24/02/2018
মনের অজান্তেই গুনগুন করে কখনোসখনো হৃদয় ছুঁয়ে যাওয়া গানের সুর করে ফেলেছেন কিন্তু সুরে কথা লাগাতে পারেন নি এমনটা আমাদের সবারই কমবেশি হয়েছে এবার আমরা আপনায় কিছুটা কথা সাজিয়ে দিলাম বের করে আনুন মনের গভীর থেকে আপনার সেই প্রিয় সুর। আমরা চেষ্টা করবো আপনার লুকানো প্রতিভাকে ফুটিয়ে তুলতে >>>
------------ ----------------🎻🎻
লিখে নিয়ে জীবনের ছোট্ট একটি গল্প
দেবেকি পাড়ি মিঠে আলোর দেশে
সময় হাতে অল্প।
যতক্ষন নিশ্বাস নিয়ে বয়ে চলবে আয়ুরেখ
ততক্ষন আছি রাজি করতে
তোমার অপেক্ষা।
এসো,,
অনেক না হয় একটু ভালোবেসো
নিয়ে বাঁচবো বাকিটা জীবন
যখন আসবে মরন,
করে নিতে চাইবে
এ হৃদয়কে হরন,,
তুমি ছিলে তুমি আছো
থাকবে তুমি সেখানেই
রেখেছিলাম তোমায় যেখানে কারনে অকারনে
পুরো পৃথিবীর না শুনে কোনো বারণ ।
🎻🎻🎻------- -----------------------
এই কথা গুলো আর আপনার মনের সুর মিলিয়ে আমাদের পাঠাতে পারেন।।
আপনার সুর যদি অন্যদের ভালো লেগে যায় তাহলে এই লেখা গুলো দিয়ে সম্পূর্ন গান বানাবার পরে আমরা যোগাযোগ করছি আপনার সাথে হয়তো আপনার সুপ্ত প্রতিভার ক্ষুদ্র প্রকাশ ঘটে যাবে এভাবেই😍😍😍