03/08/2024
"বুকের ভেতর বারুদের বিষ, রক্তাক্ত সাত চব্বিশ!"
-------------------------------------------------------------------
World has become a tear in your eye
But, Never cry
Don't cry
trusty warrior don't die
মানবীকতা আজ ধিক্কার দেয় মন ছুটে যায় ওই রাজপথে
প্রতিবাদী কলম থামেনি আমার বিদ্রোহী এই হাতে
শহর জুড়ে বিশ্ফোরন আর আগুন ধোঁয়ায় ঢাকা
রক্ত মাখা ছাত্র দাপটে সব রাস্তাই হয়ে গেছে ফাকা
মানুষের গোস্ রাস্তায় পরে থাকে কা-কা করে কাউয়ারা
ইগলের মতো ছোবল দিয়ে ওরা কাউয়াদেরকেই করছে তাড়া
ভিতু ছেলেটাও আজ পথে নেমে চিল্লায়
বকা দিক তার রাগী বাবা
ডোরাকাটা বাঘ হয়ে থাবা দিবে অন্যায়
থাকবেনা আর হাবাগোবা
আর আমি যদি আজ গলা ছেড়ে গান গাই
মনখুলে মানুষকে বলে দেই
চিতকারে ক্ষমতার অপরাধ অন্যায়
সত্যকে হাটে হাড়ি ভেঙে দেই
বুকের ভেতর বারুদের বিষ
রক্তাক্ত সাত চব্বিশ
সোনার দেশে মাটির মানুষ
মন জুড়ে জমে গেছে বিষ
কত্তো মায়ের বুক খালি হয়ে গেল
লক্ষ যুবক হলো ঘর হারা
হুমকার চেপে চুপ থাকে বাবা
এই বুঝি খোকা তার ঘর ছাড়া
দেশ প্রেমিকের মন জুড়ে আজ
ভীষণ আঘাত লাগে
প্রতিবাদি সেই ছেলেটার মনজুড়ে
মেধাবি বিবেক জাগে
পোশাক ধারী কলঙ্ক রাস্তায়
রাইফেল নিয়ে হাতে
জনতার মনে ইচ্ছেরা জন্মেছে
নামবেই রাজপথে
গুলির আওয়াজে
থমকে গেছে বিবেক
বারূদের মুখে দাড়িয়ে সাহসী
ছাত্র জনতার আবেগ
মেধার দামে রক্ত কিনেছি মা
অধিকারের আজ যুক্তি নাই
কারাগারে যায় নাগরিক দাবি
বীর বাঙ্গালিদের মুক্তি চাই
তাই আমি যদি আজ গলা ছেড়ে গান গাই
মনখুলে মানুষকে বলে দেই
চিতকারে ক্ষমতার অপরাধ অন্যায়
সত্যকে হাটে হাড়ি ভেঙে দেই
উত্তাল মন থাকবে না ঘরে আর
তৈরি যুদ্ধে যাবার
সবুজ ঘাসে রক্তে রাঙানো
পতাকা উঠবে আবার
একটা শহিদ বুক পেতেছে
রফিক আর ররকত ময়দানে
আদরের "সাইদ" বিজয় হাতে
ফিরবে ঘরে তা মা জানে
আজও এই শহরে সূর্য ডুবে
চাঁদ ওঠে ওই আকাশে
চাপা পড়ে যায় কান্না আওয়াজ
খবর মিলে যায় বাতাসে
তবুও বলছি এদেশ সেরা
পৃথিবীর সেরা এই বসুন্ধরা
ভালো থেকো তুমি আর ভালো থাকিস তুই
প্রিয় সঙ্গ্রামী বন্ধুরা.....
"Nil~প্রণয়"
পল্লবী, ঢাকা ১২১৭
০৯ঃ২৫ রাত্রি
২০/৭/২০২৪ইং