11/07/2025
পুরান ঢাকার রক্তাক্ত বিকেল…
মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকে, মানুষের ভিড়ের মাঝেই পিটিয়ে মারা হলো লাল চাঁদ ওরফে সোহাগকে।
ইট-পাথর দিয়ে থেঁতলে দেওয়া হলো মাথা।
মরদেহের ওপরও চললো বর্বরতা, যেন এই দেশে আইনের নাম নেই, নিরাপত্তার বালাই নেই!
লোকজন দেখেছে—চোখের সামনে এমন নৃশংসতা।
কেউ এগিয়ে আসেনি।
পাশেই ছিল আনসার ক্যাম্প—তারা নীরব, নিশ্চুপ।
এই নীরবতাও এক ধরনের অপরাধ নয় কি?
ভিডিওতে স্পষ্ট দেখা গেছে কারা করেছে!
তারা কে কোন দলের—সেটা গুরুত্বপূর্ণ না।
কারণ, সন্ত্রাসীরা কোনো দলের হয় না—তারা কেবল হত্যাকারী, তারা সমাজের শত্রু।
এই রাষ্ট্র যদি ৩ দিনের মধ্যে তাদের গ্রেপ্তার করতে না পারে—
তাহলে প্রশ্ন থেকে যায়,
এই সরকার আমাদের নিরাপত্তা দেবে কিভাবে?
এই সরকার দরকার কি আমাদের?
আমরা চাই বিপ্লবী সরকার—
যে সরকার সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
আজ যারা দেখেছে, চুপ থেকেছে—তারাও দায় এড়াতে পারে না।
সবাই অপরাধী।
জাগো বাংলাদেশ!
সন্ত্রাসের বিরুদ্ধে এক হও!
আজ যদি মুখ না খোলো—আগামীকাল হয়তো তোমার লাশ পড়ে থাকবে রাস্তায়…
আর সবাই চেয়ে দেখবে—নীরবে, নিশ্চুপে।
#সোহাগ_হত্যা
#মিটফোর্ড_হাসপাতাল
#ঢাকার_অপরাধ
#বাংলাদেশ_জাগো
#সন্ত্রাসের_বিরুদ্ধে
#আইনের_শাসন_চাই
#নিরাপত্তা_চাই