10/05/2022
ল্যাপটপ ও পিসি সম্পর্কে কিছু তথ্য
বাংলাদেশে বর্তমানে পিসি ও ল্যাপটপ দুটোই সমান তালে চলছে। পুর্বে পিসির ব্যবহারকারী বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে তা ল্যাপটপ ব্যবহারকারীতে রূপান্তরিত হচ্ছে। প্রতিনিয়তই ল্যাপটপ এর ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে। ল্যাপটপ এর সহজে বহন যোগ্যতা, ছোট সাইজ, ব্যাটারি সুবিধা ইত্যাদি কারনে মানুষ পিসি থেকে ল্যাপটপ বেশি ব্যবহার করছে। তবে পিসির ব্যবহার ও তেমন কম নয়! বর্তমানে প্রচুর পিসির ব্যবহারকারী রয়েছেন। মুলত ভারি কাজকর্মের জন্য পিসি টাই বেশ যোগ্য। ল্যাপটপ যেমন ছোট তেমনি ছোট কাজে পারদর্শী। বড় বড় ভারি কাজ করতে গেলে পিসির শরণাপন্ন হতে হয়।
বাংলাদেশে বর্তমানে কোর টু ডু, ডুয়েল কোর, কোর আই থ্রী, এইসব প্রসেসর এর পিসি বেশি চলছে। ইন্টেল, গিগাবাইট, এসরক এর মাদারবোর্ড গুলো বেশ জনপ্রিয়। আবার ল্যাপটপ এর ক্ষেত্রে আসুস, এইচপি, ডেল এসব ল্যাপটপ বেশি চলে। স্যামসাঙ এর মিনি নোটবুক গুলোও বেশ দেখতে পাওয়া যায়।
ল্যাপটপ সাধারণত পুরাতনই বেশি বিক্রি হয়। মানুষ পুরাতন ল্যাপটপ কিনতে বেশি আগ্রহী হয়।
কেন পুরাতন পিসি/ল্যাপটপ বেচাকেনা হয়
বেশ কিছু কারনেই মানুষ পুরাতন পিসি/ল্যাপটপ বেচাকেনা করে। যারা বিক্রি করে, তারা হয়তো পুরাতন টা বিক্রি করে নতুন কিনতে চায়, অথবা অন্য কোন প্রয়োজনে বিক্রি করে। যারা কিনে তারা সাধারণত কম দামে কেনার জন্য পুরাতন ল্যাপটপ কিনে। এছাড়াও পুরাতন পিসি/ল্যাপটপ এর কিছু সুবিধা আছে। রানিং পিসি দেখে কেনা যায়, সমস্যা হবার সম্ভাবনা থাকে না। পুরাতন পিসি/ল্যাপটপ অনেক কম দামে পাওয়া যায়।
এসব সুবিধার কারনে মানুষ পুরাতন পিসি/ল্যাপটপ কিনতে আগ্রহী হয়। এবং বিক্রেতারা নিজের প্রয়োজনে পুরাতন পিসি/ল্যাপটপ বিক্রি করে দেয়।
নতুন পুরাতন ল্যাপটপ বা কম্পিউটার ক্রয়ের জন্য যোগাযোগ করুন। ০১৭৪৩৫৩৫৩১১