Laughter Is The Best Medicine

Laughter Is The Best Medicine Live With Laugh

07/08/2023
07/08/2023
16/05/2020

আমেরিকার করোনা ভাইরাস ফোন করেছিল বাংলাদেশের করোনা ভাইরাসকে।
বাকীটা ইতিহাস !

বাংলাদেশের করোনাঃ ভাই সালাম কেমন আছেন?

আমেরিকার করোনাঃ তুই আর কথা কইস না, মান ইজ্জত তুই রাখলি কিছু? তোর পারফরম্যান্স দেইখা তোরে নিজের ভাই পরিচয় দিতেও লজ্জা হয়, যেখানে আমি আমেরিকান গুলারে হোয়ায় দিতেছি আর তুই? তোর দেশের লকডাউন পর্যন্ত তুইলা দিতেছে, ছি ছি, কি করলি তুই ভাই!!!

বাং করোনাঃ ভাই আমার কি দোষ? এই দেশের মানুষ নিজেরাই বড় ভাইরাস ভাই, আপনি নিজে না দেখলে বিশ্বাস করবেন না ভাই। প্রথম সমস্যা হইলো ভাই এগো ভিতরে ঢুইকাতো মাংসই খুইজা পাই না, গলা থিকা পেট পর্যন্ত ধুলার স্তর ভাই, এরা নিঃশ্বাসে অক্সিজেন নেয় না ভাই, ধুলা নেয়, ভিতরের সব কাদা দিয়া মাখামাখি ভাই।

আ করোনাঃ তুই মাংস পাস না অন্য ভাইরাস কেমনে পায়?

বাং করোনাঃ ঘোড়ার আন্ডা পায় ভাই, ভিতরে ঢুইকা দেখি বড় ভাইরা সব আমারে নিয়া হাসাহাসি করতেছে?

আ করোনাঃ বড় ভাই কেডায় আবার?

বাং করোনাঃ আরে এইডস ভাই, ক্যান্সার ভাই, হাপানি ভাইরা। বাঙালির বডির মইধ্যে ঢুইকা দেহি বড় ভাইরা সব কানে ধইরা খাড়ায় রইছে, আমারে দেইখা তারা হাসতে হাসতে কয় পুরান পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানি।

আ করোনাঃ কস কি? বাঙালির এ্যান্টিবডির এত পাওয়ার কেমনে? হালারাতো না খাইয়া থাকা জাতি!

বাং করোনাঃ ভাই বাঙালি জাতির মতো খাইওন্না জাতি নাই ভাই, ঘুম থিকা উইঠা এগো খাওয়া শুরু, খাইতে খাইতে ঘুমায় ভাই। কিছু না থাকলে মুড়ি নামে একটা মাল খায় ভাই যেইটার কোন স্বাদ নাই, ঘ্রান নাই, ভিটামিন নাই তাও ওগো সামনে খালি রাখবেন দেখবেন গরুর মতো চাবাইতেই থাকবো।

আ করোনাঃ ফালতু বুঝ দিবিনা তুই আমারে। এতো খাইলে ওগো দেশে এতো রোগ বালাই কেন? এতো হাসপাতাল কেন?

বাং করোনাঃ ভাই খায়তো সব ভেজাইল্লা খাওন। পোড়া তেলে ভাজা, ধুলায় ভাজা, মাছিতে হাগা, পচা জিনিস খায় ভাই। আর ফরমালিন ছাড়াতো কোন খাওয়নই নাই। ওগো এ্যান্টিবডি জন্মের পর থিকা খালি মারামারি কিলাকিলির মইধ্যে বড় হইছে ভাই। আমি ঢুইকা কিছু কইও নাই এ্যান্টিবডি আইসাই আমারে থাপড়ান শুরু করছে ভাই। ওগো এ্যান্টবডি খুব ডিস্টার্বড ভাই।

আ করোনাঃ কস কি? এতো ডেনজারাস জাতি...

বাং করোনাঃ ডেনজারাস কি কমু ভাই, এই খানে একটা ডিস্টিক আছে, নাম নিলে মামলা করবো, নাম না নেই, ওই ডিস্টিকে ভাই ছাগল রাহা নিয়া মার্ডার হইয়া যায় ভাই, লুডু খেলা নিয়া কোপাকুপি করে ভাই।

আ করোনাঃ খাইছেরে। এতো দেখি পুরা কোপাকুপি জাতি। আচ্ছা বুঝতে পারছি ভাই, কিন্তু তবু একটু দেখ মানে...

বাং করোনাঃ ভাই চেষ্টাতো কম করতাছি না, কিছু কিছু ঘটনা ঘটে এগুলো দুনিয়ার অন্য কোন করোনা ভাইর ফেইস করতে হয় নাই ভাই। ওইদিন ভাই এক করোনা ভাইরাস অনেক কষ্টে একজনের মাস্কে বসছে মাত্র, ভাইরে ভাই এমন গন্ধ মাস্কে, গন্ধেই সেই ভাইরাস ভাই মইরা গেছে।

আ করোনাঃ কস কি? এত গন্ধ? কেন এতো গন্ধ কেন? হালারা দাত মাজে না?

বাং করোনাঃ ভাই দাত রেগুলার মাজে কিনা জানি না, তয় বাসায় সবাই ভাই এক মাস্ক ব্যাবহার করে ভাই। বাপে মাস্ক পইরা বাজারে যায়, বিড়ি খাইতে খাইতে বাসায় আহে, আহার পর পোলায় হেই মাস্ক পইরা আবার গার্লফ্রেন্ডের লগে দেখা করতে যায়, আইলে মায় আবার হেই মাস্ক পইরা বইনের বাড়ী যাই, বিতিকিচ্ছিরি অবস্থা ভাই, এইডা যে ছাতা বদনা না হেগো কে বুঝাইবো।

আ করোনাঃ ভাইরে ভাই, শুইনাই তো আমার বমি আসতেছেরে।

বাং করোনাঃ ভাই এগুলা কিছু না, ওইদিন এক করোনা ভাইরাস একজনের মুখে মাত্র ঢুইকা আমারে কল দিছে, ২ ঘন্টার মধ্যে সেই ভাই মারা গেল।

আ করোনাঃ কেন? গন্ধওয়ালা মাস্ক পরছিল?

বাং করোনাঃ না ভাই, এইখানে একটা নদী আছে নাম বুড়িগঙ্গা। ওই নদীর পানি দিয়া কুলকুলি করছিল ভাই।

আ করোনাঃ কস কি? নদীর পানি দিয়া কুলকুলি করলে আমরা মরবো কেন, আমরা কি এতোই দূর্বল ব্যাটা?

বাং করোনাঃ ভাই দুনিয়ার এমন কোন ব্যাকটেরিয়া, ভাইরাস নাই যেগুলা এই নদীর পানিতে নাই। পানি না বইলা আপনি কইতে পারেন এইটা ভাইরাস আর ব্যাকটেরিয়ার জুস। সেই পানি দিয়া এই জাতি গোসল করে কুলকুলি করে ভাই। আর আপনি আমারে কন আমরা কি করতেছি? জীবনের ঝুকিতে পড়ছি ভাই এই দেশে আইসা।

আ করোনাঃ ভাইরে ভাই, এ কোন জাতি!!! ভাই তোর উপর আর কোন রাগ অভিমান নাই, তুই বাইচা আছোস ওই দেশে এই জন্যই আমি খুশি।

18/12/2016

বল্টু: এই শার্টটার দাম কত....?
দোকানদার: ৭০০ টাকা।
বল্টু: ২০০ টাকা হবে ভাই?
দোকানদার: কি যে বলেন!!! না, এত কমে হবে না।
বল্টু: তাহলে ২২০ টাকা রাখবেন?
দোকানদার: না, একদাম ৫০০ টাকা। নিবেন?
বল্টু: না, আমি ৩০০ দিবো।
দোকানদার: শেষ দাম ৪০০। হলে নিয়ে যান।
বল্টু: না ভাই, শেষ দাম ৩৫০ হলে বলেন। নাইলে আমি যাই।
দোকানদার: আচ্ছা নিয়া যান।...
বল্টু শার্ট হাতে নিয়া দিল এক দৌড়
দোকানদার: কিরে, শার্ট যখন চুরিই করবি, তাহলে এতক্ষণ দামাদামি করলি কেন?
বল্টু: আরে, দামাদামি না করলে তোমার ৭০০ টাকা লস হত!এখন ৩৫০ টাকা লস হইছে....

12/12/2016



Rahmatullah Imon

বল্টু সিদ্ধান্ত নিল গ্রামের অশিক্ষিত লোকেদের পড়াশোনা
শেখানো হবে-- সেইমত বল্টু গ্রামে গিয়ে পড়াচ্ছে...... .

'A' for অ্যাপেল, 'B' for বল.....

কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না(!) তখন বল্টু ভাবনা চিন্তা করে অন্য এক উপায় বার করলো।

বল্টু পড়াতে লাগল.....

'A' for অপুর মা

'B' for বল্টুর মা

'D' for দুলালের মা

'M' for মুন্নির মা

'P' for পাপ্পুর মা

'T' for টুনির মা....... .

কয়েকদিন পর বল্টু ভাবলো, এদের পরীক্ষা নেওয়া যাক। বল্টু বোর্ডে 'W' লিখে এক লোককে জিজ্ঞাসা করলেনঃ

বলো তো, এটা কি লেখা আছে??

লোকটি বললঃ স্যার, দেখে তো মনে হচ্ছে,,
মুন্নির মা উল্টে শুয়ে আছে!

11/12/2016

আমরা যারা 1990 সালের আগে জন্মেছি তারা বিশেষ ভাগ্যবান আজকের পৃথিবীতে..

কেন?? 💭💭💭💭💭💭💭💭
....আমরা সমস্ত প্রযুক্তির ব্যবহার জানি এবং উপভোগ করি ......!!!

কিন্তু .....
👍

আমরা কখনো বইয়ের পাহাড় মাথায় করে বিদ্যালয় যাই নি।

👌আমাদের মা বাবাকে কখনো আমাদের পড়াশোনার চিন্তায় নিজেদের জীবন ব্যতিব্যস্ত করতে হয় নি...!

👍 স্কুলের পরেও সূর্যাস্ত পর্যন্ত বন্ধুদের সাথে চুটিয়ে খেলতাম প্রান খুলে.....

👍 আমরা প্রাকৃতিক বন্ধুদের সাথে জীবন কাটাতাম, net friends দের সাথে নয়......।
👍

যখনই তৃষ্ণার্ত থাকতাম মন খুলে কল থেকে জল খেতাম, জীবানুর ভয়ে pure it থেকে নয়.. ✌✌✌✌✌

তাও অসুস্থ হয়ে পড়ি নি💪💪💪💪।

👍 আমরা ১ টাকার আইসক্রিম ৪ জন ভাগ করে খেয়েও পেট খারাপ করে বসি নি।💥💥💥

👍 আমরা প্রতিদিন পেট ভরে ভাত আর প্রান খুলে মিষ্টি খেয়েও মোটা হয়ে পড়ি নি।😇😇😇😇

👍 খালি পায়ে জমিতে ফুটবল খেলা সত্বেও পা ভেঙে ফেলিনি💫💫💫💫💫💫।

👍সুস্থ থাকার জন্য কখনো revital দরকার হয় নি 👮👮👮👮👮।

👍 খেলনা আমরা নিজেরাই বানিয়ে খেলতাম 👬👬👬👬।

👍 মা বাবার কাছে থেকেই মানুষ হয়েছি, mentor দরকার হয় নি ।

👌আমরা সব ভাই বোনেরা একরকম জামা কাপড় পরে মজা পেতাম ..common বলে নয়....

একরকম হওয়ার আনন্দে..
😍😍😍😍😍😍

👍 শরীর খারাপ হলে ডাক্তার আমাদের কাছে আসতো, আমরা ওই অবস্থায় যেতাম না।😷😷😷😷

👍 আমাদের কাছে মোবাইল, DVD's, Play station, Xboxes, PC, Internet, chatting ছিল না

কারন আমাদের কাছে সত্যিকারের বন্ধু আছে ।

👍 বন্ধুকে না জানিয়ে তার ঘরে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করে মজা পেতাম । কখনো ফোন করে appointment নিতে হয় নি।
😎😎😎😎😎😎😎

We are not special, but we are fortunate and enjoying generation
👍
যখন আমরা ছোট ছিলাম
🙋💁
হাতগুলো জামার মধ্যে
ঢুকিয়ে নিয়ে বলতাম,
আমার হাত নেই,

একটা পেন ছিল,
যার চার রকম কালি,
আর আমরা তার চারটে
বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম,
🏠🚪
দরজার পিছনে লুকিয়ে
থাকতাম কেউ এলে চমকে দেব বলে,
সে আসতে দেরি করছে
বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম,
🌙🏃
ভাবতাম আমি যেখানে যাচ্ছি,
চাঁদটা ও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে
,
💡👆
সুইচের দুদিকে আঙুল চেপে অন্-অফ এর মাঝামাঝি ব্যালেন্স
করার চেষ্টা করতাম,
💧💧
দু -ফোটা জল ফেলে
রেস করাতাম,
কোনটা গড়িয়ে আগে নীচে পড়ে,
☔🍀
বৃষ্টি হলে ছাতা না নিয়ে কচু বা কলাপাতা মাথায় দিয়ে বলতাম,
দ্যাখ জল গায়ে লাগছে না,
🎒
তখন আমাদের শুধু একটা জিনিসের খেয়াল রাখার দায়িত্ব ছিল,
সেটা হল স্কুলব্যাগ,
🙇🏉🌱
ফলের দানা খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম,
পেটের মধ্যে এবার গাছ হবে,
🏡🏃
ঘরের মধ্যে ছুটে যেতাম,তারপর কি দরকার ভুলে যেতাম,
ঘর থেকে বেরিয়ে আসার পর মনে পড়ত....
👦👧
মনে আছে ❓
👭👬👫
যখন আমরা ছোট ছিলাম তখন ধৈর্য্য সহ্য হতনা যে কবে বড় হব,
👨👩👴👮👳👲👷
আর এখন মনে করি, কেন যে বড় হলাম ❗
🙆🙅💁🙋
Childhood was the best part of our life.
📃📄
আমি জানি তুমি এগুলো পড়ছো,
আর তোমার মুখে হাসি ফুটে উঠেছে,
ছোটবেলায় সবথেকে বেশিবার জিজ্ঞাসিত প্রশ্নটার উত্তর আমি পেয়েছি অবশেষে...
🎅
-তুমি বড়ো হয়ে
কি হতে চাও❓❔❓
🚣🚴🏊
উত্তর-

আবার ছোট হতে চাই৷

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laughter Is The Best Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share