Rooh Cultural Institute

Rooh Cultural Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rooh Cultural Institute, Cultural Center, House 11 Road 5 Sector 12, Dhaka.

আহলান সাহলানমাহে রামদান 🥰🥰🥰
03/04/2022

আহলান সাহলান
মাহে রামদান 🥰🥰🥰

উস্তাদগণের পরশে আমরা আনন্দিত। উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তি গীতিকার ও সুরকার উস্তাদ তোফাজ্জল হোসেন খান। আর...
31/03/2022

উস্তাদগণের পরশে আমরা আনন্দিত। উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তি গীতিকার ও সুরকার উস্তাদ তোফাজ্জল হোসেন খান। আরো উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকার ও সুরকার উস্তাদ আবুল আলা মাসুম ও উস্তাদ মাহফুজ বিল্লাহ শাহী। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কলেজের সম্মানিত তত্ত্বাবধায়ক, প্রিন্সিপাল মহোদয়সহ বিভাগ ভিত্তিক দায়িত্বশীল ও শিক্ষক-শিক্ষিকা গনের একাংশ এবং প্রতিযোগিরা।
আলহামদুলিল্লাহ 🥰 রূহ কালচারাল ইনস্টিটিউটের পক্ষ থেকে গুণিজনদের অনেক অনেক মোবারক বাদ।
গুণিজনদের এই পদচারণায় আমরা ধণ্য হয়েছি ।
আল্লাহ তায়ালা তাদের এই খেদমত কে কবুল করুন
আল্লাহুম্মা আমিন।

আলহামদুলিল্লাহ সোনামণিদের রমজানের গান অত্যন্ত সুন্দর ভাবেই সম্পন্ন হলো বাংলাদেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল SA TV এর স্ট...
24/03/2022

আলহামদুলিল্লাহ সোনামণিদের রমজানের গান অত্যন্ত সুন্দর ভাবেই সম্পন্ন হলো বাংলাদেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল SA TV এর স্টুডিওতে।
আল্লাহ আমাদের কে কবুল করুন।
দোয়াতে শামিল রাখবেন😍😍😍

15/03/2022

এই করিনু পণ মোরা
এই করিনু পণ ❤️❤️❤️
শুনলে মুগ্ধ হবেন।
আমাদের ইউটিউব চ্যানেল লিংক 👇
https://youtu.be/ecQFTd7_Snw

আলহামদুলিল্লাহ নিয়মিত ভাবে সংগীতের ক্লাস চলছে
14/03/2022

আলহামদুলিল্লাহ নিয়মিত ভাবে সংগীতের ক্লাস চলছে

আসসালামুয়ালাইকুম।পবিত্র রমজান উপলক্ষে ভর্তিতে ৫০% ছাড়❤️❤️তেলাওয়াতের জন্য থাকছেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত কা...
13/03/2022

আসসালামুয়ালাইকুম।
পবিত্র রমজান উপলক্ষে
ভর্তিতে ৫০% ছাড়❤️❤️
তেলাওয়াতের জন্য থাকছেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত কারী, গানের জন্য
দেশের প্রখ্যাত গুরুজন,
অভিনয়ের জন্য দেশ সেরা অভিনেতা ।
এছাড়া উপস্থাপনা, আবৃত্তি, চিত্রাংকন করার সুবর্ণ সুযোগ।
আজ‌ই যোগাযোগ করুন আমাদের সাথে।
[আসন সংখ্যা সীমিত]
উল্লেখ্য ( ভর্তি হ‌ওয়ার জন্য মেয়েদের ৪র্থ শেণী পর্যন্ত গ্রহণযোগ্য )
Rooh culture Institute
House 11, Road 05, Sector 12, Uttara,
Dhaka, Bangladesh
মোবাইল: 01768836008

28/08/2020

আল্লাহর মাস মুহাররম - আল্লাহর জন্য রোজা রাখছেন তো?

জেনে নিন আশুরা ও আইয়ামে বীজের রোজার তারিখ

কুরআন মাজীদে বর্ণিত সম্মানীত চারটি মাসের মধ্যে মুহাররম অন্যতম। পূর্বের নবী-রাসূলগণের কিছু ঐতিহাসিক ঘটনার জন্য এ মাস বিশেষ গুরুত্ব বহন করে। যদিও বর্তমান সময়ে শিয়া সম্প্রদায়ের নানাবিধ কুপ্রথা ও ভিত্তিহীন-অনৈসলামিক রীতিনীতির জন্য মুহাররম বলতে শুধু কারবালার ইতিহাসকেই অনেকে বুঝে থাকেন।

সুন্নাহর আলোকে মুহাররম মাসের বিশেষ আমল হচ্ছে রোজা রাখা। এ মাসে যত বেশি রোজা রাখা যায় ততই ভালো। আর আশুরার দিবসের রোজার ফজিলত আরো বেশি। রমাদানের পর আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা। তাই আশুরা ও তার সংলগ্ন আরো একদিন তো আমরা রোজা রাখবই। পাশাপাশি সাধ্যমত পুরো মাস জুড়ে যত বেশি পারা যায় রোজা রাখব। কারণ আশুরা আল্লাহর মাস। আর রোজা এমন একটা ইবাদত যা কেবল আল্লাহর জন্যই রাখা হয়। এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন।

এ বছরের আশুরার রোজা কোন কোন দিন রাখব?
====================================

আশুরার রোজা রাখতে হয় ১০ মুহাররমের দিন এবং এর আগে বা পরের একদিন। অর্থাৎ আশুরার নিয়তে রোজা হবে দুইটি। ৯ মুহাররম ও ১০ মুহাররম, অথবা ১০ মুহাররম ও ১১ মুহাররম। কারণ ইহুদীরা শুধু ১০ মুহাররম রোজা রাখত। তাদের থেকে মুসলিমদের আমল আলাদা করার জন্য নবী (সা) ১০ তারিখের আগে বা পরে আরো একটি রোজা রাখতে উৎসাহ দিয়েছেন।

সে হিসাবে এ বছর ২০২০ সালে আশুরার রোজা রাখতে হবে ২৯ আগস্ট ও ৩০ আগস্ট (শনি ও রবিবার) অথবা ৩০ আগস্ট ও ৩১ আগস্ট (রবি ও সোমবার)। আশুরার দিন তথা ১০ মুহাররম হচ্ছে ৩০ আগস্ট রবিবার। সোমবার রোজা রাখা রাসূলের (সা) সারা বছরের সুন্নাহ। তাই আশুরার রোজা দুটি যদি আমরা রবি ও সোমবার রাখি তাহলে সোমবার রোজা রাখার সুন্নাহটিও আদায় হল। এর মাধ্যমে আল্লাহর কাছে আমরা আশুরা এবং সোমবার উভয় রোজার সওয়াব একই সাথে আশা করতে পারি।

এ মাসের আইয়ামে বীজের রোজা কোন দিন রাখব?
=====================================
রাসূল (সা) সারা বছরই প্রতি চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ তথা আইয়ামে বীজের রোজা রাখতেন। চলতি মুহাররম মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে ২, ৩ ও ৪ সেপ্টেম্বর ২০২০ (বুধ, বৃহস্পতি ও শুক্রবার)। মুহাররম মাসের রোজা যেহেতু রমাদানের পর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ তাই এ মাসের আইয়ামে বীজের রোজাগুলো আমরা কেউ মিস না করি। পাশাপাশি প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি।

আর যেহেতু এটি একটি সম্মানীত মাস। তাই এ মাসের সম্মানে আমাদের প্রত্যেকের উচিত সকল ধরনের পাপ কাজ, অন্যায় ও জুলুম করা থেকে নিজেদেরকে বিরত রাখা। অন্য যে কোনো মাসের পাপের চেয়ে সম্মানীত মাসের পাপের অপরাধ ও শাস্তি আরো বেশি। তাই এ মাসের সম্মানে বিশেষ ভাবে সতর্ক থাকা একান্ত কর্তব্য।

মুহাররম মাসে ও আশুরার রোজার ফজিলত সম্পর্কে কয়েকটি হাদীস নিচে তুলে ধরা হলোঃ
==============================

১.
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত এক হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘রমযানের পর আল্লাহর মাস মুহাররমের রোযা হল সর্বশ্রেষ্ঠ।’ (সহীহ মুসলিম ২/৩৬৮; জামে তিরমিযী ১/১৫৭)

২.
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমযান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোযা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি।’ (সহীহ বুখারী ১/২১৮)

৩.
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমি আশাবাদী যে, আশুরার রোযার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের (সগীরা) গুনাহ ক্ষমা করে দিবেন।’ (সহীহ মুসলিম ১/৩৬৭; জামে তিরমিযী ১/১৫৮)

৪.
নবী (সা) বলেনঃ ‘তোমরা আশুরার রোযা রাখ এবং ইহুদীদের সাদৃশ্য পরিত্যাগ করে; আশুরার আগে বা পরে আরো একদিন রোযা রাখ।’ (মুসনাদে আহমদ ১/২৪১)

৫.
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ৯ তারিখেও অবশ্যই রোযা রাখব।’ (সহীহ মুসলিম ১/৩৫৯)

21/08/2020

মুহাররম মাসের চাঁদ দেখা গেছে

শুরু হল হিজরি ১৪৪২ সাল। আশুরা ৩০ আগস্ট

বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে হিজরি নতুন বছর ১৪৪২। ১০ মুহাররম তথা আশুরার দিবস ৩০ আগস্ট ২০২০ ইং তারিখ রোজ রবিবার।

সূত্রঃ
https://www.somoynews.tv/pages/details/231003/৩০-আগস্ট-পবিত্র-আশুরা

আশুরা উপলক্ষে আমরা নফল রোজা রাখতে পারি ২৯ আগস্ট ও ৩০ আগস্ট। অথবা ৩০ আগস্ট ও ৩১ আগস্ট।

এছাড়াও আইয়ামে বীজের রোজার তারিখগুলো হচ্ছেঃ ২, ৩ ও ৪ সেপ্টেম্বর ২০২০ (বুধ, বৃহস্পতি ও শুক্রবার)

আল্লাহ আমাদেরকে এ মহিমান্বিত মাসের নফল রোজাগুলো আদায় করার তাওফিক দান করুন। আমীন।

19/03/2020

দেশে সম্প্রতি কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হবার পর আমরা সবাই যে প্রচন্ড উদ্বেগ আর আতঙ্কের মধ্যে আছি তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু, শুধু উদ্বিগ্ন আর আতঙ্কিত না হয়ে, আমরা সবাই নিজেদের, আমাদের ভালোবাসার মানুষগুলো এবং সমগ্র দেশকে রক্ষার জন্য ব্যক্তিগত পর্যায়ে কি কি পদক্ষেপ নিতে পারি সেটার দিকে বোধহয় আমাদের এখন নজর দেয়া উচিত।

মনে রাখবেন, একটি মহামারী প্রতিরোধ করা সরকার কিংবা স্বাহ্যকর্মীদের একার দায়িত্ব নয়। এ দায়িত্ব আমার, আপনার সবার। আপনি বাঁচলে, আপনার পরিবার বাঁচলে - দেশ বাঁচবে, এ দেশের ১৭ কোটি জনগণ বাঁচবে।

আমরা ব্যক্তিগত পর্যায়ে কি কি করতে পারি?

· বাইরে থেকে আসার পর অবশ্যই খুব ভালো করে, ঘষে ঘষে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। মনে রাখবেন, কমপক্ষে ২০ সেকেন্ড।

· যত সম্ভব বাইরে কম যাবেন, অর্থাৎ, মানুষের সংস্পর্শ এড়িয়ে চলুন। কারণ, এ রোগ মানুষ থেকে মানুষের মধ্যে দ্রুত ছড়ায়।

· নিজেরা যদি (আল্লাহ না করুন) আক্রান্ত হন, অবশ্যই নিজেকে সঠিক পদ্ধতিতে ‍self-quarantine করে রাখুন। প্রয়োজনে হাসপাতালে যান।

পরিবারের সুরক্ষার জন্য কি কি করতে পারি?

· বিনা প্রয়োজনে সবাইকে বাড়ির বাইরে যেতে নিরুৎসাহিত করুন।

· বিশেষ করে বাড়ির বৃদ্ধ ও শিশুদের, কারণ, এরা সবচাইতে vulnerable. (যদিও এ রোগে শিশু মৃত্যুর হার প্রায় শূণ্যের কোঠায়)

· ব্যক্তিগত হাইজিন মানার বিষয়টি বাড়ির অধীনস্থ, দারোয়ান, ড্রাইভার – সকলকে বুঝিয়ে বলুন।

· তারা যেন সেটা পালন করে সেটা নিশ্চিত করুন।

· যেহেতু স্কুল-কলেজ বন্ধ, সম্ভব হলে আপনার ড্রাইভারকে ছুটি দিয়ে দিন। কারণ, এরা গণপরিবহনে চলাফেরা করে এবং যাওয়া-আসার পথে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসে, যা আপনার, আপনার পরিবার কিংবা তাদের বিপদের কারণ হতে পারে।

· বাড়ির part timer বুয়াদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সম্ভব হলে বুয়াকে ছুটি দিয়ে নিজ সন্তানদের মধ্যে কাজ ভাগ করে দিন। এতে তারা ব্যস্ত থাকবে এবং কাজ শিখবে।

· বাচ্চারা যেন Private Tutor কিংবা Arabic Teacher এর কাছে online এ পড়তে পারে, সে ব্যবস্থা করে দিন। কারণ, তারা জীবানু নিয়ে আপনার বাসায় প্রবেশ করতে পারে।

· আত্নীয়-স্বজনের সাথে দেখা করা আপাতত বন্ধ করুন।

· ঘরের মেঝে প্রতিদিন সাবান দিয়ে পরিস্কার করুন।

পুরো এ্যাপার্টমেন্ট বিল্ডিং এর সুরক্ষার জন্য আমরা কি কি করতে পারি?

· বাড়ির মেইন গেটের সামনে সাবান-পানি, হেক্সিসল কিংবা স্যানিটাইজার রেখে দিন।

· নিয়ম করে দিন, যে বা যারা প্রবেশ করবে (আপনি নিজে সহ), ঢোকার আগে হাত ভাল করে ধুঁয়ে প্রবেশ করবে। কারণ, এ রোগটি আক্রান্ত ব্যক্তি যা যা স্পর্শ করে (fomite borne) তার মাধ্যমেও ছড়াতে পারে।

· বাড়ির লিফটের বাটনগুলো দিনে দুই/তিন বার হেক্সিসল দিয়ে মুছে ফেলতে পারলে ভালো।

· প্রতিরক্ষার দ্বিতীয় পর্যায় হিসেবে, প্রত্যেক অ্যাপার্টমেন্টের মূল দরজার সামনে আর একবার হাত জীবানুমুক্ত করার ব্যবস্থা নিতে পারেন।

· প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখুন, যেন আপনার বাড়ির কাজের লোক, ড্রাইভার বা দারোয়ানকে টুকিটাকি কেনার জন্য বার বার বাইরে পাঠাতে না হয়।

** মনে রাখবেন, আমাদের মূল লক্ষ্য, disease transmission cycle টাকে বন্ধ করার চেষ্টা করা।

কি কি খাবার আমরা খেতে পারি?

· মনে রাখবেন, যে কোন জীবানু বা রোগের বিরুদ্ধে আমাদের সবচাইতে বড় প্রতিরক্ষা ব্যবস্থা হল, আমাদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা (immune system)। এজন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্র্রচুর পরিমান স্বাস্থ্যসম্মত খাবার খান।

ভিটামিন সি (citrus fruit) জাতীয় খাবার (কমলা, মালটা, লেবু, আমলকী), সবুজ শাকসব্জী, স্বাস্থ্যসম্মত ঘরে তৈরী স্যুপ – এগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে।

· কিছু মালটিভিটামিন বা ভিটামিন সি খেতে পারেন।

আমাদের দেশে তৈরী effervescent (যা পানিতে গুলে যায়) ভিটামিন সি আছে। সেগুলো খেতে পারেন। এগুলো আপনার immune system boost করতে সহায়তা করবে।

· রেসুস্টেরেন্টের খাবার, বিশেষ করে ফাস্ট ফুড, ডিপ ফ্রাইড খাবার বর্জন করুন। এগুলোর ফুড ভ্যালু বা খাদ্যমান খুবই নিম্ন পর্যায়ের।

শেষ কথা:

· আতঙ্কিত হবেন না কিংবা আতঙ্ক ছড়াবেন না।

· জীবনে বিপদ-আপদ আসবেই, এর পূর্বেও পৃথিবীর মানুষের উপর বিপদ এসেছে।

· আমাদের ধৈর্য্য ধরে, মহান আল্লাহর উপর ভরসা করে তা মুকাবিলা করতে হবে।

· মহান আল্লাহর নিকটে সিজদায় বেশী বেশী দোয়া করুন। কারণ, তিনিই আমাদের একমাত্র বিপদ থেকে উদ্ধার করতে পারেন।

· মনে রাখবেন, বর্তমান পরিস্থিতি একটি “পাবলিক হেলথ ইমার্জেন্সী” – এর অর্থ হল, এখন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সকলকে একসাথে এই পরিস্থিতি মুকাবিলা করতে হবে।

· শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে এই ছোট ছোট কিছু সর্তকতা অবলম্বন, আমাদের অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

· পাবলিক হেলথের ভাষায় একে বলে, “an ounce of prevention is worth a pound of cure” অর্থাৎ, আপনি এক আউন্স সুরক্ষা নেবেন, যা আপনাকে এক পাউন্ড সমপরিমান কার্যকারীতা দেবে।

আল্লাহ আমাদের বিপদে ধৈর্য্য ধারণ করার এবং সঠিক সময়ে সঠিক কাজ করার তৌফিক দিন। আমীন। ।
সংগৃহীত...

(যদি পোস্টটি উপকারী মনে হয়,তাহলে শেয়ার করুন)

01/10/2019

এ জীবন এক স্বপ্ন। মানুষ ঘুমন্ত।
মৃত্যুতে জেগে উঠে...

- মোহাম্মদ জাভেদ কায়সার (রাহিমাহুল্লাহ)

Address

House 11 Road 5 Sector 12
Dhaka
1230

Telephone

01317247472

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rooh Cultural Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share