01/09/2026
রঙের ক্যানভাসে গল্প বলা, আলোর ফ্রেমে মুহূর্ত ধরে রাখা আর সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ARTex, বুটেক্স-এর কার্যনির্বাহী কমিটি ২০২৬–২০২৭।
দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন স্যার, মাননীয় রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা ম্যাম, পরিচালক (শিক্ষার্থীকল্যাণ) অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান স্যার, ক্লাবের সম্মানিত মডারেটর অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম স্যার, এবং ক্লাবের সম্মানিত অ্যাডভাইজর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন শিয়াক স্যারকে।
তাঁরা সকলেই নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং ARTex-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমকে আরও গতিশীল, সৃজনশীল ও সমৃদ্ধ করতে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, শিল্প ও আলোকচিত্রের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ এবং ভিন্নধর্মী শিল্পচর্চার একটি সমৃদ্ধ পরিসর তৈরির লক্ষ্যে এই নবনির্বাচিত কমিটি ARTex-এর ঐতিহ্যকে ধারণ করে নতুনত্বের পথে এগিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর।