Begart Institute of Photography

Begart Institute of Photography বাংলাদেশের প্রথম ফটোগ্রাফী শিক্ষা কেন্দ্র ।

দেশের সকল ঐতিহাসিক মূহুর্তে অংশগ্রহনের মধ্য দিয়ে বাংলাদেশের আলোকচিত্রশিল্পকে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাতে বহু গুণী এবং ...
18/08/2026

দেশের সকল ঐতিহাসিক মূহুর্তে অংশগ্রহনের মধ্য দিয়ে বাংলাদেশের আলোকচিত্রশিল্পকে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাতে বহু গুণী এবং নিবেদিতপ্রাণ আলোকচিত্র শিল্পীদের রয়েছে সংগ্রামী অবদান।

আজ বিশ্ব আলোকচিত্র দিবসে বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির পক্ষ থেকে তাঁদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।

বাংলাদেশের আলোকচিত্র ইতিহাসের পথিকৃৎ প্রতিষ্ঠান বেগার্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফিতে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন ফটোগ্রাফি ...
11/08/2026

বাংলাদেশের আলোকচিত্র ইতিহাসের পথিকৃৎ প্রতিষ্ঠান
বেগার্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফিতে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন ফটোগ্রাফি কোর্সে ভর্তি চলছে।

এই কোর্সে থাকছে আলোকচিত্র শিল্পের বহুমাত্রিক চর্চার ধারা, শিল্প ও দৃশ্য মাধ্যমের নানান ভাষার পাঠ, অনুশীলন, নির্মাণ, প্রদর্শন ও বিস্তারসহ বৃহত্তর আলোকচিত্রশিল্প সমাজের অংশীদার হবার সুযোগ।

বিস্তারিত জানতে পারবেন : ০১৬৮৬৪৯৫০৬৪ এবং ০১৭১৬৬৬৩৭৫৭ (হোয়াটসঅ্যাপ)

'আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ স্মরণসভা'বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের জনক, আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ-এর ২৮তম মৃত্যু...
26/07/2026

'আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ স্মরণসভা'

বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের জনক, আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ-এর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৬ জুলাই, রবিবার, বিকেল ৫:৩০ মিনিটে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) ও বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি (Begart)-এর যৌথ উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী আবদুল মালেক বাবুল-এর হাতে 'আলোকচিত্রাচার্য এম. এ. বেগ পদক ২০২৬' আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের জীবন, কর্ম ও অবদানের ওপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও প্রামাণ্যচিত্র নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান। এর প্রযোজক ইমতিয়াজ আলম বেগ ও ফাবিহা মনির।

এছাড়াও, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী (৫০ বছর) উদযাপন উপলক্ষে দেশব্যাপী বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়।

বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের জীবন, কর্ম ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আয়োজিত এই স্মরণসভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট আলোকচিত্রী, শিক্ষার্থী, সদস্য, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মরণসভাকে সফল ও সার্থক করে তোলার জন্য সকল অতিথি, অংশগ্রহণকারী, সদস্য, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) ও বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

26/07/2026
25/07/2026

'আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ স্মরণসভা'
বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের জনক, আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ-এর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ জুলাই, রবিবার বিকেল ৫:৩০ মিনিটে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) ও বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি (Begart)-এর যৌথ উদ্যোগে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে।

স্মরণসভায় বিশিষ্ট আলোকচিত্রশিল্পী আবদুল মালেক বাবুল-কে ‘আলোকচিত্রাচার্য এম এ বেগ পদক ২০২৬’ প্রদান করা হবে।

অনুষ্ঠানে আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও প্রামাণ্যচিত্র নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান। এর প্রযোজক ইমতিয়াজ আলম বেগ ও ফাবিহা মনির।

এছাড়াও, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দেশব্যাপী বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হবে।

আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের জীবন, কর্ম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে সকল আলোকচিত্রী, শিক্ষার্থী, সদস্য এবং শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

তারিখ: ২৬ জুলাই, রবিবার
সময়: বিকেল ৫:৩০ টা
স্থান: বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)
সাহেরা ট্রপিকাল সেন্টার
২১৮ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫

“আলোকচিত্রাচার্য এম এ বেগ পদক ২০২৬”বাংলাদেশের আলোকচিত্রশিল্পে পাঁচ দশকেরও বেশি সময় ধরে সৃজনশীল আলোকচর্চা, আলোকচিত্র শিক...
25/07/2026

“আলোকচিত্রাচার্য এম এ বেগ পদক ২০২৬”

বাংলাদেশের আলোকচিত্রশিল্পে পাঁচ দশকেরও বেশি সময় ধরে সৃজনশীল আলোকচর্চা, আলোকচিত্র শিক্ষা, গবেষণা এবং আলোকচিত্র সংগঠনের বিকাশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি ২৬ জুলাই ২০২৬, বিশিষ্ট আলোকচিত্রশিল্পী, শিক্ষক ও সংগঠক আবদুল মালেক বাবুল-কে “আলোকচিত্রাচার্য এম এ বেগ পদক ২০২৬”-এ ভূষিত করছে।

আগামীকাল ২৬ জুলাই ২০২৬ আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ এর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) কার্যালয়ে বিপিএস ও বেগার্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফির যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণসভায় তাঁকে এ পদক তুলে দেওয়া হবে।

আলোকচিত্রশিল্পী আবদুল মালেক বাবুল এর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তঃ

জনাব আবদুল মালেক বাবুল (জন্ম: ১ জুলাই ১৯৫৬) বাংলাদেশের আলোকচিত্র অঙ্গনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি সৃজনশীল আলোকচিত্রচর্চা, আলোকচিত্র শিক্ষা, সংগঠন, গবেষণা ও লেখালেখির মাধ্যমে দেশের আলোকচিত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি একজন সৃজনশীল আলোকচিত্রশিল্পী, শিক্ষক, সংগঠক এবং লেখক।
১৯৮০ সালে তিনি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিভাগের অধীন ফটোগ্রাফি ট্রেনিং সেন্টার থেকে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। একই বছর তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর সদস্য হন। পরবর্তী সময়ে বিপিএসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে টানা ২২ বছর দায়িত্ব পালন করেন। এই সময়ে আলোকচিত্রাচার্য এম. এ. বেগের নেতৃত্বে দেশে সুকুমার আলোকচিত্রচর্চা, প্রাতিষ্ঠানিক আলোকচিত্র শিক্ষা এবং আলোকচিত্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। এছাড়া ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (বিপিআই)-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
আবদুল মালেক বাবুল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদেশি শিক্ষকদের অধীনে টিচার্স ট্রেনিংসহ বিভিন্ন উচ্চতর আলোকচিত্র প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯২ সালে তিনি ‘ফটোমন্টাজ’ মাধ্যমে উদ্ভাবনী আলোকচিত্রকলার ওপর গবেষণার জন্য ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। তাঁর সৃজনশীল আলোকচিত্রকর্ম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক, প্রথম পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছে। তাঁর আলোকচিত্র বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদর্শনী, প্রকাশনা ও গণমাধ্যমে প্রকাশিত ও প্রদর্শিত হয়েছে।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অধীন আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসের মেডিকেল ফটোগ্রাফি বিভাগে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে সুদীর্ঘ ৩৫ বছর নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশে আধুনিক আলোকচিত্রকলার জনক আলোকচিত্রাচার্য এম. এ. বেগ এবং অধ্যক্ষ এজাজ খান তাঁর শিক্ষাগুরু। তাঁদের আদর্শ ও দিকনির্দেশনায় গড়ে ওঠা আবদুল মালেক বাবুল আজীবন উদ্ভাবনী আলোকচিত্রচর্চা, আলোকচিত্র শিক্ষা এবং সৃজনশীল শিল্পভাবনার বিকাশে নিবেদিত রয়েছেন। বাংলাদেশের আলোকচিত্র অঙ্গনে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ফটোগ্রাফী: মাজেদ চৌধুরী

24/07/2026

“আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ এর স্মরণসভা”

আগামী ২৬ জুলাই, রবিবার, বিকেল ৫:৩০ মিনিটে বাংলাদেশের আলোকচিত্র শিল্প আন্দোলনের জনক, আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ স্যারের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) ও বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি (Begart) যৌথভাবে একটি স্মরণসভার আয়োজন করেছে।

🗓 তারিখ: ২৬ জুলাই (রবিবার)
🕠 সময়: বিকেল ৫:৩০ মিনিট
📍 স্থান: বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)

আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের বর্ণাঢ্য কর্মজীবন, অনন্য অবদান ও অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে সকল আলোকচিত্রী, শিক্ষার্থী, সদস্য এবং শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

Begart institute of Photography pays heartfelt tribute to Raghu Rai, one of India’s greatest photographers and a towerin...
26/04/2026

Begart institute of Photography pays heartfelt tribute to Raghu Rai, one of India’s greatest photographers and a towering figure in Indian photojournalism. Bangladesh will forever remember his contribution to the Liberation War in 1971 for his empathatic take on the suffering multitude.

Raghu Rai is one of the many master photographers in the world whose work is discussed in advance classes as part of Begart's curriculum.

His passing away is an immense loss to the world of photography, art, and public memory. But his images will continue to guide generations of photographers to look deeper, wait longer, and see the the unfolding reality with a critical eye and a compassionate mind.

We pay our sincere homage to the master.
Raghu Rai will remain one of the world's most enduring visual voices.

Raghu Rai visited Begart Institute of Photography in 2019.
Photography by Moin Ally

Address

83, Laboratory Road ( 2nd Floor)
Dhaka
1205

Telephone

+8801716663757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Begart Institute of Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Begart Institute of Photography:

Shortcuts

Share

Category