ভূমিকম্পের সময়ের ভিডিও, দেখুন কত জোরে ভূমিকম্প হয়েছে?

#ভাইরালভিডিওシ #ভূমিকম্প

Address

Mirpur 2
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jong-publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category