Bangla Movie Database - BMDb

Bangla Movie Database - BMDb বাংলায় বিনোদনের খবরাখবর

১৯৫৬ সালে 'মুখ ও মুখোশ' ছবির মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্র শিল্পের যে যাত্রা শুরু হয়েছিল, তা এই ২০১২ তে এসে খুব ভালো নেই। স্বাধীনতার পর চল্লিশ বছর কেটে গেছে কিন্তু বিশ বছর বাদে এ দেশের চলচ্চিত্র শিল্পের যে সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছিল, চল্লিশ বছর পরে বাস্তবতা অনেকটা হতাশাজনক। বর্তমানের এই অবস্থার কারণ খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে কমপক্ষে এক দশক। অশ্লীলতা আর নোংরামিতে ভরপুর ছবির হঠাৎ উত্থান সবার বিন

োদনের মাধ্যম বাংলাদেশী চলচ্চিত্রকে নির্দিষ্ট এক শ্রেণির দর্শকের জন্য নির্দিষ্ট করে দিয়েছিল। ভালো নির্মাতারা মুখ ফিরিয়ে নিয়েছিল, নতুন ও সম্ভাবনাময় শিল্পীদের আগমন রুদ্ধ হয়ে গিয়েছিল, প্রেক্ষাগৃহগুলো তাদের ব্যবসা বন্ধ করে দিতে শুরু করেছিল।

কিন্তু আশার দিক হল, এই দুরাবস্থাসত্ত্বেও এ দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষ ও নির্মাতারা পিছিয়ে যান নি, সংগ্রাম করে যাচ্ছেন চলচ্চিত্র শিল্পকে সম্ভাবনার অমিত শিখরে স্থান দেয়ার। বর্তমানে দেশে বছরে মাত্র ৪৫-৫০ টি ছবি মুক্তি পেলেও মুক্তি প্রাপ্ত সিনেমা নির্মাতাদের মধ্যে তরুণ, যোগ্য ও দক্ষ নির্মাতারা ধীরে ধীরে স্থান করে নিচ্ছেন। নির্মিত সিনেমা বিভিন্ন প্রতিযোগিতায় সম্মানজনক পুরস্কার অর্জন করছে, দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের বাজারেও মুক্তি পাচ্ছে। নির্মাতাদের পাশাপাশি এদেশের দর্শকরাও ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠেছে, দেশীয় চলচ্চিত্র শিল্পে তারা সেই মানের ছবি দেখতে চায় যা পাল্লা দিয়ে টিকে থাকবে বিশ্বের অন্যান্য চলচ্চিত্র শিল্পের সাথে। অতি সম্প্রতি সরকারও চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেয়ার জন্য কিছু পদক্ষেপও গ্রহন করেছে - বাংলাদেশী চলচ্চিত্রকে 'শিল্প' হিসেবে ঘোষনা করা হয়েছে, প্রেক্ষাগৃহগুলোর জন্য কর অবকাশ দেয়া হয়েছে, সিনেপ্লেক্স নির্মাণে উৎসাহ দেয়া হয়েছে, ডিজিটাল চলচ্চিত্রকে স্বীকৃতি দেয়া হয়েছে। চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেসরকারী পর্যায়ে বিনিয়োগে এগিয়ে এসেছে বেশ কিছু ব্যক্তি-প্রতিষ্ঠান। সবগুলো বিষয়কে একত্রে দেখলে বোঝা যাবে এদেশের চলচ্চিত্র শিল্পে একটি বিপ্লব ঘটতে যাচ্ছে এবং হয়তো বর্তমান সময়টা একটি বিপ্লবকালীন সময়।

এই বিপ্লবকে বেগবান করে তুলতেই বাংলা মুভি ডেটাবেজ। বাংলাদেশীয় চলচ্চিত্র শিল্পের এই পরিবর্তনকালীন সময়ে বাংলা মুভি ডেটাবেজ এর সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এ দেশে নির্মিত চলচ্চিত্র অচিরেই বিশ্ব চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেবে সেই প্রত্যাশা থাকল। ধন্যবাদ।

কিংবদন্তি অভিনেতা রাজীবের চলচ্চিত্রে আগমন ছিল নায়ক হয়ে। নায়কের চরিত্রের অন্যতম জনপ্রিয় এবং তাঁর ক্যারিয়ারের উল্লেখয...
22/08/2026

কিংবদন্তি অভিনেতা রাজীবের চলচ্চিত্রে আগমন ছিল নায়ক হয়ে। নায়কের চরিত্রের অন্যতম জনপ্রিয় এবং তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি ‘খোকন সোনা।’ একটি শিশুর ট্র্যাজেডি গল্পকে কেন্দ্র করে ছবিটি নির্মিত।

বিস্তারিত পড়তে কমেন্ট দেখুন

রাজ্জাক বারবার বক্স অফিসের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন নতুন নতুন নিরীক্ষা নিয়ে। যেখানে মুখ ফিরিয়ে নেওয়ার কথা, সেখানে দর্...
21/08/2026

রাজ্জাক বারবার বক্স অফিসের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন নতুন নতুন নিরীক্ষা নিয়ে। যেখানে মুখ ফিরিয়ে নেওয়ার কথা, সেখানে দর্শকরা তাকে সাদরে ও সসম্মানে গ্রহণ করেছে। নায়করাজ নিজের শ্রেষ্ঠ সময়ে চেনা ক্রিজে খেলতে ভালোবাসতেন না। অচেনা মাঠে আচমকা আক্রমণে দিশাহারা হতে ভালোবাসতেন। চরিত্র নিয়ে খেলার জাদুকরী ক্ষমতা তাকে বাজিগরে পরিণত করেছিল।

বিস্তারিত পড়তে কমেন্ট দেখুন

আজ নায়করাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পরিচালনা কিংবা প্রযোজনায় রাজ্জাক সবসময় বেছে নিয়েছেন মৌলিক ও সাহিত্যনির্ভর ছবিকে।...
21/08/2026

আজ নায়করাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকী

পরিচালনা কিংবা প্রযোজনায় রাজ্জাক সবসময় বেছে নিয়েছেন মৌলিক ও সাহিত্যনির্ভর ছবিকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বৈকুণ্ঠের উইল’ অবলম্বনে নির্মাণ করেন ‘সৎ ভাই’ ও ‘সন্তান যখন শত্রু’, তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের গল্পে ‘চাঁপাডাঙার বউ’, নীহাররঞ্জন গুপ্তের গল্পে ‘উত্তরফ্লাগুনী’সহ অনেক ছবিই নির্মাণ করেন। ছবিগুলো পরিচালনার পাশাপাশি প্রযোজনা করেন নিজের প্রযোজনা সংস্থা রাজলক্ষ্মী প্রোডাকশন থেকে...

বিস্তারিত পড়তে কমেন্ট দেখুন

রায়হান রাফির নতুন ধামাকা হরর সিনেমা 'আন্ধার'-এর পোস্টার। কেমন লাগলো? কী আশা করছেন?
20/08/2026

রায়হান রাফির নতুন ধামাকা হরর সিনেমা 'আন্ধার'-এর পোস্টার। কেমন লাগলো? কী আশা করছেন?

কপিরাইট জটিলতায় হচ্ছে না ‘কাইজার’-এর সিক্যুয়েল ও সিনেমা, সতর্ক করলেন তানিম নূর...পোস্টটির মন্তব্য ঘরে ‘কাইজার ২’ নির্মাণ...
20/08/2026

কপিরাইট জটিলতায় হচ্ছে না ‘কাইজার’-এর সিক্যুয়েল ও সিনেমা, সতর্ক করলেন তানিম নূর
...

পোস্টটির মন্তব্য ঘরে ‘কাইজার ২’ নির্মাণ প্রসঙ্গে আনোয়ার হোসেন নামের এক অনুরাগী জানতে চাইলে তানিম নূর লেখেন, “উপায় নাই ভাই। কাইজার আর করা হবে না আমার। বহুবারই করতে চেয়েছি কিন্তু যেহেতু কপিরাইট আমার কাছে নাই তাই সম্ভব হচ্ছে না।”

বিস্তারিত পড়তে কমেন্ট দেখুন

শাবানা চলচ্চিত্রে এসেছিলেন অনেক আগে। ১৯৬৭ সালে এহতেশাম পরিচালিত চকোরী সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। অন...
19/08/2026

শাবানা চলচ্চিত্রে এসেছিলেন অনেক আগে। ১৯৬৭ সালে এহতেশাম পরিচালিত চকোরী সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। অন্যদিকে ববিতার যাত্রা শুরু ১৯৬৯ সালে জহির রায়হান পরিচালিত শেষ পর্যন্ত সিনেমা দিয়ে।

ক্যারিয়ারের শুরুতে খুব একটা দেখা হয়নি তাদের। স্বাধীনতার পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন–এ প্রথম ঘনিষ্ঠ পরিচয়।

বিস্তারিত পড়তে কমেন্ট দেখুন

নব্বই দশকের শুরুতে ‘চাঁদনী’ ছবির মাধ্যমে তখনকার তরুণ প্রজন্মের মধ্যে যে আলোড়ন উঠেছিল সেটি আশির দশকের ছবির ধারা থেকে বাণি...
18/08/2026

নব্বই দশকের শুরুতে ‘চাঁদনী’ ছবির মাধ্যমে তখনকার তরুণ প্রজন্মের মধ্যে যে আলোড়ন উঠেছিল সেটি আশির দশকের ছবির ধারা থেকে বাণিজ্যিক ছবিতে পরিবর্তন এনেছিল। ২০০০ পরবর্তী ছবিতে যখন অশ্লীলতার থাবা মারাত্মকভাবে দেখা গিয়েছিল তখনই এক পশলা বৃষ্টির মতো সুনির্মিত রোমান্টিক ছবি হিসেবে ‘হৃদয়ের কথা’-র আবির্ভাব ঘটেছিল এস এ হক অলিকের পরিচালনায়। এ ছবি সেই সময়ে ভালো ছবি নির্মাণের যে চ্যালেঞ্জ সেটিকে শতভাগ প্রতিষ্ঠিত করেছিল। আধুনিক দৃষ্টিকোণ থেকে রোমান্টিক ছবির যে ভাষা সেটা ছিল এ ছবিতে

হৃদয়ের কথা মুক্তির ২০ বছর আজ। এ উপলক্ষে পড়ুন কমেন্টে

দুজনের উৎসমুখ এক হলেও দুজন বয়ে গেছেন দুই ধারায়। দুই তারকাই ক্যারিয়ার শুরু করেন ‘নায়ক’ হিসেবে। ফারুক ধীরে-ধীরে প্রথাগত অর...
18/08/2026

দুজনের উৎসমুখ এক হলেও দুজন বয়ে গেছেন দুই ধারায়। দুই তারকাই ক্যারিয়ার শুরু করেন ‘নায়ক’ হিসেবে। ফারুক ধীরে-ধীরে প্রথাগত অর্থে সুপারস্টার বনে গেলেও প্রবীর চরিত্রাভিনেতা হিসেবে অন্য স্তরে উঠে যান। তাকে ‘তারকা’ বলতে বাঁধলেও তিনি ছিলেন তারকার তারকা। কেননা, তথাকথিত তারকারা যখন ছবি টানতে ব্যর্থ হতেন, তখন নিজের অভিনয় দক্ষতা দিয়ে গল্পের ভেতর দর্শকদের ধরে রাখতেন প্রবীর মিত্র। তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চিত্রনাট্যের দাবি পূরণে ব্যস্ত থাকতেন এই অভিনেতা।

ফারুক ও প্রবীর মিত্রর জন্মদিন আজ। তাদের নিয়ে বিস্তারিত পড়তে কমেন্ট দেখুন...

শুভ জন্মদিন শবনমশবনম যখন দশম শ্রেণির ছাত্রী তখন তার ‘এ দেশ তোমার আমার’ (২৫/১২/১৯৫৯), ‘আযান’ (উর্দু), ‘রাজধানীর বুকে’ (০২...
17/08/2026

শুভ জন্মদিন শবনম

শবনম যখন দশম শ্রেণির ছাত্রী তখন তার ‘এ দেশ তোমার আমার’ (২৫/১২/১৯৫৯), ‘আযান’ (উর্দু), ‘রাজধানীর বুকে’ (০২/০৯/১৯৬০) মুক্তি পেলে স্কুলের মেয়েরাও তাকে টিটকারি করতে থাকে। এক সময় এমন অবস্থা হলো তার স্কুলেই যাওয়াই বন্ধ হয়ে গেল। পড়াশোনার ইতি সেখানেই করতে হলো তাকে, তবে অন্যদিকে খুলে গেলে তার চলচ্চিত্রের দুয়ার। ‘হারানো দিন’ সুপারহিট ব্যবসা করার পর শবনমের নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ে। সেই শুরু… পরবর্তীতে তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি।

বিস্তারিত পড়তে কমেন্ট দেখুন

সাম্প্রতিক বক্স অফিস পরিসংখ্যান বাংলা সিনেমার বর্তমান বাজার পরিস্থিতি এবং দর্শকের পছন্দের চরম বাস্তবতা ফুটিয়ে তুলেছে। মা...
17/08/2026

সাম্প্রতিক বক্স অফিস পরিসংখ্যান বাংলা সিনেমার বর্তমান বাজার পরিস্থিতি এবং দর্শকের পছন্দের চরম বাস্তবতা ফুটিয়ে তুলেছে। মাল্টিপ্লেক্সগুলোয় হলিউড ব্লকব্লাস্টার সিনেমাগুলোর টিকিটের জন্য হাহাকার থাকলেও, বেশ কিছু ব্যতিক্রম ছাড়া দেশি সিনেমাগুলো সেই দর্শক আগ্রহ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। বনলতা এক্সপ্রেস, তুফান বা বরবাদ এখন বাংলা কনটেন্টের শক্তি দেখিয়ে দিচ্ছে। সেদিক থেকে সিঙ্গেল স্ক্রিনের ধ্বংসপ্রায় যুগে মাল্টিপ্লেক্সে দেশি সিনেমার সম্ভাবনা নিয়ে আলাপ তোলা যায়।

বিস্তারিত পড়তে কমেন্ট দেখুন

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Movie Database - BMDb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Bangla Movie Database - BMDb:

Shortcuts

Share