10/08/2015
সংশোধনীঃ বিভিন্ন মাধ্যমের সূত্র ধরে গতকাল আমরা জানিয়েছিলাম ইনজুরিতে পড়ে নেইমার দুই সপ্তাহের জন্য বাইরে । পরবর্তীতে জানা যায় মূলত ঠিক ইনজুরিতে পড়ে নয় বরং গলায় ভাইরাসজনিত ব্যথার (মাম্পস) কারণেই তাকে আগামী দুই সপ্তাহ বাইরে থাকতে হবে ।
উল্লেখ্য, মাম্পস এক ধরনের ভাইরাসজনিত রোগ যার কারণে থুতনির নিচ থেকে গলা পর্যন্ত ফুলে যায় ।