06/04/2025
No Work, No Class – আমরা আছি গাজার মানুষের পাশে
আগামীকাল, ৭ এপ্রিল ২০২৫, আমরা ‘No Work, No Class’ কর্মসূচিতে অংশগ্রহণ করছি।
এই দিন আমরা কোনো ক্লাস বা কাজ করব না, প্রতীকীভাবে গাজার নিরীহ মানুষের ওপর চলমান অন্যায়ের প্রতিবাদ জানাতে।
এটি একটি সম্পূর্ণ মানবিক উদ্যোগ, যেখানে আমরা একদিনের নীরবতাকে রূপ দিতে চাই গাজার জন্য জোরালো এক কণ্ঠে।
আমরা চাই, আমাদের ক্যাম্পাসের সবাই এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করুক।
একদিনের বিরতি হোক বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রতীক।