Rehnuma geo jabins creation

Rehnuma geo jabins creation I am a creative person...I love calligraphy art and Islamic culture.

11/06/2026

আমার দোলনচাঁপা লাগিবে... মানে লাগিবেই। সবাই তো গোলাপ পছন্দ করে! লাল,নীল,সবুজ, হলুদ, বেগুনী কত শত ফুলের দেখা মেলে এই পৃথিবীতে।কিন্তু আমি শুধুমাত্র সাদা ফুল চাই, আমার সুগন্ধি,গন্ধহীন একটা সাদা রঙের ফুল চাই! আমার রঙিন ফুল ভালো লাগে না।আমি আগে কখনো এর কারন বুঝতে পারতাম না। কিন্তু এখন ঠিক বুঝতে পারি। আমার কাছে গাছের সবুজ পাতা আর সাদা ফুলের মায়া যতোটা আকর্ষণ করে; পৃথিবীর আর কোনও কিছুর সাথে তা তুলনা করা যায় না।যাই হোক আমি না হয় শুধু দোলন ,রজনীগন্ধা আর গন্ধরাজ নিয়েই থাকিলাম।শুধুমাত্র একজনের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। পরিবর্তন ! আমার ডিকশনারী তে নেই ঐ শব্দ। আমি চাই শুধু তাঁকেই সবকিছুর ঊর্ধ্বে। শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত জলাভূমিতে যেমন, একটি রাজহংসী আর একটি রাজহংস। আর আকাশের চাতক পাখিদের মতো। শূন্য থেকে পূর্ণ হবো আমি শুধু তারই জন্য, যদি সে আময় কখনো রেখে যায় শূন্য করে, তাহলে আমিও তার অপেক্ষায় থাকবো যতো দিন..যতো মাস...আর বছর...আর যুগের পর যুগ চলে যাক না কেনো ! আমি শুধু অপেক্ষাই করতে থাকবো।কারন কারন এটাই আমার গভীর প্রেমের ভাষা... এটাই আমার ভালোবাসার গভীরতা।তাঁকে একনজর দেখার জন্য আমি শুধু মাত্র চল্লিশ বছর নয়!চল্লিশ হাজার...লক্ষ...কোটি বছর অপেক্ষা করতে পারবো, ইনশাআল্লাহ। (কহিনুর আক্তার)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rehnuma geo jabins creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share