22/06/2026
রাজধানীর রূপনগর ও পল্লবী এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন রূপনগর ও পল্লবী থানা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের অবস্থান তুলে ধরেন।
সাক্ষাৎকার – আরমান সোহেল
সাবেক সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড যুবদল
“আমরা দেশের গণতন্ত্র, শান্তি ও জনগণের অধিকার রক্ষার স্বার্থে রাজপথে আছি। জামায়াত ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে।
জনগণের স্বার্থে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ রয়েছে।”
সাক্ষাৎকার – মোহাম্মদ রাকিব চৌধুরী পিয়াস
সাবেক সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর পল্লবী থানা ছাত্রদল এবং প্রতিষ্ঠাকালীন সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল
“আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। দেশের স্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে সচেতন করতে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।” Real News BD 24
#খবরমিরপুর #পল্লবী #রুপনগর