Broken Heart

Broken Heart LOVE IS PAIN এই জীবনের বিনিময়ে যদি কিছু চাই ,েতামাকে পেলে আমার চাওয়ার কিছু নাই, হয়ত হাতের রেখায় তুমি নাই।

09/02/2023

👉Followers বাড়াতে চাইলে সবাই
সবার পেজ প্রমোট করতে সাহায্য করি।
Follow করলেই follow back
👉Back to Back👈

16/06/2020
10/06/2016

রাস্তাঘাটে সুন্দরি মেয়ে দেখলেই ছেলেটা আগে আড়চোখে কিংবা সরাসরি চোখে তাকাতো। কারো চোখ দেখলে সেখানে আটকে থাকতো চোখ। কিংবা কারো ঠোঁটের পাশে তিল দেখে অথবা কারো চুলের অবাধ্য উড়ে যাওয়া দেখে মুগ্ধ হত ছেলেটা। অথচ সেই ছেলে আজ কোন চোখ দেখলেই ভাবে, নাহ, এই চোখের চেয়ে ওর চোখজোড়া আরও সুন্দর। কোন উড়ন্ত চুলের অবাধ্যতা দেখে তার মন আর অবাধ্য হতে চায়না। তার মনে সব সময় একটা চেহারা লেপ্টে থাকে বৃষ্টি ভেজা জামার মত।
মেয়ে, এই যে ছেলেটার বদলে যাওয়া, এই যে ছেলেটার সব কিছুতে তোমাকে অনুভব করা-এর মানে বুঝো? নাকি আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে এখনো?
লম্বা রকমের কোন ছেলে দেখলেই নাকি মেয়েটার অসম্ভব ভালো লাগতো। আর যদি সেই ছেলের মুখে হালকা দাড়ি কিংবা চেহারায় একটু মায়া থাকতো, তবে তো মাতাল করা মুগ্ধতা ছুঁয়ে যেতো মেয়েটাকে। কিন্তু আজ সেই মেয়ে আর কোন লম্বা ছেলেকে দেখে মুগ্ধো হয়না। হাল্কা দাড়ি তাকে আর টানেনা। তার কেবল সেই ছেলেটার কথাই মনে পড়ে, যে ছেলেটার কথা শুনলেই তার মন ভালো হয়ে যায়। যে ছেলেটা হাসলে মনে হয় পুরো পৃথিবী হাসছে।
ছেলে, একটা মেয়ের এই অনুভূতির মানে বুঝো? বুঝতে পারো কেন একটা মেয়ে কেবল তোমার আঙুলটাতেই একটু ভরসা চায়? কেন তোমার কথা শুনেই হাসতে চায়?
সবার জীবনেই কোন না কোন সময়ে কেউ না কেউ আসে, যে এসে অগোছালো জীবনটাকে এক্কেবারে গুছিয়ে দেয়। এক্কেবারে বুকের গভীরে জমিয়ে রাখা সবটুকু সাধ্য দিয়ে চেষ্টা করে সব কিছু ঠিক করে দেওয়ার,সব সময় হাসিখুশি রাখার।
সেই মানুষগুলোকে কখনোই খেয়ালের ভুলে কিংবা হেলায় ফেলায় হারাতে নেই। এদের জড়িয়ে রাখতে হয়,জড়িয়ে থাকতে হয়।
যারা রাখতে পারে,থাকতে পারে, তারা সুখি হয়। যারা পারেনা তারা হয় ভবঘুরে, তারা লাটিম হয়ে কেবল ঘুরে আর ঘুরে। দিনশেষে তারা নিজেকে ঠিক সেখানেই আবিষ্কার করে, যেখান থেকে শুরু করেছিলো। সংগৃহীত।

03/05/2015

কিছু কষ্ট প্রকাশিত;যা হাসি কাঁন্নার মধ্যে দিয়ে
উরিয়ে দেওয়া যায় ।
কিছু কষ্ট লুকায়িত;যা কষ্টই থেকে যায়,আর ক্ষত বিক্ষত
করে দেয়।

26/01/2015

মনে থাকার ব্যাপারটা বিচিত্র।
কাউকে কাউকে একবার দেখলেই
সারাজীবন মনে থাকে। আবার এমন
লোকও আছে যাদের সঙ্গে বারবার
দেখা হয় তবু তাদের
কথা মনে থাকেনা। প্রতিবারই তাদের
সঙ্গে নতুন করে পরিচয় কতে হয়।'

02/10/2014

আমি হয়তো তোমার সাথে সবসময়
যোগাযোগ করতে পারবনা,
কিন্তু আমাদের দূরত্ব আমাকে শেখায়
কিভাবে মিস করতে হয় তোমাকে।
আমি হয়তো তোমাকে সবসময়
ছুয়ে দেখতে পারবনা,
কিন্তু আমি তোমার খেয়াল রাখতে পারবো
তোমার থেকে বেশি ।
আমি হয়তো তোমাকে সবসময় হাই
হ্যালো এইগুল বলতে পারবনা ,
কিন্তু তুমি অবশ্যই অবগত
থাকো কখনো বলবোনা গুডবাই ।
আমি হয়তো প্রমান করতে পারবোনা যে তোমার
জন্যে আমি উপযুক্ত নই ,
কিন্তু আমি জানি আমার ভালোবাসা আজীবন
থাকবে তোমার জন্যে ।
বড্ড ভালবাসি তোমায়,,,,,,,,,,,,

06/09/2014

এক মাসের পরিচয়। দেখা করা। ভালোলাগা। ছেলেটা একদিন বলে,
- ভালোবাসি
- তাই?
- হুম..ভালোবাসো?
- ভেবে দেখি নি
- ভেবে দেখবে?
- সময় চাই
- সময় নাও...

সারারাত কথা বলার শুরু। দুই দিন পর ফোনে,
- ভেবেছো?
- উমম ভাবছি,
- এত টাইম নিলে হয়?
- এত উতলা হইলে হয়?...সবুর কা ফল মিষ্টি হয়...

দুই মাস পর রেস্টুরেন্টে,
- ভেবেছো?
- এত বড় সিদ্ধান্ত। আরো সময় লাগবে। এই সময়টা ভালো বন্ধু থাকি?
- ওকে.. টেক ইউর টাইম...

আরো ছয় মাস পর। সিনেপ্লেক্সে। কোনো এক রোমান্টিক মুভির শেষে,
- ভেবেছো?
- হুম, কিছু কনফিউশন আছে, দূর করেই জানাবো...
- ওকে

সময় যায়। ভালোলাগা বেড়ে প্রথেমে ভালোবাসা হয়। ভালোবাসা বেড়ে দুর্বলতা হয়।

কিন্তু হঠাত দুম করে মেয়ের বিয়ে হয়ে যায়।
- ভেবেছিলে?
- হুম। এন আর আই পাত্র। অনেক ভেবে মা বাবার অমতে যেতে পারি নি।
- আমার ব্যাপারে ভেবেছিলে?
- আমার শ্বাশুড়ী ডাকছে!
- বলে যাও
- ডু মি এ ফেভার। আমিতো শ্বশুড় বাড়িতে। আর ফোন দিও না প্লিজ!

ছেলে এক বছর ধরে ফেভার করে আসছে। আরেকটা নাহয় বেশিই করলো!

কিন্তু সে ভেঙ্গে পড়ে। ভুলতে চায়। পারে না। মনের ক্ষতে আস্তে আস্তে সময়ের মলম লাগে। পুরোটা সারে না। তবে ভুলে থাকাটা শিখে যায়।

আস্তে আস্তে একটা নতুনের শুরু হয়...তবে বেল তলা ফেরত নেড়ার নতুনেও অনিশ্চয়তা থেকেই যায়।

শুধু একটা স্পষ্ট প্রত্যাখান এক মাসেই থামাতে পারতো গল্পটা। মিথ্যা প্রতিশ্রুতি, স্বপ্ন,সম্ভাবনাগুলো না দেখালে ভালোলাগাটা ভালোবাসায় এবং ভালোবাসাটা দুর্বলতায় পরিনত হতো না।

নতুনের শুরু হতো আরো আগেই। অনিশ্চয়তার কোনো অবকাশও থাকতো না...

‘একটা স্পষ্ট প্রত্যাখান সবসময়ই একটা মিথ্যা প্রতিশ্রুতির চেয়ে হাজারগুন ভালো।’

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Broken Heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share