Gen-Z Rajneeti

Gen-Z Rajneeti Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gen-Z Rajneeti, Comedy Club, Dhaka.

দোয়া কবুল হয়না কেন জানেন?অন্যের হক্ব নষ্ট করে , চুরি করে ,প্রতারণা করে কিংবা অন্যান্য হারাম পথে কামানো টাকা দিয়ে দোয়া কর...
20/08/2026

দোয়া কবুল হয়না কেন জানেন?
অন্যের হক্ব নষ্ট করে , চুরি করে ,প্রতারণা করে কিংবা অন্যান্য হারাম পথে কামানো টাকা দিয়ে দোয়া করলে কবুল হবে কিভাবে বলেন???
এদেশের সরকারি থেকে প্রাইভেট প্রত্যেকটা সেক্টরে ঘুষ-দুর্নীতি আর ঠকানোর কার্যক্রম চলছে অবিরত!! জেনে না জেনে আমরা সবাই এগুলোর সাথেই সম্পৃক্ত! কেওবা জেনে-শুনে কাজে ফাঁকি দিচ্ছি, অফিসে না জানিয়েই "এটাই সুযোগ" মনে করে সাইড ইনকাম ভেবে অবৈধ পন্থায় টাকা কামাচ্ছি। আর ভাবছি দোয়া কবুল হচ্ছেনা কেন??
সরকারি চাকরির কথা কি বলবো!
আল্লাহু আকবর।
এমন কোনো সেক্টর পেলামনা, যেখানে দুর্নীতি-ঘুষ নেই!!!
যারা সরকারি কর্মচারী-কর্মকর্তাদের সন্তানেরা আছেন, আপনারা আপনাদের বাবা বা মা'কে জিজ্ঞেস করবেন অনুগ্রহ করে যে, আপনার বাবা বা মায়ের সব উপার্জন হালাল কিনা!!!অন্তত, বিবেকবান হলে অন্যের কামানো হারাম টাকা নিজের শরীরে নিতে চাইবেন না নিশ্চয়ই!!

আমি জানিনা, এই যুগে বড় বড় পদে কিংবা ছোট ছোট পদে আসীন থাকা সরকারি-বেসরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ীদের মধ্যেই কয়জন বুকে হাত রেখে বলতে পারবে, যে তার উপার্জন শতভাগ হালাল!!!
কি এক আজব যুগ চলছে...
কাড়ি কাড়ি টাকা কামানোর প্রতিযোগিতা চলছে দুনিয়ায়, অথচ হালাল টাকা কামানোর একটুও আগ্রহ নেই!!
তাও অভিযোগ , এতো দোয়া করি কবুল কেন হয়না??
আগে হালাল কামান, তারপর পাপ থেলে দূরে থেকে দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করেন, অসহায়ের মতো দুহাত তুলে চাইতে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ কবুল করবেন।

ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যা করল মাক্রাইম রিপোর্টার,দৈনিক নোয়াখালী সময় ডট কম :নোয়াখালীর বেগমগঞ্জে কান্নাকাটি ও ঘুমে...
18/08/2026

ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যা করল মা

ক্রাইম রিপোর্টার,দৈনিক নোয়াখালী সময় ডট কম :
নোয়াখালীর বেগমগঞ্জে কান্নাকাটি ও ঘুমের ব্যাঘাত ঘটানোর অভিযোগে ১৪ দিন বয়সী নবজাতক ছেলেকে বৃষ্টির পানি রাখার প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নবজাতকের মা ফাতেমা বেগমকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়ির সৌরভের ঘরে এ ঘটনা ঘটে।নিহত নবজাতক ওই বাড়ির সৌরভ হোসেনের ছেলে। ফাতেমা বেগম উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার মেয়ে।স্থানীয়রা জানান, ২০২৫ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কের পর সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। সোমবার সন্ধ্যা থেকে নবজাতক নিখোঁজ হলে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি দাবি করেন, পেছন থেকে তাকে মাথায় আঘাত করে কে বা কারা শিশুটিকে নিয়ে গেছে। পরে বলেন, জিনে নিয়ে গেছে। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে খোঁজাখুজির একপর্যায়ে রাত ১০টার দিকে ঘরে থাকা বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফাতেমা সন্তানকে ড্রামের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন। নবজাতক জ্বালাতন করত,ঘুম যেতনা, অতিরিক্ত কান্নাকাটি করত, মাকে ঘুম যেতে দিতনা বলে প্লাস্টিকের ড্রামের মধ্যে পেলে তাকে হত্যা করেন।বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অসুস্থ হওয়ায় প্রবাসীকে রাস্তায় ফেলে যান স্ত্রী-সন্তান, সেই জামাল মা*রা গেছেন 😭ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনদীর...
18/08/2026

অসুস্থ হওয়ায় প্রবাসীকে রাস্তায় ফেলে যান স্ত্রী-সন্তান, সেই জামাল মা*রা গেছেন 😭
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

দীর্ঘ প্রবাস জীবনে মানুষটা কত কষ্টই না করেছেন, শুধু পরিবারকে ভালো রাখার জন্য। নিজের জমি বিক্রি করে বিদেশে গিয়েছিলেন, নিজের শরীরের দিকে খেয়াল না রেখে বছরের পর বছর উপার্জন করেছেন। অথচ একসময় তার দুটি কি*ডনিই বিকল হয়ে যায়।

অসুস্থ শরীর নিয়ে ফিরে আসেন নিজের জন্মভূমি টাঙ্গাইলে। উপার্জনের সকল টাকা পাঠাতেন স্ত্রী ও পরিবারের কাছে। হয়তো মনে আশা ছিল, যে পরিবারের জন্য এত বছর কষ্ট করেছেন, সেই পরিবারই এবার তার পাশে দাঁড়াবে। নিজের জমানো অর্থ দিয়ে চিকিৎসা হবে, আবার সুস্থ হয়ে উঠবেন।

কিন্তু বাস্তবতা ছিল নির্মম।

স্ত্রী রাতের আঁধারে অসুস্থ জামালকে টাঙ্গাইলের একটি গ্রামের রাস্তায় ফেলে রেখে চলে যান, যেন তার চিকিৎসার দায়িত্ব আর নিতে না হয়, তার জমানো অর্থও যেন খরচ করতে না হয়।

পরে স্থানীয় মানুষজন চাঁদা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। কিন্তু সেই সামান্য অর্থ ছিল তার চিকিৎসার জন্য অপ্রতুল। শেষ পর্যন্ত শত কষ্ট, অভিমান আর আক্ষেপ বুকে নিয়েই জামাল চলে গেলেন না ফেরার দেশে।

আচ্ছা স্ত্রী ছাড়া পরিবারের আর কেউ ছিলো না? তারা কী মানুষ না?

হায়রে মানুষ! হায়রে পরিবার! হায়রে স্বার্থের পৃথিবী!

যারা এমন অমানবিকতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনা এবং জমানো সম্পত্তি ক্রক করে এতিমখানায় দিয়ে দেওয়া উচিত। এই সম্পত্তিতে ওদের কোন অধিকার নাই।
Gen-Z Rajneeti

চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা
18/08/2026

চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা

Alhamdulillah আজকে থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ ‘মহিলা বাস’। 💜এই বাসের চালক ও কন্ডাক্টর দুজনই থাকবে...
18/08/2026

Alhamdulillah আজকে থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ ‘মহিলা বাস’। 💜

এই বাসের চালক ও কন্ডাক্টর দুজনই থাকবেন নারী। আর বাসটি হবে শুধুমাত্র নারী যাত্রীদের জন্য।

নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাফেরার ক্ষেত্রে উদ্যোগটি নারীদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ হতে পারে। আশা করি, খুব দ্রুতই এই সেবা নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।

নিরাপদ যাতায়াত হোক প্রতিটি নারীর অধিকার 🌸

#পিংকবাস #নারী #বাংলাদেশ

প্রিন্স মামুন আজকে জেল থেকে ছাড়া পাইছে। ওরে দেখলাম এমন একটা ভাব নিয়ে হাঁটতেছে, মনে হয় জেল থেকে না! বিশ্বজয় করে বের হইছে!...
17/08/2026

প্রিন্স মামুন আজকে জেল থেকে ছাড়া পাইছে। ওরে দেখলাম এমন একটা ভাব নিয়ে হাঁটতেছে, মনে হয় জেল থেকে না! বিশ্বজয় করে বের হইছে! 😂

তবে মামুনের চেয়ে এইবার বেশি অভিনয় করছে ওর মা! মামুন আসার সাথে সাথে ওরে কোলে তুলে বলে— “আমার বাবাগো, আমার জান গো! না খাইয়া না খাইয়া শুকাইয়া গেছো!” 😭

এদিকে মামুন আবার শান্তভাবে কয়—
“না না আম্মু, আমি জেলে অনেক ভালো আছিলাম। সবার উচিত জীবনে একবার করে জেলে আসা!”

তারপর আবার কয়, “আম্মু, আমি জেলখানায় কোরআন শরীফ শিখে ফেলছি। আমি এখন ভালো হয়ে গেছি”

এই কথা শুনে মামুনের মা কয়, “বাবা কী বলো! ওরে বাবারে!”

ভাইরে ভাই! এরা মা-ছেলে কেউ কারো থেকে কম না! একজন জেল থেকে বের হয়ে এমন ভাব নিলো যেন বিশ্বজয় করছে, আরেকজন ছেলেকে দেখে এমন কান্না করলো যেন ১০ বছর পর যু%দ্ধ থেকে ফিরছে! 😂

কারে রাখি, কারে নোবেল দিই সেটাই বুঝতেছি না! 🤣🤣

~ Gen-Z Rajneeti

ঈমানদারই একজন মহিলা।
17/08/2026

ঈমানদারই একজন মহিলা।

নিজের বাবার খু%নে%র প্রতিশোধ নিজের হাতেই করলো দুই ভাই 😱ময়মনসিংহে দিনের বেলায় রাব্বি নামের এক ব্যক্তিকে হ%-ত্যা+%র পর খাল...
14/08/2026

নিজের বাবার খু%নে%র প্রতিশোধ নিজের হাতেই করলো দুই ভাই 😱

ময়মনসিংহে দিনের বেলায় রাব্বি নামের এক ব্যক্তিকে হ%-ত্যা+%র পর খালেক পুলিশের সামনে দাঁড়িয়ে বলছিল

“ওরা আমার বাপেরে কু%%পা&%ই%%ছে, আমি ওরে কু%%পা&ই%ছি। স+%ন্ত্রা%সী মা+%র%ছি আমি, চাঁ-দা-বা-জ মা+%র&ছি। ভালো মানুষ মা%+রি নাই তো!”

খালেকের দাবি, তার বাবার ওপর হামলার পর বাড়িঘরেও আ-গু-ন ও লুটপাট করা হয়েছিল। এসব বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেও কোনো ব্যবস্থা না পাওয়ার কারণেই সে প্রতিশোধ নিয়েছে বলে দাবি করে।

সে বলতেছি, "কি করবো বলেন? আমি তো ইনোসেন্ট মানুষ৷ কিন্তু কেউ আমার বাবার সাথে এমন করলে তাকে আমি ছেড়ে দিব না৷ আর পুলিশ যদি বিচার করতে না পারে তাহলে নিজেই বিচার করতে হবে"

আমি ছেলেটার চোখেমুখে দেখলাম সে পুলিশের সামনে দাঁড়িয়েও কোনো ভয় ছাড়া সাহস নিয়ে কথাগুলো বলতেছিল। বরং আরো বলতেছে কখনো জেল থেকে বের হতে পারলে আরও কয়েকজনের “কপালে শনি” লাগবে৷

প্রশ্ন হলো, আইন যদি সময়মতো ব্যবস্থা না নেয়, মানুষ কি এভাবেই নিজের হাতে বিচার তুলে নেবে?

~ Gen-Z Rajneeti

ছেলে টার নাম মেহেদী হাসান ‎বাড়ি নাঙ্গলকোট হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামে...সে অটো চালিয়ে পরিবার চালাতো...তার বাবা প্রায়...
14/08/2026

ছেলে টার নাম মেহেদী হাসান
‎বাড়ি নাঙ্গলকোট হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামে...সে অটো চালিয়ে পরিবার চালাতো...তার বাবা প্রায় ১২ বছর আগে মারা গিয়েছে....মেহেদীর বাবা মারা যাওয়ার পর সে পরিবারের হাল দরেছে...দুঃখের সাথে বলতে হচ্ছে...গত ৭ই আগষ্ট অটোরিকশা সহ ছেলেটি নিখোঁজ হয়...৫ দিন পর আদ্রা ইউনিয়নের আটুয়াবাড়ী গ্রামে এক জঙ্গলে তার লাশ পাওয়া যায়...মেহেদীর কী দোষ চিলো..তাকে এই ভাবে মারার কী আছে...ছেলে টা আমাদের মতো কষ্ট করে পরিবার চালায়...আর আমাদের সমাজে কিছু কুত্তা বাচ্চা আছে...যারা গরিবের পেটে লাথি মারে...একটা গাড়ি চুরি করে নিয়ে..সর্বোচ্চ গেলে ৩০ থেকে ৪০ হাজার টাকা বিক্রি করবে...এই টাকা কতো দিন খাইতে পারবে...বেশি গেলে ২ মাস...তার পর তো টাকা শেষ হয়ে যাবে...কিন্তু এই ছেলেটার জীবন তো আর পিরে আসবে না...কুলাঙ্গারের বাচ্চারা তার মার বুকটা খালি করে ফেলছে...আমাদের সমাজে বড়লোক দের কেউ কিছু করতে পারে না...কুত্তার বাচ্চারা শুধু পারে আমাদের মতো গরিব মানুষ দের ক্ষতি করতে.... আল্লাহ তোদের বিচার করুক এই দুনিয়াতে নইতো ওই দুনিয়াতে...আল্লাহ তোদের মাপ করবে না....তোরা একটা মায়ের বুক খালি করে দিলি....🥺
এই কোন দেশে আমরা বসবাস করি একমাত্র আল্লাহ ভালো জানেন...
ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন

নাসিমের বয়স মাত্র ১০। অথচ এই বয়সে, যখন তার হাতে থাকার কথা ছিল বই-খাতা আর খেলনা, তখন তাকে ভাবতে হচ্ছে সংসারের খাবার, অসুস...
11/08/2026

নাসিমের বয়স মাত্র ১০। অথচ এই বয়সে, যখন তার হাতে থাকার কথা ছিল বই-খাতা আর খেলনা, তখন তাকে ভাবতে হচ্ছে সংসারের খাবার, অসুস্থ মায়ের চিকিৎসা আর ছোট ভাইয়ের দুধের কথা।

বাবা নেই তাদের পাশে। অসুস্থ মা বিছানায় পড়ে আছেন, পেটে ঠিকমতো ভাত জোটে না, মায়ের চিকিৎসার টাকা নেই—এমনকি ছোট ভাইয়ের দুধ কেনার সামর্থ্যও নেই। তাই বাধ্য হয়েই ছোট্ট নাসিম আজ মানুষের কাছে হাত পাতছে।

একটি শিশুর কাঁধে এত বড় দায়িত্ব কি সত্যিই মানায়?নাসিমের চোখের এই অসহায়ত্ব যেন আমাদের বিবেককে একবার হলেও নাড়া দেয়।

#নাসিম #শিশুর_অসহায়ত্ব #মানবিকতা #মায়ের_চিকিৎসা #শিশুর_অধিকার #সহায়তার_আবেদন #মানুষ_মানুষের_জন্য

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Gen-Z Rajneeti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category