11/10/2025
! কিড্ডুর হোমওয়ার্ক ড্রামা!
🧠 VOID ভাইয়া: কিড্ডু! হোমওয়ার্কটা কোথায়?
😅 কিড্ডু : VOID ভাইয়া… হোমওয়ার্কটা আমি করেছি… মানে করতে চেয়েছিলাম… কিন্তু কিছু “টেকনিক্যাল” সমস্যা হয়ে গেছে। 😬
🧠 VOID ভাইয়া: টেকনিক্যাল সমস্যা? কীসের সমস্যা আবার?
😬 কিড্ডু: ভাইয়া, প্রথমে তো বিদ্যুৎ চলে গিয়েছিল। ভাবলাম, ঠিক আছে, মোমবাতি জ্বালাই। মোমবাতি জ্বালাতেই বাতাস এসে নিভিয়ে দিল। তখন বুঝলাম, প্রকৃতি আজ হোমওয়ার্কের পক্ষে না। 😇
🧠 VOID ভাইয়া: তারপর? প্রকৃতি ফিরে এলো নাকি?
😂 কিড্ডু: না ভাইয়া, তারপর তো দেখি বিড়ালটা আমার নোটবুকের উপর বসে ঘুমাচ্ছে! ওকে উঠাতে মন চাইল না। মানে, এত কিউট করে ঘুমাচ্ছিল ভাইয়া, মনে হচ্ছিল ওর স্বপ্নেও আমি হোমওয়ার্ক করছি! 🐱
🐦 STORM :
ভাইয়া, ওর বিড়ালটা কিন্তু গেম সেন্সে কিড্ডুর চেয়ে এগিয়ে থাকবে! 😆
🧠 VOID ভাইয়া : তাহলে কাল বিড়ালটাকে নিয়ে আসো, ওর কাছেই অ্যানালাইসিসটা চেক করব!
😜 কিড্ডু: ভাইয়া, সেটা পারব না… কারণ আজ সকালেই মালিহার কুকুরটা আবার নোটবুকটা নিয়ে বাইরে চলে গেছে হাঁটতে। 🐶
😂 RAREBOY : ওই কুকুরটা নোবেল পাবে ভাইয়া!
🧠 VOID ভাইয়া: ঠিক আছে কিড্ডু, এখন বলো শেষ অজুহাতটা কী?
😅 কিড্ডু: ভাইয়া, আসলে আমি হোমওয়ার্কটা ফোনে লিখেছিলাম, কিন্তু ফোনটা চার্জে ছিল… চার্জারটা আবার আম্মুর রুমে, আম্মু তখন ঘুমাচ্ছিল। আমি ভাবলাম, ওকেও ডিস্টার্ব না করি। মানে, হোমওয়ার্কের প্রতি আমার এত রেসপেক্ট! ⚡
🧠 VOID ভাইয়া: তুই না, তোর অজুহাতগুলোই একদিন ইতিহাসের বইতে উঠবে কিড্ডু!
💬 YAHOO21 :
ভাইয়া, আমার মনে হয় কিড্ডুকে একদিন “Excuse Coach” বানানো উচিত। টিমে নতুন রোল খুলে ফেলেন!
🔥 MALIHA:
ভাইয়া, আমি জানি কিড্ডু গতকাল রাতে কোথায় ছিল, আমাকে যদি PIZZA কিনে না দেন তাইলে কিন্তু আমি কমুনা🙂
😎 কিড্ডু: ( বইন, তোরে আমি ডেইলি Pizza খাওয়াব।) ভাইয়া, তাহলে নাম্বার না দিলেও অন্তত ক্রেডিটটা দিয়ে দেন, “Creative Excuse of the Year”!