Kabi Nazrul Govt. College Art and Theatre Club

Kabi Nazrul Govt. College Art and Theatre Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kabi Nazrul Govt. College Art and Theatre Club, Performance Art Theatre, Azim pur,, Dhaka.

কবি নজরুল সরকারি কলেজ আর্ট এন্ড থিয়েটার ক্লাব ‘শিক্ষা, শিল্প, সংস্কৃতি’ স্লোগান ধারণ করে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে কলেজের সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কবি নজরুল সরকারি কলেজ আর্ট এন্ড থিয়েটার ক্লাব একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন, যা ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই ক্লাবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করা। ক্লাবটি ‘শিক্ষা, শিল্প, সংস্কৃতি’ স্লোগান ধারণ করে বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কৃষ্টির বিকাশে কাজ করছে।

ক্লাবের কার্যক্রম:

গ্রাফিতি অঙ্কন: ক্লাবের সদস্যরা কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে ভূমিকা রাখে। এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার সুযোগ দেয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা: ক্লাবটি নিয়মিতভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে শিক্ষার্থীরা তাদের চিত্রাঙ্কন প্রতিভা প্রদর্শনের সুযোগ পান, যা তাদের সৃজনশীল বিকাশে সাহায্য করে।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতা: সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করার লক্ষ্যে ক্লাবটি নিয়মিতভাবে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাহিত্য এবং ভাষার প্রতি তাদের আবেগকে প্রকাশ করতে পারে।

সাংস্কৃতিক ইভেন্ট: বিভিন্ন উৎসব এবং বিশেষ দিনগুলো উপলক্ষে ক্লাবটি সাংস্কৃতিক ইভেন্টের আয়োজন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়।

ঐতিহ্য সংরক্ষণ: ক্লাবটি স্থানীয় এবং জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করে। এর মাধ্যমে তারা তরুণ প্রজন্মকে ঐতিহ্য সম্পর্কে সচেতন করে এবং কৃষ্টিকে আরও সমৃদ্ধ করার জন্য কাজ করে।

ক্লাবের ভূমিকা:
কবি নজরুল সরকারি কলেজ আর্ট এন্ড থিয়েটার ক্লাব কলেজের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত এবং তারা কলেজের সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা শুধুমাত্র কলেজের অভ্যন্তরেই নয়, বরং বাইরে থেকেও শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা এবং সাংস্কৃতিক চেতনা এবং শিল্পপ্রেমকে আরও জাগ্রত করে তুলছে।

আগামী ১৯শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার """"কবি নজরুল সরকারি কলেজ আর্ট এন্ড থিয়েটার ক্লাবের"""" পক্ষ থেকে""" কবিতা আবৃত্ত...
17/09/2024

আগামী ১৯শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার """"কবি নজরুল সরকারি কলেজ আর্ট এন্ড থিয়েটার ক্লাবের"""" পক্ষ থেকে""" কবিতা আবৃত্তি প্রতিযোগিতার """আয়োজন করা হয়েছে।
স্থান :- মুক্তমঞ্চ
সময় :- ১১ টা
একাদশ থেকে মাস্টার্স সকলেই অংশগ্রহণ করতে পারবেন।

সকলকে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ রইল।
আয়োজনে :-কবি নজরুল সরকারি কলেজ আর্ট এন্ড থিয়েটার ক্লাব।

নতুন অধ্যক্ষ এবং আর্ট এন্ড থিয়েটার ক্লাবের স্মরণীয় দিন৯ সেপ্টেম্বর সন্ধ্যায় খবর আসে, ইডেন মহিলা কলেজের ইসলামিক স্টাডি...
15/09/2024

নতুন অধ্যক্ষ এবং আর্ট এন্ড থিয়েটার ক্লাবের স্মরণীয় দিন

৯ সেপ্টেম্বর সন্ধ্যায় খবর আসে, ইডেন মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান হাবিবুর রহমান স্যার কবি নজরুল সরকারি কলেজের ৫১তম অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন।

কবি নজরুল সরকারি কলেজ আর্ট এন্ড থিয়েটার ক্লাবের প্রতিটি সদস্য উদগ্রীব হয়েছিল কখন তারা নতুন অধ্যক্ষের সঙ্গে দেখা করবে! ঠিক একদিন পরে ১১ সেপ্টেম্বর ঘটে যায় একটি স্মরণীয় ঘটনা। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, স্যার সেদিনই জয়েন করবেন ক্যাম্পাসে। ক্লাবের সদস্যরা ফুল নিয়ে প্রস্তুত ছিল নতুন অধ্যক্ষকে স্বাগত জানানোর জন্য

সকাল গড়িয়ে দুপুর কিন্তু, অধ্যক্ষ স্যার তখনও আসেন নি। আমাদের অপেক্ষা যেন আর শেষ হয় না। ক্যাম্পাস সাংবাদিক সমিতির ভাইয়াদের কাছ থেকে আমরা অধ্যক্ষের নাম্বার পেয়ে তাকে ফোন করে জানতে পারি, সদ্য সাবেক অধ্যক্ষ আমেনা ম্যামের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শেষ না হওয়ার কারণে তিনি (নতুন অধ্যক্ষ) সেদিন যোগদান করতে পারবেন না।

কিন্তু, আমরা তো নাছোরবান্দা! স্যারকে ফুল দিয়ে বরণ করে অভিনন্দন না জানিয়ে আজ ঘরে ফিরবো না বলে দিলাম। অধ্যক্ষ স্যার জানালেন, তিনি ইডেনে অবস্থান করছেন, এবং তৎক্ষণাৎ আর্ট এন্ড থিয়েটার ক্লাবের সদস্যরা স্যারকে বরণ করে নেবার প্রবল ইচ্ছায় সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে স্যার প্রথমে না করলেও, শেষে সবাই মিলে ইডেনে গিয়ে স্যারের সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেই।

ইডেনে পৌঁছানোর পর দেখি স্যার আগেই গেটে নির্দেশনা দিয়ে রেখেছিলেন, যে তার নতুন ক্যাম্পাস থেকে আমরা দেখা করতে আসবো। একজন এসে আমাদের ভেতরে নিয়ে যান। দুপুর হয়ে যাওয়ায় স্যার আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, এবং সেখানে উপস্থিত অন্যান্য শিক্ষকদের সঙ্গেও অনেকক্ষণ কথা হয়।

নতুন অধ্যক্ষ স্যার আর্ট এন্ড থিয়েটার ক্লাবের বিষয়ে জানতে চান এবং আমাদের প্রতিটি সদস্যের সঙ্গে মন খুলে কথা বলেন। স্যারের আন্তরিকতা আমাদের মুগ্ধ করে। দিনটি আমাদের জন্য স্মরণীয় করে রাখতে আমরা স্যারের সঙ্গে ছবি তুলে সেই সুন্দর মুহূর্তকে ধারণ করে রাখি।
সত্যিই, এটি একটি চমৎকার দিন ছিল, যা আমরা অনেক দিন মনে রাখব।

কবি নজরুল সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান স্যারকে আর্ট এন্ড থিয়েটার ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্...
13/09/2024

কবি নজরুল সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান স্যারকে আর্ট এন্ড থিয়েটার ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
স্যারের হাত ধরে এগিয়ে যাবে প্রিয় প্রতিষ্ঠান।

Address

Azim Pur,
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kabi Nazrul Govt. College Art and Theatre Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share