Cute Status

Cute  Status Cuteness+Sweetness+Sadness+Love+Fun+Realistic+Dramatic+Dream = ENTERTAINMENT � �

22/09/2024

“ ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে।
মুসা (আঃ) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে।
কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন। তাই হয়েছিল। ”

- শাইখ আতিক উল্লাহ হাফিঃ

04/09/2023

একটি গাছের পাতা ঝরে পড়লেও সেটা তিনি জানেন।
- ( সূরা আনআম:২৯)

কী আশাব্যঞ্জক কথা! কী ভীতিজাগানিয়া সতর্কবানী!
আমি লিখছি, সেটা তিনি জানেন।
আমি পড়ছি, সেটা তিনি জানেন।
আমি গোপনে 'কিছু' করছি, সেটা তিনি জানেন।
আমি মনোকষ্টে আছি, সেটা তিনি জানেন।
আমি অর্থকষ্টে আছি, সেটা তিনি জানেন।
আমি রোগে ভুগছি, সেটা তিনি জানেন।
আমি পাপচিন্তা করছি, সেটা তিনি জানেন।
আমার সন্তান নেই, সেটা তিনি জানেন।
আমার বাড়ি-ঘর নেই, সেটা তিনি জানেন।
আমার রব সব জানেন। সুতরাং আমার এত চিন্তা কিসের?

বই: আই লাভ কুরআন
লেখক : মুহাম্মাদ আতিক উল্লাহ

21/06/2023
03/01/2023

"(তুমি বলো,) নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ তায়ালা, যিনি কিতাব নাযিল করেছেন, তিনি সবসময়ই ভালো লোকদের অভিভাবকত্ব করেন।"

[সূরা আল আ'রাফঃ আয়াত নং-১৯৬]

26/06/2022

If Allah didn't expose someone's sin, who are you to do it?

20/06/2022

''দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা কোরো না, আমিই তাদেরকে রিযিক দিই আর তোমাদেরকেও। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ।''
- [সুরা বনি ইসরাইল, আয়াতঃ ৩১]

এখানে সন্তানদের কথাই আগে বলেছেন। এমন বলেননি যে, তোমাদেরকে দিচ্ছি, তোমাদের ভাগ থেকে তোমরা তাদের দাও।

বইঃ ভ্রুণের আর্তনাদ
লেখিকাঃ শাহীনা বেগম

02/01/2022

সম্পর্কের উন্নয়ন নির্ভর করে কথা বলা ও যোগাযোগের ওপর।
খেয়াল রাখুন কখন কাকে কোন অবস্থায় কি বলছেন।
যত সুন্দরভাবে, শ্রদ্ধার সাথে বলবেন
তত আপনার কথার প্রভাব বাড়তে থাকবে।

বইঃ কোয়ানটাম কণিকা

17/12/2021

বাংলাদেশে আজ রাতে সাহুর করে আগামীকাল থেকে ইন শা আল্লাহ আইয়্যামে বীদের সিয়াম শুরু হবে। শনি, রবি, সোমবার (সোমবার সুন্নাহ সিয়ামও)।

আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আ’নহু থেকে বর্ণিত। তিনি বলেন: “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বাড়ীতে থাকাবস্থায় অথবা সফরে থাকাবস্থায়, কখনোই আইয়ামে বীদের সিয়াম ছাড়তেন না।"(নাসায়ী ২৩৪৫ নং, রিয়াদুস সালেহীন)।
প্রিয় উম্মতের জন্য মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের মধ্যভাগে তিনদিন রোজা রাখার তাগিদ দিয়েছেন। আর তা হলো প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ। এ রোজাকে বলা হয় আইয়ামে বিজের রোজা।
যারা আইয়ামে বিজের রোজা রাখবে তাদেরকে প্রত্যেক আরবি মাসের ১২ তারিখ দিবাগত রাতে সেহরি খেতে হয়।
আইয়ামে বিজের পরিচিতি :
আইয়ামে বিজ আরবি দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। যেমন-
(১) ‘আইয়াম’ আরবি শব্দ, এর অর্থ হলো-দিবসসমূহ, কাল, সময় ইত্যাদি। এটি বহুবচন, এর একবচন হলো ‘ইয়াওম’, অর্থ হলো দিন বা দিবস।
(২) ‘বিজ’ বা ‘বিদ’ অর্থ শ্বেতবরণ, শুভ্রবর্ণ, ঔজ্জ্বল্য, সফেদ, সাদা রং ইত্যাদি। এই দিনগুলোতে চাঁদ পূর্ণ শশীতে পরিণত হয়, রাতভর পূর্ণিমার জ্যোত্স্নালোক বিকিরণ করে ।
আইয়ামে বিজের রোজা সম্পর্কে হাদিস:
> আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমার প্রিয়তম বন্ধু আমাকে তিনটি ব্যাপারে বিশেষভাবে অসিয়ত করেছেন: ১. প্রতি মাসে তিন দিন রোজা রাখা, ২. দুই রাকাত সালাতুত্ দুহা আদায় করা এবং
৩. রাতে ঘুমানোর আগেই যেন বিতর নামাজ আদায় করি (বুখারি)।
> হজরত কাতাদাহ (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) আমাদের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখার নির্দেশ দিতেন এবং তিনি বলেন, তা এক বছরের রোজার সমতুল্য।’ (আবু দাউদ ও নাসায়ি)।
> আইয়ামে বিজে রোজা রাখা সুন্নত। হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘প্রতি মাসে তিন দিন রোজা রাখো।’ (বুখারি ও মুসলিম)।
> আবদুল মালেক বিন কুদামাহ বিন মালহান (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে আইয়ামে বীজ তথা চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখার নির্দেশ দিতেন’ (আবু দাউদ)।
> রাসূল (সা.) বলেন, ‘কোনো মাসে তিনটি রোজা রাখলে ১৩, ১৪ ও ১৫ তারিখ রাখবে’ (আহমদ)।

06/12/2021

রাসুল (সাঃ) এর প্রিয়তমা স্ত্রী খাদিজা (রাঃ) মারা যাওয়ার আগে রাসুল (সাঃ) এর দুটো হাত ধরে বললেন....

-"আমাকে কথা দিন,,, আপনার গায়ের জোব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল-জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন। আমাকে একা ফেলে যাবেন না। "

রাসুল (সাঃ) অশ্রুসিক্ত নয়নে বললেন,

- " হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি... " খাদিজা (রাঃ) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

গোসল, জানাজা শেষ করে রাসুল (সাঃ) তাঁর প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রুজল চোখে কবরের পাশে দাড়িয়ে রইলেন। হাবীবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেস্তা জিবরাইল (আঃ) কে পাঠালেন। জিবরাইল (আঃ) এসে সালাম দিয়ে জানতে চাইলেন,

- "হে আল্লাহর রাসুল আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে এভাবে দাড়িয়ে আছেন কেন? "

রাসুল (সাঃ) বললেন,

- "হে জিবরাইল, আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তাঁর সওয়াল-জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়বো না। "

জিবরাইল (আঃ) বললেন,
- " হে আল্লাহর রাসুল, আপনি জেনে রাখুন আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, খাদিজা (রাঃ) কে করা মুনকার-নাকীর এর সওয়ালের জওয়াব আল্লাহ আরশে আজীম থেকে নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ!!!!

এই সেই খাদিজা (রাঃ), যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। যেখানে তিঁনিই কবরের সওয়াল-জবাবকে ভয় পেয়েছেন। সেখানেই আমরা যেন চিন্তাই করিনা কবরের জীবন নিয়ে। আল্লাহ আকবর।
খাদিজা (রাঃ) এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়িশা (রাঃ) এর ঘুম ভেঙে গেলে, উঠে এসে দেখতেন রাসুল (সাঃ) কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন,

"হে আল্লাহ! যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না,বাবা ছেলেকে চিনবে না,স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্তৃত হবে তখন যেনো আমি আমার আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাঁকে দেখে যেন বিস্তৃত না হই।"

খাদিজা (রাঃ) গোশত খেতে পছন্দ করতেন।যদিও খুব কম সুযোগ হতো।কিন্তু কখনো হঠাৎ কোন উট, দুম্বা কিংবা খাসির গোশতের ব্যবস্থা হতো,তিনি তৃপ্তি করে খেতেন। উনার মৃত্যুর পর রাসুল (সাঃ) যখনি কোন গোশত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোন পশু জবাই হতো, তখন রাসুল (সাঃ) খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন।

সেটা একটা পোটলায় ভরে মদীনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাটঁতেন, প্রিয়তমা খাদিজা (রাঃ) এর কোন পুরনো বান্ধবীর দেখা পান কিনা,,, সেই আশায়। কোনো বান্ধবীকে দেখলে পোটলাটা দিতেন।

লিখার সময় কেঁদেছি। আল্লাহ সকল হালাল সম্পর্কের বারাকাহ দান করুক। প্রত্যেক সংসারকে আল্লাহ ভালবাসা এবং স্নেহের আঁচলে আবৃত করুক 🌸

18/09/2021

"আসলে সাংসারিক জীবনের অক্সিজেন হলো ভালোবাসা। অক্সিজেন-এর ঘাটতি হলে যেমন দম আটকে আসে, কিছুক্ষণের মধ্যেই মানুষ মারা যায়,তেমনি সংসারে ভালোবাসার ঘাটতি দেখা দিলে সম্পর্কে আঘাত আসে। এই অবস্থা বেশিক্ষণ চলতে থাকলে সম্পর্কের বন্ধনটি টাস করে ছিড়ে যায়।"

বইঃ লাভ ক্যান্ডি
লেখকঃ জাফর বিপি

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cute Status posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share