RadioMunni.com

RadioMunni.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RadioMunni.com, Arts and entertainment, Dhaka.

12/12/2019

Hello Bangladesh...

যেকোন বিষয়ে ভালো করে শুনার পর, মন্তব্য করাটাই বুদ্ধিমানের কাজ৷
20/10/2017

যেকোন বিষয়ে ভালো করে শুনার পর,
মন্তব্য করাটাই বুদ্ধিমানের কাজ৷

27/08/2016

প্রতিটা মেয়েকে জীবনে তিনটা গুরুত্বপূর্ণ
ঘটনার মধ্য দিয়ে যেতে হয়:

#প্রথমটা হচ্ছে 'পিরিয়ড':

সদ্য যৌবনপ্রাপ্ত মেয়েটা হঠাৎ খেয়াল করে তার শরীরে কিছু একটা পরিবর্তন হচ্ছে.. সে ভাবে তার বুঝি কোনো মরণব্যধি রোগ হয়েছে, সে হয়তো আর বাঁচবেনা.. কিন্তু তারপর মেয়েটা তার মায়ের কাছে জানতে পারে এটাই তার নারীত্বের আসল বহিঃপ্রকাশ..তার ভয়টা তখন কেটে যায়.. প্রতিমাসের কিছু নির্দিষ্ট দিনে কতোটা অসহনীয় ব্যথা তাদের সহ্য করতে হয় জানেন? এই ব্যথা নিয়েই সে ঘরের সকল কাজ করে, পড়াশোনা করে, স্কুল-কলেজে যায়৷

#দ্বিতীয় ঘটনাটি 'বিয়ে':

একটা মেয়ে জন্মের পর থেকে যেই পরিবেশে বেড়ে উঠে, যে পরিবারের মানুষগুলো ছাড়া সে একদিনও কল্পনা করতে পারেনা, হঠাৎ তাদেরকে ছেড়ে সম্পূর্ণ অচেনা এক পরিবারে তাকে যেতে হয়৷ নিজের আপন স্বত্বা কে সম্পূর্ণ ভুলে গিয়ে সেই অজানা মানুষগুলোকে আপন করে নিতে হয়৷ এজন্যই মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করতে চায়না৷
বাবা মা বিয়ের কথা বললেই এড়িয়ে যায়৷

#তৃতীয় ঘটনাটি হলো "মা" হওয়া:

মা হওয়া মেয়েদের জন্য নিঃসন্দেহে আনন্দের ঘটনা৷ কিন্তু এই প্রক্রিয়া টা তারচেয়েও অনেক কষ্টের৷ নিজের আরাম-আয়েশ, ঘুম, শান্তি বিসর্জন দিয়ে কী কষ্টের সাথে সেই ১০টা মাস অতিক্রম করতে হয়, তারপর মৃত্যুর ঝুঁকি, সন্তান জন্ম দেওয়াটা কতোটা বেদনাদায়ক ঘটনা সেটা আমরা পুরুষদের বোঝবার কথা নয়৷
মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় কেনো জানেন? পুরুষ হয়ে জন্মেছি বলে৷ কারণ ছেলেদের জীবনে তো তেমন কিছুই ত্যাগ করতে হয়না
অথচ একটা মেয়েকে জন্মের পর থেকে কষ্ট যন্ত্রণা মেনে নিয়ে শুধু ত্যাগই করতে হয়৷
ছেলেদের জীবনে পিরিয়ড হয়না৷ যদি হতো তাহলে আমরা কতোটা অধৈর্য্য হয়ে যেতাম ভাবতে অবাক লাগে৷ সামান্য হোস্টেল বা মেস এ থাকা যেখানে ছেলেদের জন্য অসহ্যকর, সেখানে নিজের পরিবার ছেড়ে অজানা পরিবারের সাথে নিজেকে মানিয়ে নেওয়া ছেলেদের জন্য অকল্পনীয়৷ একটু মাথা ব্যথা হলে আমরা পড়াশোনা খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে অস্থির হয়ে যাই, সেখানে অসহনীয় ব্যথা সহ্য করে বাচ্চা জন্ম দেওয়া ছেলেদের জন্য কল্পনাতীত৷

#তারপরও ছেলেদের বোঝা উচিত:

☞ একটা মেয়ে বিয়ের সময় পিতৃভূমি ত্যাগ করে, নিজের পরিবার ত্যাগ করে তোমার জন্য৷

☞ বিয়ের পর নিজের নামের শেষে তোমার নাম যোগ করে সেটাও তোমার জন্য৷

☞ তোমার সাথে শশুর বাড়িতে আসে, তোমার সাথে সংসার শুরু করে৷

☞ তোমার জন্যই সে প্রেগন্যান্ট হয়৷ প্রেগন্যান্সি তার শরীর পরিবর্তন করে এবং তার আরাম হারাম করে দেয়৷

☞ বাচ্চা জন্ম দেওয়ার সময় অসহনীয় যন্ত্রণা সহ্য করে মৃত্যুর ঝুঁকিও নিয়ে থাকে৷

☞ এমনকি সে যেই বাচ্চা জন্ম দেয় সেও তোমার নাম বহন করে৷

☞ সে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সব কাজ করে, রান্না করে, তোমার ঘর পরিষ্কার করে, তোমার মা বাবার সেবা করে, বাচ্চাদের যত্ন নেয়, বিপদের সময় তোমাকে সাহস দেয়, তোমার মন চিন্তামুক্ত রাখে, পরিবারের সবকিছু দেখাশোনা করে৷

☞ তার শখ আহ্লাদ শরীর স্বাস্থ্য সবকিছুর কথা ভুলে গিয়ে শুধু তোমার জন্যই নিজেকে নিয়োজিত রাখে৷

#সুতরাং ঐ মেয়েটা কি একটুও প্রশংসা পাওয়ার যোগ্য নয়? যে মেয়ে এতোটা ত্যাগ স্বীকার করে তার সাথে মধুর ব্যবহার করা আমাদের উচিত নয় কী?
তাই সবসময় তোমার স্ত্রী কিংবা প্রিয়তমার সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করিও৷ তার সবকিছুতে সবসময় Appreciate করিও৷ তাকে নিয়ে সবসময় গর্ববোধ করিও৷ তোমার মা-বোন, নানী-দাদীর দিকে একবার তাকাও দেখবে
নারীজাতি কতো মূল্যবান!! কতো সম্মানিত!!
পৃথিবীর সমস্ত গুণবাচক বিশেষণ শুধু নারীর জন্যই৷ "মায়াবতী" শব্দটি শুধু নারীদের জন্যই প্রযোজ্য৷ পৃথিবীর সকল মায়া-মমতা নারীদের কাছেই পাওয়া যায়৷ তাই নারীর এই ত্যাগ স্বীকারের জন্য তাদের শ্রদ্ধা করো৷ কোনো সহানুভূতি নয় বরং তাদের প্রতি সম্মান আর ভালোবাসা প্রদর্শন করো৷ কারণ একজন নারীর মাধ্যমেই তুমি পৃথিবীর আলো দেখেছো৷

27/03/2016

স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি এখন সীমান্তের ওপাড়
হতে শিখিয়ে দেয়া বুলি !
স্বাধীনতা তুমি এখন কতগুলি হুতুম
পেচ্যার আর জুতা পেটা খাওয়া ইদুরের
লাফা লাফি।
স্বাধীনতা তুমি এখন, মৃনাল কান্তির
পরিত্যাগত অসভ্য ফাত্রা বেটির
মনগড়ানো বুলি!
স্বাধীনতা তুমি এখন, পাক বাহিনীর
ভাতা খাওয়া পরিবারের অমৃত মিথ্যে
শ্লোগান,
স্বাধীনতা তুমি এখন, গণতন্ত্রের নামে
ফেরি ওয়ালাদের আযান!!
স্বাধীনতা তুমি এখন, অবৈধ সন্তানদের
লুটে পুটে খাওয়ার স্বস্র হাতিয়ার!
স্বাধীনতা তুমি এখন, দোতরা পাতা
খাওয়া কতগুলি পাগলের উন্মাদনা,
স্বাধীনতা তুমি এখন, বেশ্যাদের
স্বাধীনতার চেতনে চেতনার উত্তেজনা.
স্বাধীনতা তুমি এখন, অশিক্ষিত ও
জ্ঞান পাপীদের বানানো মনগড়া
ইতিহাস,
স্বাধীনতা তুমি এখন, সত্যবাদিকে করা
বিদ্রুপ ও মহা উপহাস!
স্বাধীনতা তুমি এখন, কন্ঠ রোধে গলা
টিপে ধরা হায়েনার দল
স্বাধীনতা তুমি এখন, মুক্তিকামী
মানুষের মুখে বুটে চেপে ধরা মনোবল।
স্বাধীনতা তুমি এখন, দখল দ্বার হত
দরিদ্র মানুষের স্বম্ভল,
স্বাধীনতা তুমি এখন, বাহুবলে অবলা
নারীর বস্র হনন করা!
স্বাধীনতা তুমি এখন, টাকার কেনা
সাক্ষী দিয়ে, সৎ মানুষকে অসৎ প্রমান
করা .
স্বাধীনতা তুমি এখন, ইচ্ছে হলেই
নিশ্ব্পাপ শিশুকে ও রাজাকার উপাধি
দেয়া।
স্বাধীনতা তুমি এখন, ঘুষের মাধ্যমে ভুয়া
লোকদের মুক্তিযুদ্ধার সনদ পত্র দেয়া,
স্বাধীনতা তুমি এখন, বীরসেনাদের
রাজাকার সাজিয়ে সংসদে ঘোষণা
দেয়া।
স্বাধীনতা তুমি এখন ব্যাঙ্ক ডাকাতের
ভাই বোনদের একান্ত মালিকানা!
স্বাধীনতা তুমি এখন, দেশীয় শত্রুদের
মুখে অহরহ মিথ্যে চেতনা।
স্বাধীনতা এখন তুমি নব বধুর- বিধবা
বেশে চিরকালের কান্না ,
স্বাধীনতা এখন তুমি, জন্মগত নব শিশুর
এতিম হওয়ার যন্ত্রণা।
স্বাধীনতা, হায়রে স্বাধীনতা! এই কি
ছিল বীর যুদ্ধাদের অর্চনা?
স্বাধীনতা তুমি এখন, সত্যি কবলিত
কতগুলি অত্যাচারীর পেতাত্মাদের
মিথ্যের বেড়াজালে!
স্বাধীনতা তুমি এখন, প্দ্পিষ্ট্র তুমি
কতগুলি শুয়োর শুকুনের রহস্য ঘেরা সুক্ষ
পদতলে!!

27/03/2016

স্বাধীনতা তুমি
ধর্ষিতা নারীর গলাকাটা লাশ,

স্বাধীনতা তুমি
রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের প্রয়াস৷

স্বাধীনতা তুমি
দুর্নীতির কালো হাত,

স্বাধীনতা তুমি
রাজনীতির নামে অযথা রক্তপাত৷

স্বাধীনতা তুমি নারীর নগ্নদেহ,
স্বাধীনতা তুমি আর্টিস্ট দের কেহ?

স্বাধীনতা তুমি চোরের খনি,
স্বাধীনতার নামে ধার্মিক হয়রানি।

স্বাধীনতা তুমি বড়ই স্বার্থপর,
স্বাধীনতা তুমি
ঘুচাবে না এ অন্ধকার?

স্বাধীনতা তুমি দু'নারীর অলংকার,
স্বাধীনতা তুমি
বাস্তব রূপে কবে ফিরবে এই
বাংলায় আবার?

27/03/2016
23/03/2016

যদি কারো প্রোফাইল ছবি পরিবর্তন করতে ইচ্ছা,আগ্রহ, থাকে তবে....
http://lemonthemes.com/islamic/facebook/
এই লিঙ্ক থেকে প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন।

রাষ্ট্র ধর্ম ..............     এই যে বিটিভি কিংবা বেতারে আযান প্রচার করা হয়- এটা 'রাষ্ট্রধর্ম ইসলাম' থাকার কারনেই বাধ্...
23/03/2016

রাষ্ট্র ধর্ম ..............

এই যে বিটিভি কিংবা বেতারে আযান প্রচার করা হয়- এটা 'রাষ্ট্রধর্ম ইসলাম' থাকার কারনেই বাধ্য হয়ে করা হয়। তা নাহলে আযানের সময়টাতেও নাচ-গান-সিনেমা দেখানো হত। এখনো প্রশাসনের কোন কাজ শুরুর পূর্বে কুরআন তেলাওয়াত করা হয়, কেন জানেন? কেবলমাত্র 'রাষ্ট্রধর্ম ইসলাম' থাকার কারনে। স্কুল-কলেজের ছাত্রীদের ইউনিফর্মে ওড়না রাখা অনেকটা বাধ্যতামূলক কেন জানেন? রাষ্ট্রধর্ম ইসলাম থাকার কারনে। সংবিধানে ইসলাম থাকার গুরুত্ব অনেকেই অনুধাবন করতে পারছেন না। তারা বলছেন- যে সংবিধানে ইসলামের কোন নামগন্ধই নেই, সেখানে ইসলাম রাষ্ট্রধর্ম থাকলেই কি আর না থাকলেই কি? আমি তাদেরকে বলতে চাই- থাকা এবং না থাকা যদি সমান হত- তাহলে নাস্তিকরা এটা অপসারন করার জন্য কোটি কোটি টাকা খরচ করত না, আদালতে রিট দায়ের করত না, এত প্রচার প্রচারনা চালাতো না। অবশ্যই এর গুরুত্ব আছে, যা আমরা পুরোপুরি অনুধাবন করতে না পারলেও ওরা পারছে। কারন ওরা আমাদের চেয়ে অনেক ফাস্ট এবং দূরদৃষ্টি সম্পন্ন।
এদেশের আইনকানুন পুরোপুরি ইসলামসম্মত নয়- এই অজুহাত দেখিয়ে যেটুকু আছে সেটুকুও বিসর্জন দিতে হবে এমন যুক্তির পক্ষে নই আমি। নাই মামার চেয়ে আপাতত কানা মামাই ভাল। তাহলে এই কানা মামাকে অন্তত একদিন সুস্থ মামায় পরিণত করার আশা থাকে।
হয়তো জানেন, একটা সময় তুরস্কে আরবীতে আযান দেয়া নিষিদ্ধ ছিল। এই আইনটা জারী করার পূর্বে সবার আগে কিন্তু ঐদেশে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দিতে হয়েছিল।
সংবিধানে এই একটা পরিবর্তন ভবিষ্যতে আরো অসংখ্য ইসলামবিদ্বেষী আইন জারীর সুযোগ করে দেবে। আসলে এটা বাস্তবায়নের মাধ্যমে সেক্যুলাররা এক ধাপ এগোতে চাইছে, এতে সফল হলে পরবর্তী ধাপে চলে যাবে। নাস্তিকরা দেখতে চাইছে- দেশের মানুষ এটাকে কিভাবে নেয়। যখন তারা দেখবে সাধারন মানুষের মধ্যে এটা নিয়ে কোন প্রতিক্রিয়া নেই তখন তারা আরো দুঃসাহসী হয়ে উঠবে। আরেকটু বেশি মাত্রার ইসলামবিদ্বেষী আইন জারী করার উদ্যোগ নিবে। তাই এই ষড়যন্ত্র ঠেকানোর এখনই উপযুক্ত সময়। দেরী হয়ে গেলে আর কিছুই করার থাকবে না।
আমি মনে করি, সংবিধানে রাষ্ট্রধর্ম থাকার এই ইস্যুটা তাসকিন-সানির ইস্যুর চেয়ে হাজারগুন বেশি গুরুত্বপূর্ণ তো বটেই, এমনকি রাষ্ট্রের ৮০০০ কোটি টাকা চুরি গেলেও এতটা ক্ষতি হবে না যতটা ক্ষতিগ্রস্থ হতে হবে 'রাষ্ট্রধর্ম ইসলাম' তুলে দিলে। পুরো সমাজ এবং জাতি- বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম এর দ্বারা ভূক্তভোগী হবে।

15/03/2016

""ঘুমাও মুসলমান ঘুমাও।।

আগামী ২৭ মার্চ সংবিধান থেকে
রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলার
ষড়যন্ত্র চূড়ান্ত।।

এরপরেও আমরা নাকে তেল
দিয়ে ঘুমাচ্ছি।।

আফসোস!!
৯০% মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম
ইসলাম থাকছেনা।।

কিন্তু আমরা সবাই টি টুয়েন্টি
বিশ্বকাপ নিয়ে মাতোয়ারা।।

হায়রে মুসলমান!!!

এখনোব্দী কেউ কোন প্রতিবাদ
করছে না।।

কোথায় আজ নামধারী
আশেকে রাসুলেরা??

আসুন, দল মত নির্বিশেষে
আমরা সবাই আন্দোলন করি।।

এ দেশের রাষ্ট্রধর্ম ইসলাম
ছিল,আছে,থাকবে।।

আমরা যে যেই দলের হইনা
কেন।।।
আমাদের পরিচয় একটাই।।
আমরা মুসলমান।।

ভুলে যাবেন না ভাইজান
আমরা আওয়ামীলীগ, বি এন পি
জামাত,জাসদ,বাসদ,
যে যেই দলই করিনা কেন।
আমাদের কালেমা এক।
আলাহ এক।
বিশ্বনবী আমাদের নেতা।।

আর তাই,আসুন।।।
সবাই সব ভেদাভেদ ভুলে গিয়ে
কাধে কাধ মিলিয়ে প্রকৃত
মুসলমান হিসেবে বজ্রকন্ঠে
প্রতিবাদ গড়ে তুলি।।।

মনে রাখবেন,এর প্রতিবাদ যদি
আপনি আমি না করি তবে
আমরা মুসলমান হিসেবে
কাল কিয়ামতের ময়দানে দাড়াতে
পারবনা।।।

এখনো সময় আছে,,
সময় এসেছে ঈমানের
পরীক্ষা দেয়ার।।।

আসুন,ঈমানের পরীক্ষা দিতে
ময়দানে একত্রিত হই।।

আর এ ময়দানে গেলে
বাঁচলে গাজী,মরলে শহীদ।।

আবারো বলতেছি,আসুন
দুই দিনের দুনিয়াকে ভুলে
পরকালের জীবনের জন্য
সজাগ হয়ে নিজেদের ময়দানে
উপস্থাপন করি।।

15/03/2016

হ্যাঁ...রাত থেকে অনলাইনে যে ভিডিওটি নিয়ে তোলপাড় চলছে সেই ভিডিওর কাহিনী বলছি..

'পার্কে জোনায়েদ নামের একটি বখাটে ছেলে এক কলেজ পড়ুয়া ছাত্রকে অমানবিক ভাবে মারছিলো...
....আর পাশে এক জন ভিডিও করছে...আশেপাশের লোকজন তামাশা দেখে চলে যাচ্ছে!!

হ্যাঁ...রাত থেকে অনলাইনে যে ভিডিওটি নিয়ে তোলপাড় চলছে আমি সেই ভিডিওর কাহিনী নিয়েই বলছি৷

ভিডিওটি আমিও বেশ কয়েকবার দেখেছি...দেখে অবাক না হয়ে পারলামনা!

সাদিয়া নামক একটি মেয়েকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটায় জোনায়েদ......

সাদিয়াকে **গী বলায় যেই জোনায়েদ একটি ছেলেকে নির্মম ভাবে মারলো, জোনায়েদ+সাদিয়ার পোস্টমর্টেম করতে গিয়ে জানলাম- সেই জোনায়েদ ১ মাসে ৩ টি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটিয়েছে/কাটাচ্ছে, অপর দিকে একই সময়ে সাদিয়ার বয়ফ্রেন্ডের সংখ্যা ২!!

অথচ এই মেয়ের জন্যই নির্মমতার স্বীকার হতে হলো একটি ভদ্র পরিবারের সন্তানকে!!

দেশটা কি এই বখাটেদের বাপের? যে যা খুশি তা-ই করবে? তাও দিনে দুপুরে খোদ রাজধানীর ধানমন্ডির মত এলাকায়!!

একটা সোজা সাপটা ভদ্র ছেলের জন্য এই সমাজ কতটা ভয়ংকর তা ওই ভিডিও টির মাধ্যমে ফুটে উঠেছে। ধরলাম ছেলেটা গুটিবাজ তাই বলে ওকে মারার পারমিশন কে দিয়েছে????

মিরপুর, উত্তরা, ধানমণ্ডি, মোহাম্মাদপুর, পুরান ঢাকা, গুলশান, বনানী পুরো ঢাকা শহরের যেখানেই যান না কেন এইসব বখাটেদের জ্বালায় তরুণ সমাজ অতীষ্ঠ।

ভিডিও দেখার পরে কি কারো বুঝতে অসুবিধে আছে যে, একটা সাধারণ মানুষ এদের কাছে কতটা অসহায়!

এদের বেশিরভাগই বড়লোক বাবার সন্তান, সঠিক ইন্সট্রাকশন পায়নি বা পেয়েও মানেনি বলেই এরা আজ গলির বখাটে মাস্তান!! এদের মধ্য থেকেইতো তৈরী হয় নতুন নতুন ঐশী কিংবা জোনায়েদরা....!!!'

বর্তমানের ফেমাস ও পপুলার জুটি  #জুনায়েদ ও  #সাদিয়া
15/03/2016

বর্তমানের ফেমাস ও পপুলার জুটি
#জুনায়েদ ও #সাদিয়া

15/03/2016

আজ ১৫ই মার্চ। তাই সংখ্যা ১৫ দিয়ে মনে রাখুনঃ
-
@১ম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল ১৫টি।
-
@রবি ঠাকুরের বনফুল প্রকাশিত হয় ১৫ বছর বয়সে।
-
@জাতীয় কৃষি দিবস ১৫ নভেম্বর।
-
@বিশ্ব ভোক্তা অধিকার দিবস ১৫ মার্চ।
-
@জাতীয় আয়কর দিবস ১৫ সেপ্টেম্বর।
-
@জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশ ১৫টি।
-
@আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা ১৫জন।
-
@জাতীয় পরিচয় পত্রের মেয়াদকাল ১৫ বছর।
-
@জাতীয় সংসদ ভবন নির্মিত ২১৫ একর জমির উপর।
-
@ সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫টি রাষ্ট্র গঠিত হয়।
-
@বাংলাদেশে বেতার স্টেশন সংখ্যা ১৫টি।

Address

Dhaka
1100

Telephone

01819400400

Website

Alerts

Be the first to know and let us send you an email when RadioMunni.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share